এই মুহূর্তে জেলা

হাওড়ায় কমিশনের কর্তাদের বৈঠক , অভিযোগ জানাল তৃণমূল সহ সব রাজনৈতিক দল।

হাওড়া , ৩০ মার্চ:- বহিরাগত দুষ্কৃতিরা আসছে হাওড়ায়। ভোটে অশান্তির আশঙ্কা করে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। মঙ্গলবার সকালে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও জেনারেল পর্যবেক্ষক অজয় নায়েক হাওড়ায় এসে মাইক্রো অবজারভার, পুলিশ আধিকারিক, জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। রেলের গেস্ট হাউসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের কর্তাদের কাছে শাসক […]

এই মুহূর্তে কলকাতা

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে হুমকি দিচ্ছে এই অভিযোগে কমিশনকে চিঠি দিলো বিজেপি।

কলকাতা , ৩০ মার্চ:- তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে হুমকি ও ধমক দিচ্ছেন বলে অভিযোগ জানিয়ে বিজেপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। দলের নেতা শিশির বাজোরিয়া ও সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে গিয়ে লিখিতভাবে এই অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শিশির বাজরিয়া […]

এই মুহূর্তে জেলা

ইলেকট্রনিক ভোটিং মেশিন চেকিং চলাকালীন বেলুড়ের জনশিক্ষা মন্দির প্রাঙ্গনে উত্তেজনা।

হাওড়া , ৩০ মার্চ:- ইভিএম চেকিং চলাকালীন বেলুড়ের জনশিক্ষা মন্দির প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রথমে বচসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি – তৃণমূল দুই পক্ষ। অবস্থা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। আসে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, মঙ্গলবার সকালে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের বেলুড় রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির প্রাঙ্গনে ইভিএম চেকিং এর সময় বিজেপি […]

এই মুহূর্তে জেলা

ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া , এলাকায় চলছে পুলিশি টহল।

বাঁকুড়া , ৩০ মার্চ:- ঘটনার সূত্রপাত মেজিয়ার তারাপুর গ্রাম। আজ দুপুরে এই গ্রামে বিজেপি সমর্থিত দুই জনের সাথে স্থানীয় তৃণমূল নেতা রবি লোচন গোপের বচসা বাধে । সেই বচসা থেকে শুরু হয় হাতাহাতিতে। অভিযোগ বিজেপির ওই দুই কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। তারপর এই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় বিজেপি […]

এই মুহূর্তে কলকাতা

প্রয়োজনে গুলি চালাতে পারে বাহিনী

কলকাতা , ৩০ মার্চ:- প্রথম দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এক জওয়ানের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এবং সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর হাত আরো শক্ত করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য গুলি চালাতে পিছপা হবেন না কেন্দ্রীয় বাহিনী। তবে সেক্ষেত্রে মানতে হবে কিছু নির্দেশ। প্রাথমিক ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট এলাকার আইন ব্যবস্থা হাতের […]

এই মুহূর্তে জেলা

ভাটপাড়ায় হোলি উৎসবে মাতলেন অর্জুন পুত্র পবন সিং

ব্যারাকপুর , ২৯ মার্চ:- হোলি উৎসবকে জনসংযোগের অন্যতম হাতিয়ার করে সোমবার সকাল থেকে বেলা পর্যন্ত দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে চুটিয়ে গেরুয়া আবির খেললেন ভাটপাড়ার বিজেপি প্রার্থী তথা অর্জুন পুত্র পবন সিং। এদিন তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে হোলি খেলায় অংশ নেওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলে বিভিন্ন প্রান্ত থেকে আগত কার্যকর্তাদের সঙ্গেও হোলি খেলায় মেতে ওঠেন। এদিন নিজেকে গেরুয়া […]

এই মুহূর্তে জেলা

২রা মে আজকের হোলিকে ছাপিয়ে যাবে , সেদিন হবে গেরুয়া হোলি – দিলীপ সিং।

হুগলি , ২৯ মার্চ:- হোলির দিন রঙের উৎসবের মাতলেন চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং গতকাল দোল এবং আজ হোলির দিন চম্পদনীর বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে রঙের উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবে মেতে ওঠেন। দীলিপবাবু জানান এবং হোলি এবং দোল সম্প্রীতির এক বড় উৎসব এই উৎসবে আবালবৃদ্ধবনিতা সবাই মেতে উঠেছেন, আমিও আমার বিধানসভা কেন্দ্র […]

এই মুহূর্তে জেলা

জল নিয়ে বিজেপির বিক্ষোভ হাওড়ায়।

হাওড়া , ২৯ মার্চ:- ভোটের আবহে এবার জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ, হাওড়ার মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ নলবাহিত পানীয় জলের সমস্যায় রয়েছেন দীর্ঘদিন।পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোন সুরাহা হয়নি। এরই প্রতিবাদে আজ এলাকার মহিলা সহ স্থানীয়দের নিয়ে বিজেপি কর্মীরা মাকড়দহ মোড়ে হাওড়া আমতা রোড অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে […]

এই মুহূর্তে কলকাতা

দলের প্রতি হতাশা থেকেই আত্মহত্যা দিনহাটার মন্ডল সভাপতির , নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিলেন বিবেক দুবে।

কলকাতা , ২৯ মার্চ:- কুচবিহারের দিনহাটায় বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকার দলের প্রতি হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে জানিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগাযোগ নেই বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য গত ২৪ […]

এই মুহূর্তে কলকাতা

দ্বিতীয় দফার নির্বাচনে দশ হাজার ৬২০টি বুথের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৬৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা , ২৯ মার্চ:- আগামী বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে মোট দশ হাজার ৬২০টি বুথের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৬৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে বুথের দায়িত্বে থাকবে ৬২৪ কোম্পানি। নন্দীগ্রামে ২১ কোম্পানি বাহিনী থাকবে। এই দফায় স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ ছাড়াও অন্যান্য সব […]