হাওড়া , ৩০ মার্চ:- মঙ্গলবার উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে প্রচারে আসেন ভোজপুরি অভিনেতা তথা বিজেপির গোরখপুরের সাংসদ রবি কৃষাণ। উত্তর হাওড়ায় ঘুসুড়ি ধামে শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে হুডখোলা জিপে করে প্রার্থীকে নিয়ে প্রচার হয়। ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য মিছিল করে ঘুসুড়ি অটো স্ট্যান্ড, নস্কর পাড়া, কালিতলা, বাবুডাঙ্গা, পারিজাত সিনেমা হল হয়ে ধর্মতলা বাজারে পর্যন্ত এদিন প্রচার র্যালি হয়। কেন কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প বাংলার মানুষের কাছে পৌঁছাচ্ছে না, কেন বিগত দিনে ১৩০ জন বিজেপির কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে, কেন বাংলার মানুষ কেন্দ্রীয় আবাসনের টাকা পান না, কৃষকরা কেন বঞ্চিত কেন্দ্রীয় সাহায্যের থেকে, এমনকি গতকালের নিমতায় যে মায়ের মৃত্যু ঘটেছে তার দায় কে নেবে। এই প্রশ্ন তোলেন অভিনেতা সাংসদ রবি কৃষাণ। তিনি ভোজপুরি ভাষায় বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। ২মে বাংলায় দু’শোর বেশি আসন পেয়ে বিজেপি সোনার বাংলায় সরকার গঠন করবে এমন আশা করেন তিনি।
Related Articles
নির্মীয়মান সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মৃত্যু দুই শ্রমিকের।
হুগলি, ৫ আগস্ট:- নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মর্মান্তিক মৃত্যু হলো দুই শ্রমিকের। শনিবার সকালে ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সিঙ্গুরের রতনপুর গ্রামের। দমকল কর্মীরা এসে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে দুই শ্রমিকের দেহ। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন গণেশ মান্না (৪০),বাড়ি সিঙ্গুরে। অপর জন সুব্রত দাস (৪০) বাড়ি ধনিয়াখালি থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা […]
নবান্ন অভিযানে ধৃত অধিকাংশেরই জামিন। ৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- নবান্ন অভিযানে ধৃত অধিকাংশেরই জামিন। ৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন ধৃত ১৮ জনের মধ্যে ১৪ জনেরই জামিন দেওয়া হলো হাওড়া সিজেএম আদালতে। বুধবার এদের হাওড়া আদালতে তোলা হলে ১৪ জন বিজেপি কর্মীর জামিন মঞ্জুর হয়। এবং চারজনের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন হাওড়া আদালতের বিচারক। […]
রাজ্যে বিদ্যুৎ ,পানীয় জল, টেলি যোগাযোগ সহ প্রাথমিক পরিষেবাগুলি অনেকাংশেই স্বাভাবিক করা সম্ভব হয়েছে – স্বরাষ্ট্রসচিব।
নবান্ন,হাওড়া,২৬ মে:- ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতিতে রাজ্যে বিদ্যুৎ ,পানীয় জল, টেলি যোগাযোগ সহ প্রাথমিক পরিষেবাগুলি অনেকাংশেই স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানান, ইতিমধ্যেই রাজ্যের ১০৩ টি পুর এলাকার মধ্যে ৯৪ টি তে বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। বাকি ন টি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ৯০ শতাংশ গ্রামীণ […]










