হুগলি , ৩০ মার্চ:- ওর রাজনৈতিক বাবারা অর্থাৎ মুকুল, শুভেন্দুদের এনেও শ্রীরামপুরে জিততে পাড়বে না। মঙ্গলবার রিষড়াতে দলীয় প্রার্থী সুদীপ্ত রায়ের প্রচারে এসে এভাবেই বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর নাম না করে তাঁকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ও রাজনিতীর কিছু বোঝে না। ওকালতির ও কিছু বোঝেনা। আমার উপর ওর ব্যাক্তিগর রাগ রয়েছে। তাই আমার দলের নামে মিথ্যে বলে বেড়াচ্ছে। ওর বাবার পরিচয় কেউ জানে না। ওর প্রাক্তন শ্বশুরের নাম সবাই জানে। শেষে হুঁশিয়ারি দিয়ে কল্যাণ বলেন, কাউকে গুন্ডাগিরি করতে দেব না। উল্লেখ্য কয়েক দিন আগে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসু অভিযোগ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশ ও গুন্ডা দিয়ে তার প্রচারে বাধা দিচ্ছে। তারই পালটা দেন কল্যাণ।
Related Articles
করোনাকে ঠেকাতে পথে নামলেন হনুমানজি , অভিনব প্রচার হাওড়ায়।
হাওড়া, ৯ জানুয়ারি:- লক্ষ্মণকে বাঁচাতে সাত সমুদ্র পাড়ি দিয়ে তিনি এনেছিলেন সঞ্জীবনী। এবার কোভিড সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পথে নামলেন হনুমানজি। রবিবার সকালে করোনা সচেতনতায় এমনই অভিনব প্রচার দেখা গেল হাওড়ায়। বাড়ি থেকে বেরোবেন না। বেরলেই মারণ রোগ করোনা ভাইরাস আক্রমণ করতে পারে আপনাকে। আক্রমণের শিকার হলে ভর্তি হতে হবে হাসপাতালে। আর তার শরীরে […]
শেষ হলো পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব।
কলকাতা, ৬ জুলাই:- শেষ হল পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রচার পর্ব শেষ হয়। আগামী ৮ জুলাই শনিবার ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১ হাজার ৬৩৬। এরমধ্যে স্পর্শকাতর বুথের […]
বুদ্ধিমান মনুষ্য সমাজ লকডাউন কে উপেক্ষা করলেও , বুদ্ধিহীন মাছেরা কিন্তু লকডাউন মানছে।
সুদীপ দাস,১২ এপ্রিল:- ডাঙ্গার থেকে জলেই এখন বেশী লকডাউন। তাই নদীতে মিলছে না মাছ। চরম সংকটে জেলেরা। লকডাউনে মাছ ব্যাবসায় ছাড় থাকলেও মাছ না মেলায় জেলে পরিবারগুলিত ঘরে অভাব দেখা দিচ্ছে। প্রসঙ্গত উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া হুগলি নদী ঘেষা জেলার এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু জেলে রয়েছেন। যারা মূলত ডিঙ্গি নৌকাতে করে গঙ্গায় মাছ ধরে জীবিকা […]










