নদিয়া১৪ এপ্রিল:- একদিকে লক ডাউন আর অন্যদিকে বাংলা নববর্ষ। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে কেন্দ্র ও রাজ্যের তরফে তা নিয়ন্ত্রনের জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হলেও। গৃহবন্দি মানুষজনের পেটে টান ধরতে শুরু করেছে।অর্থের খুবই প্রয়োজন তাদের সকলের কাছে।এবার নদিয়ার চাকদা পেপার মিলের প্রায় ৪০০ শ্রমিক মাইনের টাকা না পাওয়ায় বিপাকে তারা। এদের মধ্যে বেশির ভাগ যুবক। […]
জেলা
করোনা পরিস্থিতিতে পুলিশের উদ্যোগে এগিয়ে আসছেন অনেকেই। পয়লা বৈশাখের সকালেও হাওড়ায় দেওয়া হল খাদ্যসামগ্রী।
হাওড়া,১৪ এপ্রিল:- করোনার জেরে লকডাউন পরিস্থিতিতে এখনও অনেক মানুষ কার্যত কর্মহীন। ঠিকমতো খাবার জুটছে না অনেকের। এই পরিস্থিতিতে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রতিদিন দু’বেলা রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে আর্ত অসহায় মানুষের হাতে। বিশেষ করে যারা ভবঘুরে যাদের মাথায় ছাদ নেই বা যারা ফুটপাতে থাকেন এরকম অনেক মানুষকে দুপুরে ও রাতে রান্না […]
মাস্ক ছাড়া খাবার পাওয়া যাবে না বার্তা কোন্নগরে।
হুগলি,১৪ এপ্রিল:- মাস্ক ছাড়া পাওয়া যাবে না খাবার।এমনই ব্যবস্থা করলো কোন্নগর পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের ক্লাব সমন্বয় সমিতি।করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষরা।সেইসব মানুষদের পাশে দাঁড়িয়ে প্রত্যেকদিন রান্না করে খাওয়াচ্ছে কোন্নগরের এই ক্লাব সমন্বয় সমিতি।মঙ্গলবার থেকে তারা পোস্টার করে দিয়েছে যে খাবার নিতে যারা […]
শুভ নয় , অশুভ নববর্ষ পোশাক বিপনীদের।
সুদীপ দাস,১৪ এপ্রিল:- লকডাউনে মুখ থুবরে পড়েছে চৈত্র সেলের বাজার। বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের এই সেল মূলতঃ রেডিমেড পোষাক ব্যাবসায়ীদের জন্যই। জামা-কাপড় বিপনীদের কাছে বছরে দুটো মরসুম। দূর্গা পুজোর পর “চৈত্র সেল”। পুজোর বাজারে লোকসানের মুখ দেখলেও চৈত্র মাসে মিলত লক্ষ্মী লাভ। কিন্তু করোনা ঠেকাতে সরকার লকডাউনের নির্দেশ চৈত্র সেলে জল ঢেলেছে। চৈত্র মাসের ১ম […]
করোনা সচেতনতার মাধ্যমে নববর্ষ পালন করলেন বিধায়ক।
নিজস্ব সংবাদদাতা,১৪ এপ্রিল:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।বাংলার নববর্ষের দিনে এমন কঠিন পরিস্থিতি মানুষের কাছে এই প্রথম।মঙ্গলবার বাংলা নববর্ষের দিনটা এই বছর একটু অন্যভাবে পালন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।এদিন কোন্নগরে বিধায়ক সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দিয়ে ও গানের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার প্রচার করে […]
অনলাইনে ক্লাস।
হাওড়া,১৪ এপ্রিল:- বেলুড়ের লালবাবা কলেজ, তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন স্কুলের পর এবার হাওড়ার বিজয়কৃষ্ণ গালর্স কলেজেও শুরু করা হয়েছে অনলাইন পড়াশোনা। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ লকডাউন শুরু হতেই ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ দেয়। সেখানেই অনলাইনে পড়াশোনা শুরু হবার বিষয়ে ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়। এরপর স্কাইপি, জুম লিঙ্ক, গুগল প্লাস ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বর্ষের […]
পথ কুকুর, বিড়ালদের খাওয়ানোর ব্যবস্থা করল পুলিশ।
হাওড়া,১৪ এপ্রিল:- লকডাউন পরিস্থিতিতে মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা। এবার বর্তমান পরিস্থিতিতে প্রায় অনাহারে থাকা রাস্তার কুকুর, বিড়ালদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁরা। এ বিষয়ে পুলিশের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় পথ কুকুর ও বিড়ালদের খাওয়ানোর উদ্যোগ নেওয়া […]
সুসময়ে কোপ করোনার , নববর্ষে রুটিরুজির আর্তনাদ পুরোহিতকুলের।
নিজস্ব সংবাদদাতা,১৪ এপ্রিল:- বড্ড কঠিন সময় যাচ্ছে এখন, লকডাউনের ফলে রোজগার সেই কবেই বন্ধ হয়েছে , এতদিন বাড়িতে যে টুকু চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল তা এখন প্রায় শেষ পর্যায়ে , তাই সামনের দিনগুলোতে কি ভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত সবাই,তাই এবার সরকারী সাহায্য চেয়ে আবেদন করলো পুরোহিতেরা।শ্রীরামপুর পৌরোহিত্য কল্যাণ সমিতির […]
মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও কিছু অবিবেচক মানুষের এখনো টনক নড়েনি।
চিরঞ্জিত ঘোষ,১৩ এপ্রিল:- করোনার ভয়াবহতা থেকে এবং এই মরণব্যাধী করোনার থাবা থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে গতকাল রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে যারা রাস্তায় বেরোবে প্রত্যেককে মাক্স পরতে হবে এবং যে সমস্ত দোকানদার জরুরি সেবার জন্য যাদের দোকান খুলতে হচ্ছে সেই সমস্ত দোকানদারদের অবশ্যই মাস্ক পরে দোকানদারি করতে […]
নববর্ষের নতুন জামা ফিরিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান ৯ বছরের ত্রিজিতার।
সুদীপ দাস,১৩ এপ্রিল:- বয়স মাত্র নয় বছর। কিন্তু পারিবারিক পরিবেশ যে শিশুমনে প্রভাব ফেলে তার জ্বলন্ত উদাহরণ চুঁচুড়া রথতলা, বাবুগঞ্জের বিনোদিনী বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ত্রিজিতা সিংহ। প্রতিবছরই নববর্ষে দুটি জামা পাওনা হয় ত্রিজিতার, মা ও বাবার কাছ থেকে। কিন্তু এবার যে লকডাউন। তাই এবার আদরের সেই ছোট্ট মেয়েটা নতুন জামা পরবে কি […]

