এই মুহূর্তে জেলা

শিবপুরে শ্যুটআউটের ঘটনায় অভিযুক্ত সনাক্ত হলেও তাকে খুঁজছে পুলিশ।

হাওড়া, ৬ জুন:- হাওড়ার শিবপুরে ‘শ্যুটআউট’-এর ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রের খবর। তবে, অভিযুক্তকে চিহ্নিত করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে এই ঘটনায় পরিচিত কেউ জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। উল্লেখ্য, […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার শালিমারে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার আরপিএফ কর্মী। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগোতে চায় পুলিশ।

হাওড়া, ৬ জুন:- হাওড়ার শালিমারে বৃদ্ধকে নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত আরপিএফ জওয়ানকে। ধৃতের নাম সুকান্তকুমার সাউ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে ওই আরপিএফ কর্মীকে আটক করা হলেও পরে তাঁকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশ খুনের ধারায় (৩০২) মামলা রুজু করেছে। শনিবার অভিযুক্তকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। […]

এই মুহূর্তে জেলা

অভিনব উদ্যোগ। হাওড়ার বালিতে পার্টি ফান্ড থেকে ভর্তুকি দিয়ে গণপরিবহনের ব্যবস্থা করল সিপিএম।

হাওড়া, ৬ জুন:- নিজেদের পার্টি ফান্ড থেকে ভর্তুকি দিয়ে গণ পরিবহনের ব্যবস্থা করল সিপিএম। বর্তমান পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের পাশে দাঁড়াতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন হাওড়ার বালির সিপিএম কর্মীরা। আজ শনিবার সকালে বেলুড়ের নেতাজি পার্ক থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এই জনতা পরিবহন চালু করেন সিপিএম কর্মী সদস্যরা। প্রাথমিকভাবে একটি টোটোতে দু’জন করে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

ব্যাঙ্ক ডাকাতির ৬ ঘন্টার মধ্যেই ডাকাতির মাষ্টার মাইন্ড সহ চারজন ধরা পড়লো পুলিশের জালে।

সুদীপ দাস, ৬ জুন:- ব্যাঙ্ক ডাকাতির ৬ঘন্টার মধ্যেই ডাকাতির মাষ্টার মাইন্ড সহ চারজন ধরা পড়লো পুলিশের জালে। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৫০ শতাংশের বেশী খোয়া যাওয়া নোট। ধৃতরা সকলেই উত্তরপাড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে কোন পূর্ব অভিযোগ না থাকলেও ডাকাতির মাষ্টার মাইন্ড প্রীতম ঘোষ(৩২)-এর বিরুদ্ধে এরআগে বহু ব্যাঙ্ক, পেট্রোল পাম্প ও […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে সাড়ে তিন কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

হুগলি, ৫ জুন:- রাজ্যে সাড়ে তিন কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কলকাতায় লাগানো হবে ৫০ হাজার গাছ। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হরিশ পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন তিনি। ঝড়ে উপড়ে যাওয়া একটি গাছ পুনঃস্থাপন হয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।আম্ফানের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে সবুজের। শুধু কলকাতাতেই […]

এই মুহূর্তে জেলা

আমফানে ক্ষতিগ্রস্থ বটগাছের নতুন করে জন্ম দিলো চাকুন্দির মানুষ।

চিরঞ্জিত ঘোষ, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ই জুন বৃক্ষরোপন করল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ বিধস্ত আমফন ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়েছে। এই রকম একটা পরিস্থিতে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। আমফন ঝড়ে চাকুন্দি হাওড়া ব্রিজ বাস স্টপেজে একটি বহু পুরাতন বটগাছ ছিল সেটি উপরে যায়, যথাস্থানে […]

এই মুহূর্তে জেলা

করোনাকে ভয় না করেই দিনরাত জামাইবাবু কে খুঁজতে পথে ঘাটে শ্যালক দেবল মুখার্জি।

হুগলি, ৫ জুন:- করোনার আবহে উত্তরপাড়া কোতরং উদয়ন পল্লী এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ।প্রতিদিনের মত গত ২৫ মে ভোর বেলায় পাড়ার মধ্যে প্রাতঃ ভ্রমণে বেরোয় দুলাল চ্যাটার্জি ৬১।ভোর বেলায় বেরোলেও বেলা হয়ে গেলে বাড়িতে না আসায় খোঁজা খুঁজি শুরু করে দেয় বাড়ির লোকজন।সকাল থেকে রাত গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান […]

এই মুহূর্তে জেলা

ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে।

হাওড়া, ৫ জুন:- ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরের পিএম বস্তি চার নম্বর বাই লেনের কাছে মহঃ আকবর আলি আনসারিকে দুষ্কৃতিরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি এদিন বাইরে বসেছিলেন। তখনই ঘটে ঘটনা। এরপর আনসারিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, মৃত আকবর […]

এই মুহূর্তে জেলা

সায়ন্তন কে ঢুকতে বাঁধা ভদ্রেশ্বরে , প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভে লকেট- সায়ন্তন সহ বিজেপি কর্মীরা ,শান্ত জেলাকে অশান্ত করতেই এরা আসে- দিলীপ।

হুগলি, ৫ জুন:- তেলিনিপাড়া কাণ্ডে বিজেপির দুই সাংসদকে এদিন চুঁচুড়া থানায় ডেকে পাঠানো হয়েছিল। সেই মতো হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও ব্যারাকপুরের সাংসদ হুগলির চুঁচুড়ায় চন্দননগর পুলিশের সদর দফতরে হাজির হন। তাঁরা পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করার কথা ছিল এদিন। অভিযোগ, তাঁদের সঙ্গে থাকা স্থানীয় কয়েকজন বিজেপি নেতাকে ভিতরে ঢুকতে বাধা দেয় পুলিশ। […]

এই মুহূর্তে জেলা

হাওড়া সিটি পুলিশ, হাওড়া পুরসভা, বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সংস্থার উদ্যোগে হাওড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।

হাওড়া, ৫ জুন:- শুক্রবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে হাওড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাওড়া সিটি পুলিশ, হাওড়া পুরসভা, বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সংস্থার উদ্যোগেও এদিন বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। হাওড়ার ফোরশোর রোড, হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সহ জেলার বিভিন্ন প্রাপ্তেই এদিন পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। মন্ত্রী অরূপ রায় জানান, আমফান ঝড়ে হাওড়া জেলার বিভিন্ন […]