হাওড়া , ২৩ জুলাই:- বৃহস্পতিবার সকাল থেকে একাধিক দূরপাল্লার ট্রেন ঢোকে হাওড়ায়। কিন্তু লকডাউনের কারণে যানবাহন কম থাকায় কার্যত চরম নাকাল হন ওইসব ট্রেনের যাত্রীরা। হাওড়া স্টেশনের বাইরে বাস থাকলেও সেই বাসে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন অনেক বেশি যাত্রী। স্বভাবতই বাসে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দূরত্ববিধি না মেনে জানলা গলেও অনেককে এদিন বাসে উঠতে দেখা যায়। সকালে হাওড়া স্টেশনর ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছায় দিল্লি-হাওড়া এসি স্পেশাল ট্রেন। ওই ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবার জন্য হাওড়া স্টেশনের বাইরে বেশ কিছু বাসের ব্যবস্থা ছিল। কিন্তু এরপরেও আরও ট্রেন হাওড়ায় ঢুকতে শুরু করতেই পরিস্থিতি বদলে যায়। আরও অনেক যাত্রী ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামেন। কিন্তু তখন হাওড়া স্টেশনের বাইরে ছিল হাতেগোনা কয়েকটি বাস। সেই বাসে ওঠার জন্যই যাত্রীদের মধ্যে ঠেলাঠেলি ও হুড়োহুড়ি লেগে যায়। যাত্রী সংখ্যা আরও বেশি দেখে কিছুক্ষণের মধ্যেই অবশ্য হাওড়া স্টেশনে আরও বাস পাঠানো হয়।
Related Articles
স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব চন্দ্রিমার।
কলকাতা, ২৫ মার্চ:- স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুধুমাত্র রাজ্যের হাসপাতাল নয় ভেলোরের ক্রিশ্চান মেডিকেল কলেজ হাসপাতালেও চলতি আর্থিক বছরে প্রায় আট হাজার মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। বিধানসভায় আজ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রপ্রিয়েশন বিলের ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে […]
প্রশাসন বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজে গাফিলতি প্রমান হলেই কঠোর পদক্ষেপ জানালো নবান্ন।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- প্রাকৃতিক দুর্যোগের সময় জমা জল বা ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এবং প্রাণহানি কমাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। শনিবার নবান্নে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে ডাকা প্রস্তুতি বৈঠকে এই মর্মে একাধিক নির্দেশ দিলেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। এ ব্যাপারে প্রশাসন বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজে গাফিলতি প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নেয়ার […]
করোনার প্রতিষেধক (কোভিশিল্ড) প্রয়োগ পর্ব হাওড়ায় ৮ টি ভ্যাকসিন কেন্দ্র থেকে টিকাকরণ।
হাওড়া , ১৬ জানুয়ারি:- আজ শনিবার ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনার প্রতিষেধক কোভিশিল্ড প্রয়োগ পর্ব। এরাজ্যেও ২৮টি জেলায় দেওয়া হবে ভ্যাকসিন। নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলায় মোট ৮টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। হাওড়ায় জেলা হাসপাতালের পাশাপাশি আমতা গ্রামীণ হাসপাতাল, বাগনান গ্রামীণ হাসপাতাল, […]








