এই মুহূর্তে জেলা

করোনা যোদ্ধা হয়েও আজ অচ্ছুৎ , পরিবারের থেকে মুখ ফিরিয়েছে প্রশাসনও।

সুদীপ দাস , ২৫ জুলাই:- করোনা রোগীর সেবা করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই করোনা যোদ্ধাই আজ অচ্ছুৎ। বারংবার বলেও বাড়ির অাবর্জনা নিতে আসছে না পৌরসভা। গোটা পরিবার কি খাচ্ছে সরকারীভাবে তাঁরও কোন খোঁজখবর নেওয়া হচ্ছেনা বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার ৩০নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা গুপ্ত গলির। এই ওয়ার্ডেরই বাসিন্দা পঞ্চাশোর্দ্ধ এক মহিলা হুগলির […]

এই মুহূর্তে জেলা

লকডাউনে রাস্তায় মোবাইলে ব্যস্ত যুবকরা, পুলিশের তাড়া খেয়ে নয়ানজুলিতে ঝাঁপ।

হাওড়া , ২৫ জুলাই:- বৃহস্পতিবার যেখানে শেষ হয়েছিল শনিবার ঠিক সেখান থেকেই শুরু করে প্রশাসন। এক সপ্তাহে দ্বিতীয় লকডাউনে প্রশাসন দিনভর কড়া হাতে নজরদারি চালালো শহর থেকে গ্রাম সর্বত্র। জয়পুর থানার ওসি তাপস কুমার নস্কর পুলিশের একটি দল নিয়ে সেহাগোড়ী সহ বিস্তীর্ণ এলাকায় সকাল থেকে টহলদারি চালালেন। লাঠি হাতে পুলিশের টিম দেখেই কেউ দৌড়ে পালালো। […]

এই মুহূর্তে জেলা

কোচবিহারে তৃণমূল ছাত্র নেতাকে গুলি চালানোর অভিযোগ একদল দুষ্কৃতির বিরুদ্ধে ।

কোচবিহার, ২৫ জুলাইঃ তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতাকে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের ছাগলবেড় এলাকায়। ওই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরে যদিও ওই ছাত্র নেতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। অভিযোগ, শুক্রবার রাতে কোচবিহার ২ নম্বর ব্লকের ছাগলবেড় এলাকায় […]

এই মুহূর্তে জেলা

যৌতুক দাবি করে অত্যাচার। আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। গ্রেফতার স্বামী সহ তিন।

হাওড়া , ২৫ জুলাই:- যৌতুকের দাবিতে গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার সকালে অশান্তি চরমে ওঠে। অত্যাচার সহ্য করতে না পেরে তরুণী গৃহবধূ ( ২০ ) গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানা এলাকার ফোরশোর রোড এআরপি […]

এই মুহূর্তে জেলা

করোনা সংক্রমন রুখতে আগামী ৭ দিন সম্পূর্ণ লকডাউন মাথাভাঙা শহর ।

কোচবিহার , ২৫ জুলাই:- করোনা সংক্রমন রুখতে আগামী সাতদিন মাথাভাঙা শহরে সম্পূর্ণ লকডাউন ঘোষণা সিদ্ধান্ত নিলেন মাথাভাঙ্গা মহকুমা প্রশাসন। শনিবার মাথাভাঙ্গায় স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করেন মাথাভাঙা মহাকুমার শাসক। এদিন ওই বৈঠকে ছিলেন মাথাভাঙ্গার বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পৌরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন কর্তারা। […]

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কোচবিহারে কর্মরত এক পুলিশ কনস্টেবলের।

কোচবিহার , ২৫ জুলাই:- কোচবিহারে কর্মরত এক পুলিশ কর্মীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলাজুড়ে । মৃত ওই পুলিশ কর্মীর নাম সদানন্দ সরকার(৫৬)। তার বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের আনন্দনগর পাড়ার বাসিন্দা। ওই পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় কোচবিহার জেলা পুলিশ মহল ও পরিবারে শোকের ছায়া নেমে আসে । পুলিশ সূত্রে জানা গেছে , সদানন্দ […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন স্বাস্থ্যসচিব আরামবাগে।

হুগলি , ২৫ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় চলছে দ্বিতীয় দিনের লকডাউন । এই পরিস্থিতিতে শনিবার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলি জেলার আরামবাগে এলেন রাজ্য স্বাস্থ্যসচিব সৌমিত্র মোহন। এদিন তিনি প্রশাসনের আধিকারিকদের সাথে বৈঠক করেন। এ দিন উপস্থিত ছিলেন জেলাশাসক , মহকুমাশাসক সহ স্বাস্থ্যদফতরের অস্বীকারিকরা।

এই মুহূর্তে জেলা

সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে কঠোর পুলিশ, গ্রেফতার ১৬ ।

শিলিগুড়ি , ২৫ জুলাই:- রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউনের আজ দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় রাস্তাঘাট ছিল শুনশান। অপরদিকে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে কঠোর ভূমিকায় দেখা গেল পুলিশকে। যদিও সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় টহলদারি চালাছে পুলিশ। এর পাশাপাশি যারা কোন কারণ ছাড়াই বাইরে বের হচ্ছে তাদেরকে প্রথমে আটকানো হচ্ছে। কি কারণে […]

এই মুহূর্তে জেলা

লরি ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক জনের।

বাঁকুড়া, ২৫ জুলাই:- লরি ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো মারুতি গাড়ির চালক। আজ সকালে ঘটনাটি ঘটে মেজিয়া- শালতোড়া রাজ্য সড়কের জেমুয়া গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা যায়, একটি মারুতি গাড়ি করে কালিদাসপুর কোলিয়ারির অনিল কুমার পাশওয়ান (32) নামে এক কর্মী মারুতি গাড়ি করে বাড়ি ফিরছিলেন মেজিয়া শালতোড়া রাজ্য সড়কের জেমুয়া গ্রামের কাছে উল্টো […]

এই মুহূর্তে জেলা

লকডাউনে বন্ধ কারখানা , আর্থিক অনটনে আত্মহত্যা শ্রমিকের।

হুগলি , ২৫ জুলাই:- টানা লক ডাউনে ফ্যাক্টরি বন্ধ থাকার ফলে মাইনা না পাওয়ার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক শ্রমিক। আজ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরের গর্জি তে । উত্তম ঘোষ নামে মধ্যবয়স্ক এই ভদ্রলোক স্থানীয় একটি কেমিক্যাল কারখানায় কাজ করতেন। কিন্তু এরপর লক ডাউনের সময় টানা চার মাস ফ্যাক্টরি বন্ধ থাকায় […]