বাঁকুড়া , ২৭ জুলাই:- নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ করেছিল থানায়, সেই অভিযোগ প্রত্যাহার করেনি ওই নাবালিকার মা। কাঁকড়া গ্রামের কয়েকজন যুবক ওই মেয়ের মাকে মাঠে কাজ করা অবস্থায় তুলে নিয়ে যায় কাকড়ার একটি আইসিডিএস সেন্টারে।সেখানে নিয়েগিয়ে ওই মহিলাকে মারধর করা হয় মারধরের পাশাপাশি শ্রীলতাহানি করা হয় বলেও অভিযোগ ওই মহিলার । পরবর্তী সময়ে ওই মহিলা অচৈতন্য হয়ে পড়ে। প্রতিবেশীরা অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং কোতুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই মহিলা আরও অভিযোগ করেন যে তার মোবাইল ফোন এবং বেশ কিছু সোনার গহনা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা । অসুস্থ মহিলা জানান পাশের গ্রামের কয়েকটি যুবক বেশ কিছুদিন ধরেই থানায় লিখিত অভিযোগ তুলে নেওয়ার জন্য ধমকি, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেখাচ্ছিলো তারা। এমনকি বাড়িতে এসেও মারধর ও গালিগালাজ করে ওই পাড়ার কয়েকটি যুবক ।কোতুলপুর থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।
Related Articles
হাওড়া স্টেশন চত্বর এলাকায় দুষ্কৃতিদের হামলা।
হাওড়া, ৫ জানুয়ারি:- হাওড়া স্টেশন চত্বর এলাকায় দুষ্কৃতিদের হামলা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে হাওড়া বাস স্ট্যান্ডের উল্টোদিকে একটি চায়ের দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, চায়ের দোকানের মালিক দোকানের সামনে গাড়ি রাখায় প্রতিবাদ করেছিলেন। এই নিয়ে দু’পক্ষের বচসা হয়। আক্রান্তের পরিবারের অভিযোগ, গাড়ি রাখতে বাধা দেওয়াতেই এই ঘটনা। বেশ কিছু যুবক সেখানে এসে তাকে বেধড়ক মারধর […]
পরিযায়ী পাখি দেখতে মানুষ এখনই ভিড় জমাচ্ছে হরিপালে।
হুগলি,২৬ নভেম্বর:- পরিযায়ী পাখির কলরবে ঘুম ভাঙে এলাকাবাসীর। জানান দেয় শীত আসছে। সারাদিন জলে খেলা আর পাখিদের কলরবে এলাকায় এক অন্য এক অনুভূতি এনে দেয় গ্রামবাসীদের। শীতের মরসুমে এই পরিযায়ী পাখিদের দেখতে ভীড় জমায় উৎসাহী জনতা। হুগলির হরিপালের কৈকালা গ্রাম পঞ্চায়েতের বলদবাঁধ গ্রাম। গ্রামে রয়েছে আটটি বড় জলাশয়। জলাশয়ে হয় মাছ চাষ। বছরের শীতের মরসুমে […]
আরও এক দফা বাড়ানো হলো দুয়ারে সরকার প্রকল্পের মেয়াদ।
কলকাতা , ২১ জানুয়ারি:- সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের গৃহীত দুয়ারে সরকার প্রকল্পের মেয়াদ আরও এক দফা বাড়ানো হচ্ছে। বিগত চার দফায় সারা রাজ্যে ওই প্রকল্প অভূতপূর্ব সাড়া পেয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন আগামী ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফের একদফায় এই দুয়ারে সরকার কর্মসূচি […]







