বাঁকুড়া , ৩১ জুলাই:- ফের পথদুর্ঘটনার মৃত্যু ২ জনের । বাঁকুড়া- রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মাজিয়ার তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা যায় , মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন । সে সময় বাঁকুড়া […]
জেলা
দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা। জখম ৩।
হাওড়া , ৩১ জুলাই:- শুক্রবার সাতসকালেই দুর্ঘটনা ঘটল বিদ্যাসাগর সেতুতে। পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার সকাল ৬-২০ মিনিট নাগাদ কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসার সময়ে বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কার । তেল ট্যাঙ্কারের ধাক্কায় বেসামাল হয়ে মালবাহী গাড়িটি ধাক্কা মারে একটি ছোট প্রাইভেট গাড়িকে । প্রত্যক্ষদর্শীর […]
কানাইপুর ও নবগ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা সংক্রমণ রুখতে শুক্রবার থেকে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে লক ডাউন
হুগলি , ৩০ জুলাই:- করোনা সংক্রমণ ব্যাপক বেড়েছে কোন্নগরের কানাইপুর পঞ্চায়েত এলাকায় ও নবগ্রাম পঞ্চায়েত এলাকায় । এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকাল থেকে কানাইপুরে কিছুক্ষেত্রে ছাড় দিয়ে লক ডাউন কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার জানালেন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব । অপরদিকে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার জানান নবগ্রামের কিছু এলাকা কন্টেইনমেন্ট জোন হওয়ায় সেই এলাকায় লক […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে সহবাস করে প্রেমিক , অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।
বাঁকুড়া , ৩০ জুলাই:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সাথে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির থানা একচালা গ্রামের ঘটনা। অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে । অভিযুক্ত প্রেমিকের নাম লক্ষণ বাউরি । ঐ নাবালিকা প্রেমিকার অভিযোগ গত এক বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে […]
হুগলিতে সাংগঠনিক সভায় শাসক দলের একাধিক বিধায়ক গড় হাজির থাকায় অস্বস্তি বাড়ল তৃণমূলের অন্দরে।
হুগলি , ৩০ জুলাই:- দলের সাংগঠনিক সভায় শাসক দলের একাধিক বিধায়ক গড় হাজির থাকায় অস্বস্তি বাড়ল তৃণমূলের অন্দরে।বৃহস্পতিবার শ্রীরামপুর রবীন্দ্র ভবনে জেলার ১৬ জন বিধায়কের মধ্যে মাত্র চারজন বিধায়ক হাজির ছিলেন । দলে অসন্তোষ আঁচ করতে পেরে শেষ মূহুর্তে সভা ভার্চুয়াল রুপ দিয়ে পরিস্থিতি সামাল দেয় তৃণমূল নেতৃত্ব । যদিও বিধায়ক ইন্দ্রনীল সেন বলেন , […]
আমফান দুর্নীতিতে দল থেকে সাসপেন্ড পঞ্চায়েত সমিতির সভাপতিকে পদ থেকে অপসারণের দাবিতে এবার ব্লক অফিসে বিক্ষোভ তৃণমূলের।
হাওড়া , ৩০ জুলাই:- আমফান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতিতে দল থেকে সাসপেন্ড তৃণমূল নেতা সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষকে পদ থেকে অপসারণের দাবিতে এবার ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । চলতি মাসের ১০ তারিখ তৃণমূল কংগ্রেসের তৎকালীন জেলা সদর সভাপতি অরূপ রায় সাংবাদিক সম্মেলন করে এই জয়ন্ত ঘোষকে সাসপেন্ডের কথা ঘোষণা করেছিলেন । […]
কোভিড পরিস্থিতিতে অভিনব উদ্যোগ গোলাবাড়ি ট্রাফিকের।
হাওড়া , ৩০ জুলাই:- কোভিড পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক। যাত্রীদের পরষ্পর নিরাপদ দূরত্ব বজায় রাখতে টোটো ও ই-রিক্সায় প্লাস্টিকের কিউরিকেল বানিয়ে দেওয়া হল। টোটো ও ই-রিক্সায় যাত্রীদের ঠেসাঠেসি করে বসা বন্ধ করতে এবার উদ্যোগী হল তারা। বৃহস্পতিবার গোলাবাড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে টোটো ও ই-রিক্সায় যাত্রীদের বসার জায়গা প্লাস্টিক দিয়ে চারটি অংশে […]
হাওড়া সিটি পুলিশের সাফল্য। ১২ ঘন্টায় উদ্ধার চোরাই গাড়ি। ধৃত ১।
হাওড়া , ৩০ জুলাই:- চুরির ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ধরা পড়ল অভিযুক্ত। বুধবার এই ঘটনা ঘটেছে হাওড়ার চ্যাটার্জিজাট এলাকায়। পুলিশ জানায়, বুধবার সকালে তাঁদের কাছে একটি মাহিন্দ্রা সুপ্রো গাড়ি চুরির অভিযোগ করেন সঞ্জিত দাস। এরপরেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির কোনদিকে গেছে জানতে পারেন তদন্তকারীরা। সেইমত […]
লকডাউনে ডানলপ কারখানার কর্মির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ।
হুগলি , ৩০ জুলাই:- লকডাউনে ডানলপ কারখানার কর্মির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । বাঁশবেড়িয়ার তার নিজের বাড়িতে । জানা যায় চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া রায়গলির বাসিন্দা । বছর পঁয়তাল্লিশ এর শরৎ ব্যানার্জী তিনি তার দিদি ও জামাইবাবুর সঙ্গে থাকতেন । তিনি সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানায় কাজ করতেন বর্তমানে তিনি বাড়িতে টিউশনির পাশাপাশি গান বাজনা নিয়ে থাকতেন।আজ […]
দুবরাজপুরে প্রাচীর চাপা পড়ে মৃত্যু বাবা ও ছেলের।
বীরভূম , ৩০ জুলাই:- ডাক্তার দেখিয়ে ছেলেকে নিয়ে ফেরার পথে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুবরাজপুরে সারদাপল্লী এলাকায় । গতকাল রাত্রে প্রবল বৃষ্টি হাওয়াই প্রাচীর নড়বড়ে হয়ে গিয়েছিল । সামান্য বৃষ্টিতেই ছেলে অনিককে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এলআইসি এজেন্ট বাবা সৌরভ মন্ডল । প্রাচীরের পাশ দিয়ে […]

