এই মুহূর্তে জেলা

মহারাষ্ট্রের ফোন চন্দননগর থানায় , করোনার নামে প্রতারণা , গ্রেপ্তার- ২।

সুদীপ দাস , ৫ মে:- রেমডিসিভিরের নামে প্রতারনা। গ্রেপ্তার দুই। উদ্ধার প্রতারনায় ব্যাবহৃত মোবাইল ফোন সহ সিম কার্ড। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর চন্দননগর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার মহারাষ্ট্র থেকে জনৈক বিভা আগরওয়াল চন্দননগর থানায় ফোন করে জানান, তাঁর পরিবারে কোভিড আক্রান্তের জন্য রেমডিসিভির ইঞ্জেকশনের প্রয়োজন ছিলো। সেইমত তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাওয়া […]

এই মুহূর্তে জেলা

ভ্যাকসিন না থাকার জন্য স্বাস্থ্য কেন্দ্রের নোটিশ।

পূর্ব বর্ধমান, ৫ মে:- প্রতিদিনই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতবর্ষে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছেন করোনা থেকে বাঁচার উপায় একমাত্র ভ্যাকসিন। ভ্যাকসিন নেওয়ার জন্য ভোর থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। সারাদিন অপেক্ষা করে ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন না পেয়ে সাধারন মানুষকে […]

এই মুহূর্তে জেলা

মমতা শপথ গ্রহণের পর কোন্নগরে উচ্ছাস।

হুগলি, ৫ মে:- বুধবার সকালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজভবনে শপথ নিলেন তখন আনন্দে উদ্বেল হয়ে উঠল সারাবাংলা। তারি একটি চিত্র দেখা গেল এদিন কোন্নগর পৌরসভার সামনে। স্থানীয় মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্লেক্স সামনে রেখে সেই মুহূর্ত যখন তিনি শপথ নিচ্ছেন তা স্মরণীয় করে রাখলেন শঙ্খ ও উলুধ্বনিতে। তাদের বক্তব্য বাংলা তার […]

এই মুহূর্তে জেলা

বিধায়ক হয়েই বেআইনি কাজের বিরুদ্ধে সরব হলেন চুঁচুড়ার বিধায়ক।

সুদীপ দাস , ৫ মে:- বিধায়ক হতেই বেআইনি কাজের বিরুদ্ধে নেমে পড়লেন অসিত মজুমদার। দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল চুঁচুড়ার তোলা ফটকের বাসিন্দা শ্যামল সরকার বাড়ির পাশেই শহরের এক প্রোমোটার ফ্ল্যাট তৈরি করেছিলেন। সেই ফ্ল্যাট তৈরি সমস্ত সরঞ্জামই শ্যামল বাবুর বাড়ির জানলা বন্ধ করে রাখা ছিল। দীর্ঘদিনের এই অভিযোগ পেয়েই আজ তড়িঘড়ি পরিদর্শনে আসেন অসিত বাবু। […]

এই মুহূর্তে জেলা

তারকেশ্বরে বিজেপির হাতে খুন তৃণমূল কর্মী।

সুদীপ দাস , ৪ মে:- তারকেশ্বর বিধানসভায় বিজেপির হাতে খুন তৃণমূল কর্মী। নাম গোপাল পাত্র(৪২)। আহত দুই। সকলকেই নিয়ে আসা হয়েছে চুঁচুড়া হাসপাতালে। দেখতে উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব। হুগলির আরামবাগ মহকুমায় ৪ টি আসলে বিজেপি জেতার পর থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, খানাকুল জুড়ে বিজেপি গুন্ডাবাহিনী সন্ত্রাস শুরু করে দিয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত […]

এই মুহূর্তে জেলা

জনপ্রতিনিধি হয়েও মানুষকে সুরক্ষা দিতে না পারলে ইস্তফা দেওয়াই বাঞ্ছনীয়ঃ অর্জুন।

ব্যারাকপুরঃ, ৪ মে:- নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুরে রাজনৈতিক হিংসা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। কারোর বাড়িতে ভাংচুর চালানো হচ্ছে। আবার কারও বাড়িতে বোমা মারা হচ্ছে। সোমবার রাতে ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা সোহন প্রসাদ চৌধুরীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চালিয়েছে দুষ্কৃতীরা। একজনের বাড়িতে লুঠপাট চালানো হয়েছে। তাছাড়া ওই এলাকার বেশ […]

এই মুহূর্তে জেলা

গোঘাটে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা।

হুগলি, ৪ মে:- ভোটের ফলাফলের পড়ে চরম উত্তেজনা গোঘাটের কুমুড়সা গ্রামে। ২রা মে রাজ্যের ফলাফলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গোঘাট বিধানসভা জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল সূত্রের খবর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার কারণে আজ তৃণমূলের কর্মী সমর্থকরা আবীর খেলায় মেতে ছিল। এমত অবস্থায় কুমুড়সা গ্রামে এক দল বিজেপি কর্মী সমর্থক চড়াও হয় তৃণমূলের […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলে ফেরার রাস্তা পাকা করতে মমতা ভজনা প্রবীরের মুখে!

হুগলি, ৪ মে:- নির্বাচনে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করলেন উত্তরপাড়া পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। এদিন তিনি সাংবাদিকদের বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মধারা সেটা মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছিল ,এবং ২০১৯ এর বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটা হাতে নিয়েছিল, তার ফল তৃণমূল কংগ্রেস […]

এই মুহূর্তে জেলা

ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত গোঘাট, আক্রান্ত বিজেপি, নিশানায় তৃণমূল।

হুগলি , ৪ মে:- ২ রা মে দিনভর টানটান উত্তেজনার মধ্যে ঘোষণা হয় ২১ এর নির্বাচনের ফলাফল। ফলপ্রকাশের পরেই গোঘাট জুড়ে সন্ত্রাসের আবহাওয়া। আজ সকালে গোঘাটের শাওড়া এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত হল বিজেপি। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের বাইক ও ঘর-বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোঘাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে আরামবাগ […]

এই মুহূর্তে জেলা

বেচারাম ও করবীকে ফুল , মালা দিয়ে বরণ করে নিলো সিঙ্গুরের বৃহন্নলা সম্প্রদায়।

হুগলি , ৪ মে:- সিঙ্গুরে প্রথমবার বেচারাম মান্না নির্বাচনে জয়লাভ করায় আজ সকালে সিঙ্গুরের বৃহন্নলা সম্প্রদায়ের তরফে ফুল মালা দিয়ে বরণ করল রতনপুর গ্রামের বাড়িতে বিধায়ক বেচারাম মান্না কে। সঙ্গে তার স্ত্রী হরিপালের বিধায়ক ডা: করবী মান্না কে সবুজ আবির মাখিয়ে এদিন বরণ করে নেয় বৃহন্নলারা। সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে চার বারের তৃনমূল কংগ্রেসের বিধায়ক […]