মুর্শিদাবাদ , ৬ মে:- ফরাক্কায় হাতির হানায় মৃত এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ফরাক্কার বাহাদুরপুরের চাঁদর গ্রামের জঙ্গলে। গ্রামবাসীর অভিযোগ আজ ভোর বেলায় যখন গ্রামের এক যুবক মাঠের দিকে যায় সেই সময় একটি হাতির হানায় সেই যুবকের ঘটনাস্থল মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানায় মৃত যুবকের নাম রাজকুমার টুরী। বাড়ি ফরাক্কার বাহাদুরপুর গ্রামে চাঁদরে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
Related Articles
দুর্ঘটনাগ্রস্থ চাঁপদানীর স্কুল ছাত্রীর পাশে পৌরপ্রধান।
প্রদীপ বসু, ১৩ সেপ্টেম্বর:- কলেজে পরীক্ষা দিতে গিয়ে উত্তর ২৪ পরগনার পলতায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন হুগলির চাপদানি বি এম রোডের আদর্শ নগরে। এই ছাত্রীর বাবা নেই। মা ও ভাই এর কাছে থাকে। খুবই অভাবের সংসার। এই ঘটনা শুনে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। তার […]
আপাতত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ১২ জুলাই:- পঞ্চায়েত ভোটের গণনা পর্ব শেষ হওয়ার পরেও আপাতত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শান্তি শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাজ্যে মোতায়েন রাখা হবে বলে কেন্দ্রীয় বাহিনীর ফোর্স কো অর্ডিনেটরের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্য পুলিশের কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে ওই চিঠিতে জানানো হয়েছে। […]
দিল্লির বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে না দিয়ে অপমানের প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের।
হুগলি, ২৮ জুলাই:- দিল্লীতে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলতে না দিয়ে অপমান করা হয়েছে। এমনই দাবী তৃনমুলের। পাশাপাশি বাংলা ভাগের চাক্রান্তের প্রতিবাদে চুঁচুড়ায় মিছিল তৃনমুলের। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঘড়ির মোড় থেকে শুরু হয় খরুয়ার বাজার মনিকোঠা হয়ে মিছিল শেষ হয় তোলাফটকে। গতকাল দিল্লিতে নীতি আয়োগ এর বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন […]









