হাওড়া, ১৬ জুলাই:- চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে হাওড়ার সাঁকরাইল থেকে গ্রেফতার হলেন এক সেনাকর্মী। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। ওই সেনাকর্মী ফোর্ট উইলিয়ামে কর্মরত বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইলের বাসিন্দা ওই সেনাকর্মী এলাকারই বেশ কয়েকজন যুবককে চাকরি […]
জেলা
কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে হাওড়া গার্লস কলেজে বিক্ষোভ ছাত্রীদের।
হাওড়া, ১৬ জুলাই:- অস্বাভাবিক হারে কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা। কোভিড আবহের মধ্যেই ফি বৃদ্ধির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই একতরফাভাবে এই ফি বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ ছাত্রীদের। কলেজের মেন গেটের সামনে শুক্রবার দুপুরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ছাত্রীরা। যতক্ষণ না কলেজের অধ্যক্ষ […]
সাপে কামড়ালে ঝাঁড়ফুঁক নয় , সঠিক সময়ে যেতে হবে হসপিটালে , ওয়ার্ল্ড স্নেক ডে তে এমনি বার্তা চিকিৎসকদের।
মহেশ্বর চক্রবর্তী, ১৬ জুলাই:- ১৬ জুলাই ওয়াল্ড স্নেক ডে ( বিশ্ব সর্পদিবস)। সারা বিশ্বের সাথে সাথে ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ওয়াল্ড স্নেক ডে। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সর্পবিশারদ তথা গবেষক ও বিশিষ্ট চিকিৎসকেরা। তাদের দাবী, সাপে কামড়ালে ঝাড়ফুক বা গ্রামের হাতুরে চিকিৎসকের কাছে না গিয়ে সরকারি হাসপাতালে […]
ভুয়ো সিবিআই-কান্ডে ধৃত শুভদীপের ঘর থেকে উদ্ধার বেশ কিছু জিনিস।
হাওড়া, ১৬ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে ধৃত শুভদীপকে নিয়ে নিউটাউনে গেল পুলিশ। তার ঘর থেকে উদ্ধার বেশ কিছু জিনিস। ভুয়ো সিবিআই-কান্ডে মূল অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার দিল্লি থেকে হাওড়ায় আনা হয়। তারপর থেকেই দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। কোথায় কোথায় সে যেত সেইসব জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিধান নগরের নিউটাউনে শুভদীপ যেখানে ঘর ভাড়া নিয়েছিল, তদন্তকারীরা […]
স্বাধীনতার ৭৫ – এ ফেলে দেওয়া জিনিসেই ৭৫ – ভারত !
সুদীপ দাস, ১৬ জুলাই:- সামনেই ৭৫ তম স্বাধীনতা দিবস। এই আঙ্গিকে ৭৫রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে ৭৫টি ভারতের মানচিত্র তৈরী করে ফেলেছেন দশঘরার চন্দন ব্যানার্জী। চন্দনের অভিনব শিল্প তৈরীতে মনোনিবেশ করেছেন। ইতিমধ্যে তিনি কয়েক হাজার কয়েনের সিঁড়ি তৈরী করে লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছেন। এরপর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ৭৫ টি মানচিত্র বানানোর কথা […]
ভ্যাকসিনেসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনোমতেই উপ-নির্বাচন সম্ভব নয় – শুভেন্দু অধিকারী।
সুদীপ দাস, ১৬ জুলাই:- বিজেপি যদি উত্তরাখন্ডে নন-এমএলএ মুখ্যমন্ত্রীকে সরিয়ে এমএলএ মুখ্যমন্ত্রী করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল কেন পারবে না। তৃণমূলের তো ২১০/১২টা এমএলএ আছে। তাহলে তাঁদের মধ্যে থেকে একজনকে মুখ্যমন্ত্রী কেন করা যাচ্ছে না। শুক্রবার চুঁচুড়ার ৩নম্বর গেট বিজেপির হুগলী সাংগঠনিক জেলা অফিসে এসে এমনই মত প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি […]
কলেজ ছাত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুরের চেষ্টা হাসপাতালে।
হাওড়া, ১৫ জুলাই:- এক কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত হলো লিলুয়া। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুরের চেষ্টা চালানো হয় জগদীশপুর গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে লিলুয়া থানা থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গেছে, বাড়ির পোষা কুকুর কামড়েছিল লিলুয়ার মধ্য-চকপাড়ার বাসিন্দা স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের […]
ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা জগৎবল্লভপুর স্বাস্থ্যকেন্দ্রে।
হাওড়া, ১৫ জুলাই:- হাওড়ার জগৎবল্লভপুর পাঁতিহাল ঈশ্বরচন্দ্র স্বাস্থ্যকেন্দ্রে আজ ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। শাসক এবং বিরোধী দলের মধ্যে দফায় দফায় ঝামেলা হয়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার জেরে তখনকার মতো ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে যায়। ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার […]
ভ্যাকসিন-কান্ড নিয়ে হাওড়ায় সিএমওএইচ অফিস চলো কর্মসূচি বিজেপি যুব মোর্চার।
হাওড়া, ১৫ জুলাই:- রাজ্যে জাল ভ্যাকসিন কেলেঙ্কারি ও ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে হাওড়া জেলা সদরে বিজেপি যুব মোর্চার ডাকে বৃহস্পতিবার দুপুরে সিএমওএইচ অফিস চলো কর্মসূচি নেওয়া হয়। বঙ্কিম সেতুর ফ্লাইওভার চত্বরে জমায়েতের পর ওমপ্রকাশ সিং, উমেশ রাই প্রমুখের নেতৃত্বে মিছিল আসে সিএমওএইচ অফিসের সামনে। সেখানে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। যুব মোর্চা কর্মীরা সেখানে […]
তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শতাধিক শিশুকে পুস্তক বিলি শালবনিতে।
শালবনী, ১৫ জুলাই:- করোনা মহামারীতে লকডাউনে বিদ্যালয় বন্ধ এই পরিস্থিতিতে মেছেদা শহরের সিআইএমএস ইনস্টিটিউট, পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাথে যৌথ উদ্যোগে শালবনীর ৪ নং বাঁকিবাঁধ অঞ্চলের প্রধান ও প্রাথমিক শিক্ষক কৌশিক দোলই মহাশয়ের সক্রিয় সহযোগিতায় একশজনের বেশি শিশু কিশোরকে পুস্তক সামগ্রী প্রদান করে। সংগঠনের সভাপতি তন্ময় সিংহ জানান এই […]

