হাওড়া, ১১ আগস্ট:- রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মধ্য হাওড়ায় আইসিডিএস কর্মীরা এক সাইকেল মিছিলে অংশ নেন। মঙ্গলবার দুপুরে ডুমুরজলা স্টেডিয়ামের সামনে থেকে হাওড়া জেলার কনভেনর ভাস্বতী মিত্রের নেতৃত্বে ওই সাইকেল মিছিল শুরু হয়। শেষ হয় বেলেপোল মোড়ে এসে। শতাধিক মহিলা কর্মী ওই মিছিলে অংশ নেন। ভাস্বতী মিত্র বলেন, আমাদের রাজ্য কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা […]
জেলা
মন্ত্রীর নির্দেশই সার, তৃণমূলের ওয়ার্ড অফিসের সামনেই ভরাট জলাশয়!
সুদীপ দাস, ১১ আগস্ট:- দিনকয়েক আগেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পুকুর ভরাট বন্ধে কড়া পদক্ষেপের কথা বলেছেন। কিন্তু তৃণমূলের দখলে থাকা ওয়ার্ড অফিসের সামনেই সম্পূর্ন ভরাট হয়ে গেলো একটি জলাশয়। টানা কয়েক দিন কারোর নজরে না পরলেও বুধবার বিষয়টিতে হস্তক্ষেপ করেন এলাকার তৃণমূল কো-অর্ডিনেটর। তবে ততক্ষনে সম্পূর্ন জলাশয় মাটির নীচে চাপা পরে গেছে। কে ওই […]
শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস মর্যাদার সঙ্গে পালিত হলো আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ১১আগস্ট:- ক্ষুদিরাম বসু (৩ ডিসেম্বর ১৮৮৯ — ১১ আগস্ট ১৯০৮) ছিলেন একজন ভারতীয়-বাঙালি বিপ্লবী যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন।এদিন তাঁর তিরোধান দিবস।সারা বাংলা জুড়ে মর্যাদার সাথে পালিত হচ্ছে। আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দীর উপস্থিততে আরামবাগ বসন্তপুরে শ্রদ্ধার সঙ্গে ভারতমাতার বীর সন্তান ক্ষুদিরাম বসুর তিরোধান দিবস পালিত হয়। উল্লেখ্য ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকিকে […]
আগামী ১৮ আগস্ট থেকে সমস্ত বিধি মেনে খুলতে চলেছে বেলুড় মঠ।
হাওড়া, ১০ আগস্ট:- আগামী ১৮ আগস্ট থেকে সমস্ত বিধি মেনে খুলতে চলেছে বেলুড় মঠ। মঙ্গলবার সন্ধ্যায় বেলুড় মঠের পক্ষে স্বামী জ্ঞানব্রতানন্দ এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান। কোভিড প্রতিষেধকের ২টি ডোজের শংসাপত্র ও পরিচয়পত্র দেখিয়ে তবেই মঠে প্রবেশ করা যাবে। ভক্ত এবং দর্শনার্থীদের মঠে প্রবেশের ক্ষেত্রে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ওচ থার্মাল স্ক্রীনিং বাধ্যতামূলক করা […]
১৬ আগস্ট খেলা দিবসে হাওড়ায় প্রীতি ফুটবল ম্যাচে নেতৃত্ব দেবেন মন্ত্রী অরূপ।
হাওড়া, ১০ আগস্ট:- ১৬ আগস্ট রাজ্যে খেলা দিবসের দিন দুপুরে হাওড়ায় হতে চলা এক প্রীতি ফুটবল ম্যাচে নেতৃত্ব দেবেন মন্ত্রী অরূপ রায়। ওইদিন অরূপ রায় একাদশের হয়ে খেলতে দেখা যাবে অতীতের সব দিকপাল ফুটবলারদের। বলাই দে, রহিম নবি, মেহতাব হোসেন, জামশেদ নাসিরি, শেখ সিকন্দরদের ওইদিন মাঠে দেখা যেতে পারে। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা […]
গঙ্গায় হাঁটু জলে নেমে প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের।
হাওড়া, ১০ আগস্ট:- গত শনিবার ত্রিপুরায় দলের যুব নেতাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো হলো এবার গঙ্গায় নেমে। মঙ্গলবার সকালে হাওড়ায় শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সুপ্রভাত মশাটের নেতৃত্বে এই অভিনব প্রতিবাদ আন্দোলনে সামিল হন। ভরা গঙ্গায় এক হাঁটু জলে নেমে প্রতিবাদে সামিল হন ছাত্র পরিষদের কর্মীরা। ত্রিপুরার ঘটনা নিয়ে মঙ্গলবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর […]
পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের হেনস্থার অভিযোগে তিন জন গ্রেফতার।
হুগলি, ১০ আগস্ট:- হুগলির গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের হেনস্থার অভিযোগে তিন জনকে গ্রেফতার করলো গোঘাট থানার পুলিশ। যদিও ধৃত ওই তিন জন কর্মী তৃনমুল কর্মী বলে জানা গিয়েছে। পাশাপাশি সভাপতি ও কর্মাধ্যক্ষকে নিজেদের দলের লোকেরাই হেনস্তা ও মারধর করার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। গোঘাটের পচাখালি এলাকায় পথঅবোরধ চলে। এই ঘটনায় […]
হাওড়ায় জমা জলের সমস্যা মেটাতে এলাকা পরিদর্শনে মন্ত্রী অরূপ রায়।
হাওড়া, ১০ আগস্ট:- উত্তর হাওড়া, বেলগাছিয়া, দাশনগর সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জমা জলের সমস্যা বহুদিনের। এই নিয়ে মানুষের ক্ষোভ চরমে। কীভাবে জল জমার সমস্যার সমাধান করা সম্ভব পরিস্থিতি সরোজমিন করতে আজ উত্তর হাওড়া, বেলগাছিয়া ভাগাড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন মন্ত্রী অরূপ রায়। শহরের ড্রেনেজ সুয়ারেজ সিস্টেম নিয়ে কথা বলেন তিনি। বিধায়ক […]
বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে পথে নামলেন এলাকার বাসিন্দারা।
হাওড়া , ১০ আগস্ট:- হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে পথে নামলেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে অফিস টাইমে দাসনগর বাসস্ট্যান্ড সংলগ্ন রেল ব্রিজের সামনে কয়েকশো মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, বৃষ্টি হলে সেই জল কিছুতেই এলাকা থেকে নামে না। জমা জলেই তাদের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। বছরের পর বছর […]
এবার অনলাইনে ট্রেড লাইসেন্স চালু হচ্ছে হাওড়া পুরসভায় , জানালেন অরূপ রায়।
হাওড়া , ১০ আগস্ট:- সাতদিনের মধ্যে হাওড়া পুরনিগম অনলাইনে ট্রেড লাইসেন্স চালু করতে চলেছে। এছাড়াও পুরসভা এলাকার বাজারে চালু হচ্ছে কনজারভেন্সি চার্জ। সোমবার সন্ধ্যায় হাওড়া পুরনিগমে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। এদিন তিনি বলেন, “আমরা অনলাইন লাইসেন্স চালু করছি। পুর এলাকার বসবাসকারী মানুষ যদি […]







