হাওড়া , ১১ আগস্ট:- ১১ আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে শিবপুরের বি.গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার সকালে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বি গার্ডেনের প্রধান তোরণের সামনে উদ্যোক্তারা শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অনুষ্ঠানে ডঃ এইচ বি সিং, ডঃ অশোক সামন্ত, দেবাশিস রায়, পরমেশ বন্দ্যোপাধ্যায়, রাকেশ মালু, ডঃ তরুণ সিংহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related Articles
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি পর কিছুটা হলেও কমেছে শাক সবজির বাজারদর।
কলকাতা, ১৬ জুলাই:- মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর শাকসবজির বাজারদর কিছুটা কমেছে। খোলা বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামীতেও নজরদারি চালিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজারদর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের সময়সীমা বেধে দেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ১০ দিনের মধ্যে আনাজপাতির দাম কমাতে হবে এবং সাত দিন অন্তর এই দফতরগুলিকে নিয়ে […]
হাওড়ায় সিইএসসি’র রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।
হাওড়া , ১৫ জুন:- বিদ্যুৎ বিল মকুবের দাবিতে হাওড়ায় সিইএসসি’র রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। কোভিড ১৯ এর সময় লকডাউনের পরিস্থিতিতে বিগত তিন মাসের বিদু্যৎ বিল মকুব করার দাবি তুলল হাওড়া জেলা সদর বিজেপি নেতৃত্ব। সোমবার সকালে হাওড়া ময়দানে সিইএসসির রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। উত্তর হাওড়ায় দলের ১, ২ ও […]
এবার গ্রামাঞ্চলেও ট্রেড লাইসেন্সের আবেদন ও পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পুর্ন অনলাইনে।
কলকাতা, ৬ ডিসেম্বর:- গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের সুবিধার্থে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্সের আবেদন এবং পুনর্নবীকরণের প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইন করা হয়েছে। পাশাপাশি ট্রেড লাইসেন্সের ফি ও বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে পঞ্চায়েতের কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। এখন থেকে পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের কোড সহ অনুসন্ধান করে নতুন ট্রেড লাইসেন্স ও পুনর্নবীকরণের আবেদন […]








