এই মুহূর্তে জেলা

স্বাধীনতা দিবসে বৃদ্ধাশ্রমে সময় কাটালেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।

মহেশ্বর চক্রবর্তী, ১৫ আগস্ট:- ১৫ ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন আরামবাগের বৃদ্ধাশ্রমে বেশ কিছুটা সময় কাটালেন বিজেপি নেতা তথা পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। এদিন তিনি তাঁর কয়েক জন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রমে যান।জানা গিয়েছে সকালে আরামবাগ বিজেপির কার্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন এবং বৃদ্ধাশ্রমের আবাশিকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।এই বিষয়ে পুড়শুড়ার বিধায়ক […]

এই মুহূর্তে জেলা

গ্রাহকদের পরিষেবার কথা মাথায় রেখেই এটিএমের উদ্বোধন নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাংকের।

হুগলি , ১৫ আগস্ট:- স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে হুগলির নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাংক প্রাইভেট লিমিটেড তাদের ব্যাঙ্কিং পরিষেবায় এটিএম কে যুক্ত করল। এ রাজ্যে যে কটি কো-অপারেটিভ ব্যাংক রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কোন্নগর নবগ্রাম এর এই ব্যাংকটি আজ সকালে স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এটিএম পরিষেবা শুরুর মাধ্যম দিয়ে আরো বেশি করে গ্রাহকদের সুবিধা […]

এই মুহূর্তে জেলা

খরদহে গান্ধী মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা।

উঃ২৪পরগনা, ১৫ আগস্ট:- ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ভেঙে দিল, খড়দহ – রহড়ার একমাত্র গান্ধী মূর্তি। কলঙ্কময় ঘটনাটি ঘটেছে খড়দহ রহড়ার অরুণাচল মোড়ে। দিনের পর দিন খড়দহ অঞ্চলে কিছু দুষ্কৃতী হানা হয়ে থাকলেও গান্ধী মূর্তির উপর এমন কলঙ্কময় ঘটনা প্রথমবার। খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকন্ঠ বণিক এই ঘটনাকে নিন্দনীয় […]

এই মুহূর্তে জেলা

নিজ হাতের তেরঙ্গা পাঞ্জাবিতে সিঙ্গুরে বাড়ি বাড়ি বিনামূল্যে চিকিৎসা প্রদান তপনের।

হুগলি , ১৫ আগস্ট:- স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের হাতে তৈরি পাঞ্জাবিতে রং তুলি দিয়ে এঁকেছেন সিঙ্গুরের বুড়াশান্তি গ্রামের পেশায় চিকিৎসক তপন কুমার রায়। দীর্ঘ দুই মাস ধরে রঙিন ক্যানভাসে তুলির টানে ভারতের মানচিত্র সহ স্বাধীনতা সংগ্রামীদের ছবি ও দেশাত্ববোধক বাণী লিখেছেন। জাতীয় পতাকার নীল চক্রে যে ২৪ টি […]

এই মুহূর্তে জেলা

বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতেই হামলা।

হাওড়া,১৫ আগস্ট:- বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় দলবল নিয়ে এসে প্রতিবাদীর বাড়িতেই হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, ইট পাথর ছুঁড়ে ভাঙা হয় জানালা। শুধু তাই নয়, অশ্রাব্য ভাষায় কটুক্তিও করে দুষ্কৃতিরা। এরপর এলাকার মানুষ দুষ্কৃতিদের তাড়া করলে পালিয়ে যায় তারা। ইটের আঘাতে ও ভাঙা কাচের টুকরো লেগে গলায় ও থুতনিতে চোট পান বাড়ির এক তরুণী। […]

এই মুহূর্তে জেলা

আজ হাওড়াতেও সাড়ম্বরে পালিত হচ্ছে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস।

হাওড়া, ১৫ আগস্ট:- আজ রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে হাওড়া পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য, পুরসভার কমিশনার ধবল জৈন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন […]

এই মুহূর্তে জেলা

৭৫তম স্বাধীনতা দিবসে ত্রিবর্ণ রঞ্জিত রঙে আলোকোজ্জ্বল হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন।

হাওড়া, ১৫ আগস্ট:- দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক হাওড়া ব্রিজ এবং হাওড়া রেলওয়ে স্টেশনকে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে। নয়নাভিরাম এই আলোকসজ্জা বহু দূর থেকেও সকলের দৃষ্টি আকর্ষণ করছে। জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশনকে।

এই মুহূর্তে জেলা

৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলি জেলা শাসক দপ্তরে।

সুদীপ দাস, ১৫ আগস্ট:- হুগলী জেলা প্রশাসনের উদ্যোগে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলীর জেলা শাসক দপ্তরে। এদিন ঘড়ির কাঁটায় ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন জেলাশাসক দীপাপ্রিয়া পি। তিরঙ্গা উত্তোলিত হওয়ার সাথে সাথে পুলিশ ব্যান্ডে জাতীয় সঙ্গীতের সুর বেজে ওঠে। জাতীয় সঙ্গীত শেষে চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে অভিবাদন জানানো হয় […]

এই মুহূর্তে জেলা

নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি রিষড়া ও শ্রীরামপুর থানার।

সোজাসাপটা ডেস্ক, ১৪ আগস্ট:- শ্রীনগরের মলে বিষ্ফোরনে পর সাবধানতা অবলম্বন শুরু। আসন্ন স্বাধীনতা দিবসে নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি শুরু করলো চন্দননগর কমিশনারেট। ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে নাশকতা ঠেকাতে তৎপর রিষড়া এবং শ্রীরামপুর থানা। শনিবার সন্ধ্যায় দুই থানার পক্ষ থেকেই তাদের এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। শ্রীরামপুরের প্রভাসনগর, বটতলা, এন এস এভিনিউ, শ্রীরামপুর স্টেশন […]

এই মুহূর্তে জেলা

আরামবাগে অসহায় পরিবারের পাশে পুরশুরার বিধায়ক।

হুগলি,১৪ আগস্ট:- অসহায় পরিবারের পাশে আরামবাগ বিজেপি। শনিবার হুগলির আরামবাগ দৌলতপুর সংলগ্ন এলাকায় বিজেপির, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ পাশে দাঁড়ালেন অসহায় ও দুঃস্থ এক যুবকের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হয় আরামবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দৌলতপুর সংলগ্ন এলাকার এক যুবক। নাম […]