মহেশ্বর চক্রবর্তী, ১৯ নভেম্বর:- হুগলি জেলার প্রাচীন রাস উৎসবগুলির মধ্যে অন্যতম হলো আরামবাগ মহকুমার গোঘাটের শ্যামবল্লভপুরের রাস উৎসব। হুগলি জেলার গোঘাটের এই জনপদটি প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের প্রাচীন। প্রাচীনকালে জলপথের মাধ্যমে যখন যোগাযোগ ব্যবস্থা ছিলো তখন থেকেই এই জনপদে রাস উৎসবের প্রচলন হয়। কিন্তু কিভাবে এবং কার হাত ধরে এই রাস উৎসবের প্রচলন হয় […]
জেলা
বিনা লাইসেন্সে চিকিৎসা ! ধৃত হাওড়ার দুই দন্ত চিকিৎসক।
হাওড়া, ১৯ নভেম্বর:- বিনা লাইসেন্সে চিকিৎসা করার অভিযোগ। ধৃত হাওড়ার দুই দন্ত চিকিৎসক। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ লিলুয়া ও হাওড়া থেকে দুই ভুয়ো ডেন্টাল ডাক্তারকে গ্রেফতার করেছে। সিআইডির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের আবেদনের ভিত্তিতে তদন্ত করা হয়েছিল। অভিযোগ, এরা গত কয়েক বছর ধরে অবৈধভাবে চিকিৎসার কাজ করছিল। ধৃতদের নাম রবীন্দ্র সরণি লিলুয়ার নীরজগুপ্ত […]
হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে কয়েক লক্ষ টাকার গয়না সমেত আটক এক ব্যক্তি।
হাওড়া, ১৯ নভেম্বর:- আরপিএফের তৎপরতায় হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ৪ এবং ৫ নম্বর গেটের কাছে ওই ব্যক্তি যখন ব্যাগ নিয়ে যাচ্ছিলেন সেই সময় তাঁকে দেখে সন্দেহ হয় আরপিএফের। স্ক্যানারে ওই ব্যক্তির ব্যাগটি পরীক্ষা করে দেখা যায় ভিতরে কিছু সন্দেহজনক বস্তু রয়েছে। এরপর ব্যক্তির […]
কেন্দ্রের কৃষি আইন বাতিলের সিদ্ধান্তে বিজয় উল্লাস কৃষক সহ বিরোধীদের।
সুদীপ দাস, ১৯ নভেম্বর:- অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। শুক্রবার সকাল ৯টা নাগাদ গুরু নানকের জন্মদিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী ভাষন দিতে গিয়ে বিতর্কিত ৩কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত ঘোষনা করেন। এরপরই দেশজুড়ে রিতীমত বিজয়োল্লাস শুরু হয়ে যায় কৃষক সহ বিরোধীদের। যার ছাঁয়া হুগলী জেলাতেও। এদিন জেলার সদর শহর চুঁচুড়ার ১৩ নম্বর […]
সাত সকাকেই সদ্যজাত শিশু কন্যা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আরামবাগে।
আরামবাগ, ১৯ নভেম্বর:- সাত সকালেই বাঁশবোন থেকে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের তেঘরিতে।স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল বেলা বাঁশবোন থেকে বাচ্চার কান্না ভেসে আসে।পথচলতি মানুষ ভাবে কুকুরের বাচ্চা কাঁদছে।কিন্তু কান্নার শব্দ বাড়তে থাকায় স্থানীয় যুবকে তা প্রত্যক্ষ করে ডাকা ডাকা শুরু করে।বাঁশবোনে গিয়ে দেখে একটি শিশুকে প্লাস্টিকে মুড়ে […]
স্বামী ও মেয়েকে কুপিয়ে জখম স্ত্রী।
সুদীপ দাস, ১৯ নভেম্বর:- স্বামী ও মেয়ের পর নিজেকে কুপিয়ে জখম স্ত্রী। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানা এলাকায়। গুরুতর জখম অবস্থায় এদিন রাতেই তিনজনকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় মূল অভিযুক্ত স্ত্রী তন্দ্রা ঘোষ(৫২) স্বামী সুবিমল ঘোষ(৬৩) এবং মেয়ে সুলগ্না ঘোষ(২৬)-কে বটি দিয়ে কুপিয়ে নিজেও বটির আঘাতে জখম হন বলে […]
কৃষি আইন বাতিলের পর জমিতে নেমে ধান ঝাড়াই মন্ত্রী বেচারামের।
হুগলি, ১৯ নভেম্বর:- শুভবুদ্ধির উদয় হয়েছে। জনগন যে শক্তি, সেটা তারা বুঝতে পেরেছে বলে কৃষি আইন প্রত্যাহার করেছে। কটাক্ষ করেছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করার পর বেচারাম মান্না জমিতে নেমে কৃষকদের সাথে ধান ঝাড়াই করেন। তিনি আরো বলেন, সিঙ্গুরে বামফ্রন্ট সরকার জোর করে কৃষি জমি অধিগ্রহন করে পিছু […]
হাওড়ায় এসে গেল ইভিএম।
হাওড়া, ১৮ নভেম্বর:- পুরভোটের দিন ঘোষণার আগেই হাওড়ায় এলো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। হাওড়ার ডুমুরজলায় স্ট্রংরুমে এদিন যথাযথ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হলো ইভিএমগুলি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে ইভিএমগুলিকে ফার্স্ট লেভেল চেকিং এর জন্যে নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছে। নির্বাচনে ব্যাবহারের আগে প্রথম দফা চেকিং এর জন্যেই মূলত এই ইভিএমগুলিকে পাঠানো হয়েছে বলে […]
আইনজীবি আক্রান্তের ঘটনায় এখনও দোষীরা গ্রেপ্তার না করার প্রতিবাদে চুঁচুড়া কোর্টে কর্মবিরতি।
সুদীপ দাস, ১৮ নভেম্বর:- বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। মারধর আইনজীবিকে। থানায় অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। প্রতিবাদে আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত আইনজীবিদের। ঘটনাটি চুঁচুড়া আদালতের। আইনজীবি সূত্রে খবর এই আদালতের আইনজীবি দিলীপ সাহা দুর্গাপুজোর দশমীর রাতে মগরা থানা এলাকায় নিজের বাড়ির সামনে বোমাবাজির প্রতিবাদ জানিয়েছিলেন। যার জেরে ওই যুবকদের হাতে প্রহৃত হন তিনি। ঘটনার পর মগরা […]
হাওড়ায় বিপুল বিনিয়োগ। বহু কর্মসংস্থান , প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১৮ নভেম্বর:- বৃহস্পতিবার দুপুরে হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠকে এসে কাজের অগ্রগতিতে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় আগামী দিনে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ১লক্ষ ৫৬ হাজার কর্মসংস্থানের এদিন বড়ো ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাওড়ার উলুবেড়িয়ায় ব্যাডমিন্টন খেলার শাটলকক শিল্পের সমস্যা কাটাতে এলাকায় সরকারি উদ্যোগে হাঁস প্রতিপালনের কথা ঘোষণা করেন তিনি। হাওড়ায় ভূমি দপ্তরের […]











