এই মুহূর্তে জেলা

মমতাময়ী ক্লিনিকের উদ্বোধনে এসে রাজ্যপালকে বেনজির ভাষায় আক্রমণ কল্যাণের।

হাওড়া, ১ জানুয়ারি:- ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে মমতাময়ী ক্লিনিকের ( দুয়ারে চিকিৎসক ) উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যপাল জগদীপ ধনকড়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বি আর আম্বেদকর যদি জানতেন জগদীপ ধনকরের মতো কোনও ব্যক্তি রাজ্যপাল হবেন তাহলে সংবিধানে রাজ্যপালের কোনও পদ তিনি রাখতেন না। তিনি রাজ্যপালকে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন খানাকুলে।

খানাকুল, ১ জানুয়ারি:- ১লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়| বর্ষবরণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। সেই মতো হুগলি জেলার খানাকুলের ঘাশুয়া এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক কাজের মাধ্যমে তৃনমুল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ঘাশুয়া […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ায় বর্ষবরণের পার্টি চলাকালীন ঝামেলার রেশ গড়ালো নিউ ইয়ারের দুপুরেও।

হাওড়া, ১ জানুয়ারি:- শুক্রবার রাতে বর্ষবরণের নাইট পার্টি চলার সময় হাওড়ার লিলুয়ায় দুটি পাড়ার ছেলেদের মধ্যে ব্যাপক গন্ডগোল হয়। ইট ছোঁড়ার অভিযোগ ঘিরে এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার পয়লা জানুয়ারি দুপুরে ফের নতুন করে অশান্তি হয়। লিলুয়ার পেয়ারাবাগানের সঙ্গে খালপাড় ভূতবাগানের ছেলেদের ঝামেলা হয়। শনিবারের ঝামেলায় পেয়ারাবাগানের একটি স্থানীয় ক্লাবের সম্পাদককে ব্যাপক মারধর করা হয় […]

এই মুহূর্তে জেলা

নিয়ম চুলোয় যাক , ফরাসী শহর দখলে মাস্কহীন “গন নমিনেশন” বাম-বিজেপির !

সুদীপ দাস, ১ জানুয়ারি:- মানুষের মন পেতে মানুষকেই বিপদে ফেলা! ২০২০ থেকে রাজনৈতিক দলগুলির এই চেনা ছবিই বারংবার প্রকাশ পাচ্ছে। যে দল মানুষের ভোটে জিতে সরকার নামক শীর্ষস্থানের পদে বসবে, সেই দলগুলিই বারংবার মানুষকে বিপদে ফেলতে সিদ্ধহস্ত। শনিবার চন্দননগর পুর নির্বাচনের নমিনেশন পর্ব আরও একবার সেটাই প্রমান করলো। এদিন সকাল ১১টা নাগাদ বাম প্রার্থীদের মনোনয়ন […]

এই মুহূর্তে জেলা

করোনাকে উপেক্ষা করেই বছরের প্রথম দিন ভিড় আছড়ে পড়ল দিয়ারা পার্কে।

হুগলি, ১ জানুয়ারি:- করোনার তৃতীয় ঢেউকে উড়িয়ে নমবর্ষের প্রথম দিনে আনন্দে মাতোয়ারা ৮ থেকে ৮০ সকলেই। জন সুনামি আছরে পড়লো সিঙ্গুরের দিয়াড়ার পার্কে। কেউ পরেছে মাস্ক, আবার কারো কারো মুখে নেই মাস্ক। তবুও নতুন বছরের প্রথম দিনে শীতের দুপুরে উষ্ণতা গায়ে মেখে চলছে উদ্মাম নাচ। তবুও আশাহত দিয়াড়া পার্ক কর্তৃপক্ষের। নতুন করে করোনা পরিস্থিতি ও […]

এই মুহূর্তে জেলা

বন্ধ রয়েছে মঠ। গেটের বাইরে থেকেই ঠাকুরের মন্দিরে প্রণাম বেলুড় মঠের ভক্তদের।

হাওড়া, ১ জানুয়ারি:- পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার পয়লা জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ কতৃপক্ষ ভক্ত এবং দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করায় বন্ধ রয়েছে বেলুড় মঠ। তবে বছরের প্রথম দিনে কতিপয় নিত্য ভ্রমণকারী ও স্থানীয় ভক্তরা প্রতিদিনের মতো মন্দিরের গেটে এসে ঠাকুরকে প্রণাম করেন। সংবাদমাধ্যমে মঠ বন্ধ থাকার খবর ঘোষিত হওয়ায় সেই অর্থে এদিন […]

এই মুহূর্তে জেলা

রীতি মেনেই কল্পতরু দিবস পালন কামারপুকুর মঠে।

হুগলি, ১ জানুয়ারি:- রীতি মেনেই কল্পতরু দিবস পালন হুগলির কামারপুকুর মঠ ও মিশনে। ১ লা জানুয়ারি কল্পতরু উৎসবে বিশেষ পুজোপাঠ কামারপুকুর মঠ ও মিশনে। প্রতিবছর ১লা জানুয়ারি সকাল থেকেই  ভিড় থাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের স্মৃতিবিজড়িত হুগলি জেলার অন্যতন তীর্থক্ষেত্র  কামারপুকুর মঠ ও মিশনে।এই বছরও কোভিড প্রোটোকল মেনে মঠে পুর্নার্থীদের দেখা যায়। তবে কামারপুকুরের গেস্ট হাউসগুলিতেও […]

এই মুহূর্তে জেলা

কাঁচামালের অভাব দেখিয়ে বন্ধ গোন্দলপাড়া জুট মিল।

হুগলি, ১ জানুয়ারি:- শ্রমিক মালিক অসন্তোষের জেরে নতুন বছরের প্রথম দিনেই বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দোলপাড়া জুট মিল। ফলে কাজ হারালো প্রায় পাঁচ হাজার শ্রমিক। সকালে কাজে যোগ দিতে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়ে। নতুন বছরে বাবু আমাদের ভালো বাসলেন। চন্দননগরে গোন্দলপাড়া জুটমিল বন্ধ হতেই এই প্রতিক্রিয়া দিল শ্রমিকরা। আড়াই বছর […]

এই মুহূর্তে জেলা

বর্ষবরণের রাতে অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়।

হাওড়া, ১ জানুয়ারি:- বর্ষবরণের রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়ায়। হাওড়ার বি গার্ডেন থানার এলাকার স্থানীয় বাঁশতলা মোড়ের একটি গোডাউনে শুক্রবার বর্ষবরণের রাতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। গোডাউনে কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলনা বলেও অভিযোগ […]

এই মুহূর্তে জেলা

১২জয়ী প্রার্থী বাদ, স্থায়ী বোর্ডের লক্ষ্যে নতুনে ভরসা করে ব্যালেন্সের চেষ্টা তৃণমূলের!

সুদীপ দাস, ৩১ ডিসেম্বর:- বৃহস্পতিবার রাত ৯ টার পর চন্দননগর পুরনিগম নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষনা করেছে তৃণমূল। ২০১৫ সালে চন্দননগর পুরনিগমের ৩৩টি আসনের মধ্যে ২২টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। পরে তৃণমূলের টিকিট না পেয়ে ৩১ নম্বর ওয়ার্ড থেকে নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মুন্না ফিরে আসায় তৃণমূলের মোট আসন সংখ্যা দাঁড়ায় ২৩। বাকি ১০টির মধ্যে বামেরা […]