এই মুহূর্তে জেলা

পানিঘাটায় ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক।

  দার্জিলিং,৪ ডিসেম্বর:- মিরিক ব্লকের পানিঘাটার লোহাগড় ট্রি ইস্টটেট প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ওই স্কুলেরই শিক্ষক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে গত সপ্তাহের শুক্রবার যখন ওই স্কুলছাত্রী গোট ঘটনার কথা তার মাকে খুলে বলেন। এরপর ওই ছাত্রীর মা ওই স্কুলের প্রধান শিক্ষক তেসরিং দোরজে ল্যাপচাকে বলেন। […]

এই মুহূর্তে জেলা

বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ স্মরণে তাঁর বাড়ির আদলে বইমেলা কে থিম করতে চলেছে কোন্নগর পুরসভা ।

হুগলি,৪ ডিসেম্বর:- পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ স্মরণে তাঁর বসত বাড়ির আদলে বইমেলা কে থিম করতে চলেছে কোন্নগর পুরসভা । বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন বইমেলা কমিটির সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় । তিনি বলেন, বিদ্যাসাগরের পাশাপাশি জাতির জনক গান্ধীজী ও প্রবাদ প্রতীম সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কে স্মরণ করা হবে বইমেলায় । বইয়ের প্রচার বাড়াতে বইয়ের […]

এই মুহূর্তে জেলা

বালিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। স্বামী গ্রেফতার।

  হাওড়া,৪ ডিসেম্বর:– হাওড়ার বালির নিশ্চিন্দায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ এই ঘটনায় মৃতার স্বামীকে গ্রেফতার করেছে। নিশ্চিন্দা থানা সূত্রের খবর, সাঁপুইপাড়া ষষ্ঠীতলার বাসিন্দা ওই গৃহবধূর নাম সঞ্চিতা মল্লিক মন্ডল(৩৩)। এদিন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। দরজা ভেঙে দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে দেহ […]

এই মুহূর্তে জেলা

বাতাসে দূষণ কমাতে নয়া উদ্যোগ। হাওড়া শহরে রাস্তার ধারের হোটেল, ফুড স্টল, রেস্তোরাঁয় প্রদান করা হল এলপিজি সংযোগ।

হাওড়া,৪ ডিসেম্বর:- বাতাসে দূষণ কমাতে শহরে রাস্তার ধারের বিভিন্ন ফুড স্টল, হোটেল, রেঁস্তোরায় পরিশ্রুত জ্বালানী হিসাবে এককালীন ভর্তুকিযুক্ত নতুন এলপিজি সংযোগ প্রদান করা হল হাওড়া পুরনিগম এলাকায়। বুধবার বিকেলে হাওড়ার শরৎ সদনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম পর্যায়ে প্রায় ২২৪ জনের হাতে এই এলপিজি সংযোগ প্রদান করা হয়। এরা সকলেই এতদিন হোটেল বা ফুড স্টলগুলিতে জ্বালানী […]

এই মুহূর্তে জেলা

দপ্তরের কর্মী ছুটিতেই পরিষেবা থেকে ব্যাহত ডাকঘরের গ্রাহকরা।

হুগলি,৪ ডিসেম্বর:- দপ্তরের কর্মী ছুটিতে আর সেই কারণেই পরিষেবা থেকে ব্যাহত গ্রাহকরা। না এটা কোন বেসরকারি সংস্থা নয় এটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডাকঘর। হ্যাঁ ঠিক এটাই ঘটছে চুঁচুড়া থানার অন্তর্গত বুড়োশিবতলা ডাকঘরে। প্রসঙ্গত গত সোমবার থেকে ছুটিতে গেছেন এই ডাকঘরের পি এ রুপম ঘোষ আর তারপর থেকেই গ্রাহকদের এই ভোগান্তি। এই বুড়োশিবতলা ডাকঘরে মোট স্থায়ী […]

এই মুহূর্তে জেলা

স্কুলের মধ্যে ঢুকে শিক্ষদের ওপর চড়াও হযে মারধরের অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে।

হুগলি,৪ ডিসেম্বর:- এবার স্কুলের মধ্যে ঢুকে শিক্ষদের ওপর চড়াও হযে মারধরের অভিযোগ । ঘটনাটি হুগলির পোলবার একটি স্কুলে।অভিযোগের তীর বিজেপির দিকে।  পোলবা বীরেন্দ্রনগর হাইস্কুলের শিক্ষকদের মারধোরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।বুধবার দুপুরে স্কুল চলাকালীন বেশ কয়েকজন বিজেপি কর্মী স্কুলে ঢুকে স্কুলের তিনজন শিক্ষককে মারধোর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।সেসময় মোবাইল এ ছবি তুলতে গেলে তাদের মোবাইল ফোন […]

এই মুহূর্তে জেলা

জল ও বিদ্যুতের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করলো হিন্দমোটর কোয়াটার এর বাসিন্দারা।

হুগলি,৪ ডিসেম্বর:– জল ও বিদ্যুতের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করলো হিন্দমোটর কোয়াটার এর বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বাসিন্দাদের অভিযোগ ছিল যে তারা পানীয় জল ও বিদ্যুৎ পাচ্ছে না,খুবই অসুবিধায় দিন কাটাতে হচ্ছে তাদের।মঙ্গলবার বিদ্যুৎ দফতরের লোক নতুন করে কারখানার ভিতর একটি নতুন ইউনিট এর জন্য ইলেক্ট্রিক পোল বসাতে এলে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা । […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় পুর অভিযান করল ডিওয়াইএফআই।

  হাওড়া,৪ ডিসেম্বর:- অবিলম্বে পুরভোট করানো সহ বেশ কয়েক দফা দাবিতে হাওড়া কর্পোরেশন ঘেরাও অভিযান করল ডিওয়াইএফআই। বুধবার দুপুরে ডিওয়াইএফআই কর্মীরা প্রথমে জেলা যুব অফিসের সামনে জমায়েত হন। এরপর মিছিল করে তারা পুরসভার সামনে এলে পুলিশ কিছুটা আগেই ব্যারিকেড করে তাদের আটকায়। এ সময় পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এরপর আন্দোলনকারীরা […]

এই মুহূর্তে জেলা

প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের ঘটনায় এবারে পথে নামলো ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা।

হুগলি,৪ ডিসেম্বর:- তেলেঙ্গানায় তরুণী চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের ঘটনায় এবারে পথে নামলো ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা।এদিন হুগলির সদর শহর চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে প্রিয়াঙ্কা রেড্ডীর ছবি সহ প্রতিবাদী পোস্টার হাতে অবস্থানে বসলো মহিলা মোর্চার সদস্যারা।তাদের অবস্থানে ছিলেন জেলার সভাপতি সুবীর নাগও।তাদের দাবি শুধু তেলেঙ্গানা বা ঝাড়খন্ড নয়, ভারতের প্রতিটি প্রান্তে প্রতি মুহূর্তে […]

এই মুহূর্তে জেলা

বিধবা ভাতা,বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার পাশাপাশি তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল তৃণমূল।

হুগলি,৪ ডিসেম্বর:- বিধবা ভাতা,বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার পাশাপাশি উপভোক্তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল তৃণমূল। বুধবার সকালে বৈদ্যবাটির ৪ নম্বর ওয়ার্ডে ১০২ জন উপভোক্তার হাতে লাইফ সার্টিফিকেট তুলে দেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত ভাতা কয়েক বছর ধরে বন্ধ করে দিলেও রাজ্য সরকার । কিন্তু অসহায়দের কথা […]