হাওড়া,১৬ ডিসেম্বর:- নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করছে তৃণমূল। একই ইস্যুতে হাওড়াতেও পথে নামল দলের যুব সংগঠন। এদিন দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েতের পর মিছিল করে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে শান্তি মিছিল হয়। মিছিলে অংশ […]
জেলা
এনআরসির প্রভাব এবার বড়দিনের কেকেও ।
হুগলী,১৬ ডিসেম্বর:- এনআরসির আতঙ্কে ঘুম ছুটেছে দেশের বিভিন্ন প্রান্তের সাধারন মানুষের।আসাম ছাড়িয়ে যার রেশ এসে পড়েছে বাংলাতেও। দিনকয়েক ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে অবরোধ – বিক্ষোভ। চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া থেকে আগুন ধরিয়ে দেওয়ার মত হিংসাত্মক ঘটনাও ঘটছে। মূলত মুসলিম অধ্যুষিত এলাকাতেই এই ধরনের ঘটনা বেশী ঘটছে। আর ঠিক এই কারনেই এনআরসির প্রভাব পড়েছে […]
নবগ্রামে এন,আর,সির এর প্রতিবাদে তৃণমূলের মিছিল ।
হুগলী,১৫ ডিসেম্বর:- কোন্নগর নবগ্রামে এন,আর,সির এর প্রতিবাদে রবিবার বিশাল মিছিল করলো নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস।মিছিলের নেতৃত্ব দেন নবগ্রাম তৃণমূলের অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার।নবগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে কোন্নগর স্টেশন এর সামনে মিছিল শেষ হয়।মিছিলে পা মেলান উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী দীপ্তি ভট্টাচার্য, শিক্ষাকর্মাধক্ষ মৌমিতা গুহরায়।এছাড়াও মিছিলে পা মেলান তৃণমূলের বহু নেতা কর্মীরা।
পুরশুরায় শান্তি মিছিল।
হুগলী,১৫ ডিসেম্বর:- নাগরিক সংশোধনী বিল ও এনারসি এর প্রতিবাদে হুগলি জেলাপরিষদ সভাধিপতি শেখ মেহবুব রহমান এর নেতৃত্বে রবিবার আরামবাগ এর পুরশুরায় এক বিশাল মিছিল করলো তৃণমূল কংগ্রেস।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নাগরিক সংশোধনী বিল ও এনারসি এর প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদের নির্দেশ দিয়েছেন,সেই নির্দেশ মতো আজ মিছিল হলো,মিছিলের নেতৃত্ব দেন জেলার সভাধিপতি।উপস্থিত ছিলেন জয়দেব জানা সহ বহু […]
নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলায় যখন আগুন জ্বলছে তখন ফুরফুরা শরীফ থেকে শান্তির বার্তা নিয়ে রাস্তায়।
হুগলী,১৫ ডিসেম্বর:- হিন্দু-মুসলিম ভাই ভাই। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ও শান্তির বার্তার ডাক ফুরফুরা শরীফ। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলায় যখন আগুন জ্বলছে তখন ফুরফুরা শরীফ থেকে শান্তির বার্তা নিয়ে আট থেকে আশি এলাকার গ্রামবাসীরা শান্তির বার্তা নিয়ে রাস্তায়। পাশাপাশি প্রতিবাদ মিছিল থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিরুদ্ধে সোচ্চার হয়। […]
এনআরসি এবং সিএবির বিরুদ্ধে জেলা জুড়ে তৃণমূলের শান্তি মিছিল।
হুগলী,১৫ ডিসেম্বর:- এনআরসি এবং সিএবির বিরুদ্ধে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক শান্তি মিছিল চুঁচুড়ার বিস্তীর্ন পথ প্রদক্ষিণ করে। প্রসঙ্গত আজ সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এনআরসি এবং সিএ বির বিরোধিতা করে এক মিছিল বের হয়। এই মিছিল চুঁচুড়ার বিস্তৃর্ণ পথ প্রদক্ষিণ করে। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো এটি একটি শান্তি মিছিল […]
আবারো ভাটপাড়া থানা এলাকায় শুটআউট।
উঃ২৪পরগনা,১৫ ডিসেম্বর:- আবারও ভাটপাড়া থানা এলাকায় শুটআউট, গুলি চালিয়ে পালাবার সময় তাকে ধরে ফেলল পাবলিক।আততায়ীকে গণপ্রহার। কাঁকিনাড়া রথতলা খুবলাল সাউ বাজারে মাংস ব্যবসায়ী শেখ জাহাঙ্গীরকে গুলি করে।মাথায় গুলি লাগে।আহত জাহাঙ্গীরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সেখান থেকে কলকাতা বেসরকারি নার্সিংহোমে পাঠানো হলো। ধৃত আততায়ীর নাম গালকাটা শংকর । আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে নৈহাটি রাজেন্দ্রপুর […]
সিএবি ও এনআরসি বিরোধিতায় আন্দোলনের আঁচ আছড়ে পড়লো মালদায়।
মালদা,১৫ ডিসেম্বর:- সিএবি ও এনআরসি বিরোধিতায় আন্দোলনের আঁচ আছড়ে পড়লো মালদায়।আন্দোলনের নামে তান্ডব চললো ভালুকা রোড স্টেশনে। রবিবার সকাল থেকেই মালদার ভালুকা রোড রেল স্টেশনে ভাংচুর সহ আগুন জ্বালিয়ে বিক্ষোপ চালায় আন্দোলনকারীরা। সাথে ট্রেনের সামনে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।কয়েক হাজার গ্রামবাসি এই বিক্ষোভ আন্দোলনে শামিল হয়। নো এনআরসি নো ক্যাপ এই স্লোগানকে […]
মালদা থেকে মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি বাস বন্ধের মুখে।
মালদা,১৫ ডিসেম্বর:- এনআরসি এবং ক্যাবে’র বিরোধিতায় নিয়ে উত্তাল রাজ্য। সবথেকে বেশি গোলমালের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলায় ।আর তারই জেরে মালদা থেকে মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি বাস বন্ধের মুখে । রবিবার বহরমপুর যাওয়ার বাস না পেয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিন সকালে মালদার রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকার সেন্ট্রাল বাস টার্মিনাস দেখা যায় বহরমপুরগামী সমস্ত সরকারি , […]
হাওড়ায় দিদিকে বলো কর্মসূচি।
হাওড়া,১৫ ডিসেম্বর:- ৪২ নং ওয়ার্ডের পর এবার ৩২ নং ওয়ার্ড। দিদিকে বলো কর্মসূচিতে এলাকার মানুষের কাছ থেকে এবারও ব্যাপক সাড়া মিলল। শনিবার হাওড়া পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। ওই ওয়ার্ডে প্রায় ৮ হাজার মানুষের বসবাস। এদিন তাঁদের অনেকের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে জানতে চান রাজ্যের সমবায় মন্ত্রী […]

