এই মুহূর্তে জেলা

কামারপুকুর ও চুঁচুড়ায় মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।

হুগলি,১ জানুয়ারি:- চুঁচুড়া তোলাফটোক বাসন্তী পুজো কমিটি ও যুবসংঘ ক্লাবের উদ্যোগে বুধবার বছরের প্রথম দিনে মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।এদিন কল্পতরু উৎসব উপলক্ষে সারাদিন ধরে চলছে বৈদিক পুজো পাঠ,হোম যজ্ঞ।কল্পতরু উৎসব উপলক্ষে সেজে উঠেছে পুরো এলাকা।কল্পতরু উৎসব উপলক্ষে এদিন কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এখানে।সারাদিন ধরে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয় এদিন।      […]

এই মুহূর্তে জেলা

প্রেম ভালোবাসা সবই এন্ড্রয়েডে , তলানিতে এসে ঠেকেছে গ্রিটিংস কার্ডের বিক্রি।

হুগলি,১ জানুয়ারি:- প্রেম ভালোবাসা সবই এখন এন্ড্রয়েডে চলে গেছে। একটা সময় ছিলো যখন বছরের শেষ দিনটাতে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য গ্রিটিংস কার্ডের প্রচুর চল ছিলো । প্রায় অধিকাংশ দোকানেই ডিসেম্বর মাসেই সাজানো হতো নানারকম গ্রিটিংস কার্ড। এছাড়াও অনেক মানুষই শুধুমাত্র গ্রিটিংস কার্ডের পসরা সজিয়ে রাস্তার পাশে বসতেন দুটো পয়সা লাভের আশায়। সেই তুলনায় দোকানের […]

এই মুহূর্তে জেলা

নিউ ইয়ার পার্টির ঝামেলায় মৃত্যু হাওড়ায়। ঘটনা হাওড়ার বেলুড়ের অম্বিকা জুটমিল এলাকার।

  হাওড়া,১ জানুয়ারি:- মঙ্গলবার রাতে বেলুড়ের অম্বিকা জুটমিল এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অন্যান্য সকল স্থানীয়দের সঙ্গে উপস্থিত ছিলেন দেবাশীষ হালদার নামের এক ব্যক্তি। রাত দেড়টা নাগাদ হঠাৎই ঝামেলা বাধে নিজেদের মধ্যে। তখন সেই ঝামেলা থামাতে গেলে ভারী সিমেন্টের চারি দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায়।               […]

এই মুহূর্তে জেলা

দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়।

হাওড়া,১ জানুয়ারি:- দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। বুধবার ১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবসে হাওড়ায় এক অনুষ্ঠানে অরূপ রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “দুঃসময়ে যারা দলের জন্য লড়াই করেছেন তাদের ভুললে চলবে না। পুরনো কর্মীরাই আমাদের […]

এই মুহূর্তে জেলা

বছরের শেষ দিনে জেলার বিভিন্ন বিনোদন পার্কগুলিতে ভিড় জমিয়েছে বহু মানুষ।

হুগলি,৩১ ডিসেম্বর:- বছরের শেষ দিনে হুগলি জেলার বিভিন্ন বিনোদন পার্কগুলিতে ভিড় জমিয়েছে বহু মানুষ।মঙ্গলবার ২০১৯ বছরের শেষ দিন।বছরের শেষ দিন উপলক্ষে তাই জেলার বিভিন্ন বিনোদন পার্কগুলিতে মানুষের পিকনিকের আমেজ।পার্কগুলিতে পিকনিক করতে সপরিবারে ভিড় জমিয়েছে বহু মানুষ।চলছে গান বাজিয়ে আনন্দ সাথে রান্না বান্না।সকলেই বছরের শেষ দিনটা আনন্দের সাথেই কাটাতে চাইছে।

এই মুহূর্তে জেলা

বালিতে গঙ্গার ঘাটে মহিলার দেহ।

  হাওড়া,৩১ ডিসেম্বর:- গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার বালিতে। মঙ্গলবার সকালে বালির বারেন্দ্রপাড়া ঘাটে গঙ্গার ঘাটের চড়া থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম সুপর্ণা ঘোষ (৪৮)। বাড়ি স্থানীয় এলাকাতেই। পুলিশ জানিয়েছে, এদিন সকালে তিনি গঙ্গায় স্নান করতে বাড়ি থেকে বের হন। পরে ঘাটে দেহ ভেসে ওঠে। এটি […]

এই মুহূর্তে জেলা

ডাক্তার দেখাতে এসে প্রতারকের খপ্পরে পরে সোনাদানা খোয়ালেন সত্তোরোর্দ্ধ এক মহিলা।

হুগলি,৩১ ডিসেম্বর:- হাসপাতালে ডাক্তার দেখাতে এসে প্রতারকের খপ্পরে পরে সোনাদানা খোয়ালেন সত্তোরোর্দ্ধ এক মহিলা। বছরের শেষ দিন বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। প্রতারিত ওই মহিলার নাম গীতা মন্ডল(৭২)। বাড়ি চুঁচুড়া থানার কেওটা হেমন্ত বসু কলোনিতে। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, আজ ওই মহিলা একাই হাসপাতালের বহিঃর্বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলেন। আউটডোরের টিকিট কাউন্টারের লাইনে […]

এই মুহূর্তে জেলা

দ্বান্দ্বিক নাট্যোৎসব হাওড়ায়।

  হাওড়া,৩০ ডিসেম্বর:- নতুন বছরে নাট্যপ্রেমীদের জন্য সুখবর। রুচিশীল বাংলা নাটক উপহার দিতে চলেছে দ্বান্দ্বিক নাট্যসংস্থা। প্রতি বছরের মতো এবছরেও হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন হলে একগুচ্ছ ভিন্ন স্বাদের নাটক মঞ্চস্থ হতে চলেছে। দ্বান্দ্বিক ৪৬ বছরে পদার্পণ করল। প্রয়াত নাট্যকার অচিন্ত্য চৌধুরী স্মরণে এবার ২২তম দ্বান্দ্বিক নাট্যোৎসবের সূচনা হবে আগামী ৪ জানুয়ারি।         […]

এই মুহূর্তে জেলা

শালবনীতে বিজেপির বড় ভাঙ্গন, নির্বাচিত পঞ্চায়েত সমিতি সদস্যা কাকলী সামন্ত যোগ দিলেন তৃনমূলে।

  পশ্চিম মেদিনীপুর,৩০ ডিসেম্বর:- NRC ও CAA নিয়ে শালবনীতে তৃনমুল কংগ্রেসের মিছিলে বিজেপির পঞ্চায়েত সমিতি র সদস্যা কাকলি সামন্ত তৃনমুলে যোগ দিলেন। ২ নং থেকে নির্বাচিত শালবনী পঞ্চায়েত সমিতি র সভাপতি মিনু কোয়াড়ী ও এলাকার বিশিষ্ট তৃনমুল কর্মী কৌশিক হাজরা, রাজা ফৌজদার, চন্দন দত্তের নেতৃত্বে আজকের মিছিল হয়। কিন্তু মূল চমক ছিলো আজকে এই নির্বাচিত […]

এই মুহূর্তে জেলা

জাঁকিয়ে শীত পড়লেও , শীতের পোশাক বিক্রিতে ভাটা চলছে ব‍্যাবসায়ীদের।

হুগলি,৩০ ডিসেম্বর:- উত্তরের হাওয়ার দাপটে টানা কয়েকদিন ধরে জাঁকিয়ে পড়েছে শীত। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা বাঙালীর। আর এই শীতের কথা মাথায় রেখে বস্ত্র বিপনীর দোকানদারেরা শীতবস্ত্র তোলা শুরু করে দিয়েছেন। উদ্দেশ্য শীতের পোষাক বিক্রি করে একটু লাভের মুখ দেখা। সেইমত চুঁচুড়ার প্রানকেন্দ্র ঘড়ির মোড় সংলগ্ন দোকান গুলি এখন শীতবস্ত্রে ঠাসা। সোয়েটার,         […]