হুগলি,২ জানুয়ারি:- এনআরসি নিয়ে একদিকে অনেকটাই ব্যাকফুটে বিজেপি। তারমধ্যে সামনেই রাজ্যে পৌর নির্বাচন। এই নির্বাচনের কথা মাথায় রেখে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে যখন বিজেপির রাজ্য সভাপতি প্রতিদিনই কোন না কোন সভা থেকে ২০২১ এ রাজ্যে ক্ষমতায় আসার ভবিষ্যদ্বানী দিচ্ছেন; ঠিক তখনই দলীয় নেতার আচরনে ক্ষুদ্ধ দলের মহিলা নেত্রীরা। দ্বিধাবিভক্ত শ্রীরামপুর সাংগঠনিক জেলার রিষড়া মন্ডল বিজেপি । এই মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা গোস্বামী সহ অন্যান্য মহিলা কর্মীরা সম্প্রতি রিষড়া মন্ডলের বিজেপি সভাপতি বিজয় পান্ডেকে রাস্তায় নিগৃহীত করেন। মুখে কালি লেপে দেবারও চেষ্টা করা হয় বলে দাবী মহিলা কর্মীদের। এখানকার মহিলা মোর্চার বক্তব্য বিজয় পান্ডে অত্যন্ত কুরুচির মানুষ। সে দলের মহিলা কর্মীদেরই কুনজরে দেখেন। সুযোগ পেলেই মহিলাদের কুপ্রস্তাব দেন।
পাশাপাশি মহিলাদের মোবাইলে অশ্লীল ভিডিও পোষ্ট করে বলে অভিযোগ। অভিযোগ এবিষয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বোসের কাছে অভিযোগ জানাতে গেলেও তিনি অভিযোগ নেননি। সম্প্রতি রিষড়ার খোলা রাস্তায় বিজয়কে ধরে মহিলা মোর্চার কর্মীরা নিগৃহীত করেন । তাঁর যে কথা অকপটেই স্বীকার করে স্থানীয় মহিলা মোর্চার সদস্যারা। তাঁরা বলেন সম্পূর্ণ অনৈতিকভাবে বিজয়কে মন্ডল সভাপতির দ্বায়িত্ত্ব দিয়েছেন শ্রীরামপুরের সভাপতি শ্যামল বোস। বর্তমানে সেই ঘটনার বিবরন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। যা সামনে আসতেই বিজেপির চরম গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। যদিও এই ঘটনা সরাসরি অস্বীকার করেন বিজেপির শীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বোস। তিনি বলেন এধরনের কোন ঘটনাই ঘটেনি।তবে পৌর নির্বাচনের আগে এই ঘটনাকে যে হাতিয়ার করতে ছাড়বে না বিরোধীরা তা বলাই বাহুল্য।Related Articles
হাওড়ায় উদ্ধার প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- শুক্রবার রাতে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা মোড়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি। কলকাতা থেকে বিহারগামী একটি বাসের ছাদে ওই বাজি রাখা ছিল। বাসের ছাদে অতিরিক্ত উচ্চতায় পণ্য বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গড়ফা ব্রিজে সেটি ধাক্কা লেগে পড়ে যায় বাজি বোঝাই বস্তা। কোনা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাজির বস্তা বাজেয়াপ্ত […]
বাঙালি মজেছে বিশ্বকাপে, অথচ “মধুসূদন” উপেক্ষিতই থেকে গেলেন!
হুগলি, ১৫ নভেম্বর:- আজ দেশের শল্যচিকিৎসার জনক পন্ডিত মধুসূদন গুপ্তের মৃত্যুদিন। ১৮৫৬ সালের ১৫ নভেম্বর হুগলির বৈদ্যবাটির এই মহামানবের মৃত্যু হয়। কিন্তু পরিতাপের বিষয়, দীপাবলি উৎসবের লক্ষ প্রদীপের ভিড়ে তাঁর জন্য একটাও প্রদীপ জ্বালানোর কেউ নেই! বাঙালিসহ ১৪০ কোটি ভারতীয় চোখ আটকে আছে টিভির পর্দায়। ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে। গত তিনদিন ধরে হাজার কোটির আতসবাজিতে ভারতীয়রা […]
ট্রেনের বগির কাপলিং খুলে বিপত্তি সাঁকরাইল স্টেশনে।
হাওড়া, ৭ জুলাই:- মাত্র কয়েকদিন আগেই পার্সেল ভ্যান লাইনচ্যুত হয়েছিল। দুর্ভোগে পড়েছিলেন রেলযাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ওই ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে আবার বিপত্তি ঘটলো। এদিন লোকাল ট্রেনের দুটি বগির কাপলিং খুলে যায়। আপ উলুবেড়িয়া হাওড়া লোকাল হাওড়ার দিকে যাওয়ার সময় সাঁকরাইল ও অবাদা স্টেশনের মাঝে ট্রেনের ৭ ও ৮ […]









