এই মুহূর্তে জেলা

অমিত শাহের টাকে চুল গজানো সম্ভব , কিন্তু বাংলা থেকে একজনকেও হটানো অসম্ভব – রিষড়ায় কল্যাণ বন্দোপাধ্যায়।

অর্ণব বিশ্বাস,৪ জানুয়ারি:-  এন,আর, সি নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জীর। কল্যানের কথায় অমিতের টাকে চুল গজাতে পারে, কিন্তু বাংলা থেকে একজন মানুষকেও হঠানো সম্ভব হবে না। পাশাপাশি তৃণমূলের এই সাংসদ অমিত শাহকে আরও কয়েকধাপ এগিয়ে বলেন তুমি কতটা মায়ের দুধ খেয়েছো, বাংলা থেকে একজনকে হঠিয়ে দেখাও। কল্যান বলেন অমিত শাহ […]

এই মুহূর্তে জেলা

কম্পিউটার ক্লাসের টাকা বাড়ানো হলেও অভিযোগ হয়না ক্লাস, ঘটনায় তেলেনীপাড়া স্কুলে উত্তেজনা ।

হুগলি,৪ জানুয়ারি:- কম্পিউটার ক্লাসের জন্য টাকা বাড়ানো হলেও সেই ক্লাসই করানো হয়না। এই দাবীতেই আজ ব্যাপক উত্তেজনা ছড়ালো ভদ্রেশ্বর থানার তেলেনীপাড়া ভদ্রেশ্বর উচ্চ বিদ্যালয়ে। একসময়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছাত্র ও অভিভাবকদের বাদানুবাদ চরম আকার ধারন করে। শুরু হয় হাতাহাতি, ঘটনায় ভেঙেচুরে তছনছ হয় বিদ্যালয়ের আসবাব পত্র, টেবিল পাখার মত সরকারি সম্পত্তিও। সরকারি সাহায্যপ্রাপ্ত বয়েজ এই […]

জেলা এই মুহূর্তে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হনুমান।

  হাওড়া,৪ জানুয়ারি:- রাস্তার ইলেকট্রিক পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল একটি হনুমান। শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বালিটিকুরি শেঠপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমানটি একটি পেয়ারা গাছে বসেছিল। এরপর সে রাস্তা পেরিয়ে ইলেকট্রিক পোস্টে উঠে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাস্তার উপর দেহটি ছিটকে পড়ে। এলাকার প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মন্ডল স্থানীয় থানাকে বিষয়টি জানান। খবর দেওয়া […]

এই মুহূর্তে জেলা

বর্ধমান স্টেশনের আরও একটি অংশ ভেঙে পড়ল, রেলের গাফিলতির অভিযোগ ৷

পু:বর্ধমান,৪ জানুয়ারি:- আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ। শনিবার সন্ধ্যা ৮ টা ১৯ মিনিট নাগাদ স্টেশনের মূল ভবনের দোতলার একটি বড় অংশ সাইনবোর্ড সমেত ভেঙে পড়ে।এই সময়ই স্টেশনে প্রচুর লোকাল ও এক্সপ্রেস ট্রেন ঢোকে।তাই ওই সময় প্রচুর মানুষ সেখানে ছিলেন।ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে বহু মানুষ,আশঙ্কায় দমকল।তারা জীবিত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ।গুরুতর আহত […]

এই মুহূর্তে জেলা

বরফের চাদরে ঢেকেছে সিকিমের লাচুং ও লাচেন, বন্ধ যান চলাচল।

  দার্জিলিং,৪ জানুয়ারি:-  গতকাল থেকেই উত্তর পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায় ভারী মাত্রায় স্নওফল শুরু হয়েছে। যার ফলে বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ ছিল। ঠিক তেমনই এদিন একি ভাবে তুষারের চাদরে ঢেকে রয়েছে উত্তর পূর্ব সিকিমের লাচুং ও লাচেন সহ বিস্তীর্ণ এলাকা। প্রায় ১২ থেকে ১৫ ইঞ্চি বরফের চাদরে ঢেকে রয়েছে শহর। অন্যদিকে ভরা পর্যটন […]

এই মুহূর্তে জেলা

ভারত বন্ধের সমর্থনে ডানকুনি থেকে বৈদ্যবাটি পর্যন্ত সিটুর প্রতিবাদ মিছিল।

হুগলি,৪ জানুয়ারি:- রেল বিক্রির প্রতিবাদে,এয়ার ইন্ডিয়া বিক্রির প্রতিবাদে,রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রির প্রতিবাদে প্রতিবাদে,অনৈতিক ছাঁটাই রোধ করতে,রাজ্য ও দেশ বাঁচাতে,কন্ট্রাক্টর ওয়ার্কার’দের স্থায়ীকরনের দাবিতে,শ্রম আইন ও পরিবহন আইন সংশোধন বাতিল করার দাবিতে,অর্ডন্যান্স ফ্যাক্টরি বিক্রি ঠেকাতে,সরকারি ব্যাঙ্ক বিক্রি ঠেকাতে,LIC বিক্রি ঠেকাতে,বেকারের চাকরীর দাবীতে,শিল্প ও কর্মস্থাপনের দাবীতে,অর্থনীতির হাল ফেরানোর দাবীতে,নারী নির্যাতনের বিরুদ্ধে ও নারী সুরক্ষার দাবীতে,NPR,NRC,CAA-এর বিরুদ্ধে,শ্রমিকের নূন্যতম মাসিক ২১০০০/- […]

এই মুহূর্তে জেলা

নৈহাটি বাজি কারখানা কান্ডে মৃত্যু সংখ্যা বেড়ে দাড়াল ৫, ধৃত কারখানার মালিক।

উঃ২৪পরগনা,৪ জানুয়ারি:- নৈহাটি বাজি কারখানা কান্ডে মৃত্যু সংখ্যা বেড়ে দাড়াল ৫। আশঙ্কাজনক অবস্থায় থাকা অভয় মান্ডি যার বাড়িও দেবক এলাকায় তাকে কল্যানী মেডিকেল কলেজে হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে এদিন ভোরে মারা যায়। পাশাপাশি কারখানার মালিক নুর হুসেনকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। তাঁকে শুক্রবার গভীর রাতে আমডাঙা থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। […]

এই মুহূর্তে জেলা

রাজ্যের “সবুজ মালা” প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ শুরু হতে চলেছে হুগলি জেলায়।

হুগলি,৪ জানুয়ারি:- চারিদিকে সবুজায়নের লক্ষে কেন্দ্রীয় সরকারের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্মনিশ্চয়তা প্রকল্পকে কাজে লাগিয়ে রাজ্যের “সবুজ মালা” প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ শুরু হতে চলেছে হুগলি জেলায় পঞ্চায়েত এলাকায়। এরফলে একদিকে যেমন এম.জি.এন.আর.এ.জি.এ প্রকল্পে ধারীরা কাজ পাবে তেমনই পরিবেশ রক্ষার্থে রাজ্যে গাছের সংখ্যাও বাড়বে। শুক্রবার বিকেলে হুগলি জেলায় এই সবুজ মালা প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান কিষান ক্ষেত মজদুর সম্মেলন।

সৌমেন দাস,পু:বর্ধমান:- সম্প্রতি হয়ে গেলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান কিষান ক্ষেত মজদুর সম্মেলন।কার্যত এটি ছিল তাদের রাজনৈতিক কর্মী সম্মেলন।উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদুর সভাপতি বেচারাম মান্না।বর্ধমান- ১ নম্বর ব্লক মিলিকপাড়া বাস স্ট্যান্ড এ অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।এই সংগঠনের বর্ধমান ১ এ সভাপতি নির্বাচিত হয় রাজেন মুখার্জী।উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কাকলি তা,কার্যকরী সভাপতি […]

এই মুহূর্তে জেলা

নরেন্দ্র মোদি কি পাকিস্তানের রাষ্ট্রদূত নাকি কটাক্ষ মমতার।

  দার্জিলিং,৩ জানুয়ারি:- শুক্রবার শিলিগুড়িতে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের মহামিছিল। এদিন মিছিলটি শুরু হয় শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজের সামনে থেকে। এরপর প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পেরিয়ে মিছিলটি শেষ হয় বাঘাযতীন পার্কে গিয়ে। তবে এদিন এই মহামিছিলে জনজোয়ার। যদিও মিছিলটি শুরু হবার সভামঞ্চে থেকে এনআরসি ও […]