এই মুহূর্তে জেলা

তিনটি হরিণের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

  বাঁকুড়া,১৩ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার মুকুটমনিপুরের বন পুখুরিয়া ডিয়ার পার্ক সংলগ্ন এলাকায় তিনটি হরিণের মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ডিয়ার পার্ক সংলগ্ন এলাকায় তিনটি হরিণের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বন দপ্তরে খবর দেয়। খবর পেয়ে বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে এসে তিনটি হরিণের […]

এই মুহূর্তে জেলা

জঙ্গলে ভরেছে হিন্দমোটর কারখানা , যত্রতত্র ঘুড়ে বেড়াচ্ছে ধূর্ত ও বোকা শেয়ালেরা।

  হুগলি,১৩ ফেব্রুয়ারি: – শেয়াল যেমন ধূর্ত তেমনই শিয়াল বেশ ভীতুও বটে।তবে সেই শিয়ালরাই মানুষের হাত থেকে খাবার খেতে আসছে জঙ্গল থেকে।কোনো  হিন্দমোটর কারখানায় গেলেই দেখা যাবে এই দৃশ্য। শিয়ালদের ডেকে খাবার দিচ্ছেন কারখানার নিরাপত্তারক্ষী, নাম ধরে ডাকতেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে রুম্পা ঝুম্পারা।রুটি বিস্কুট খেয়ে আবার জঙ্গলে ঢুকে যাচ্ছে।শিয়াল বন্য প্রাণী হওয়ায় লোকালয়ে খুব […]

এই মুহূর্তে জেলা

জমির ভেতর থেকে এক শিশুকন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী সাহা পাড়া এলাকায়।

মালদা,১৩ ফেব্রুয়ারি:- জমির ভেতর থেকে এক শিশুকন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী সাহা পাড়া এলাকায়। প্রতিদিনের মতো আজ সকালে স্থানীয় কৃষকরা জমিতে যখন জান। সেই সময় জমির ভেতর থেকে এক শিশু কন্যার কান্নার আওয়াজ শুনতে পান। এবং সেখানে গিয়ে দেখেন এক শিশু কন্যা কান্না করছে। তার শরীরে পোশাক বলতে কিছুই ছিল না। […]

এই মুহূর্তে জেলা

বিজেপি কর্মীকে মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও তার দলবলের বিরুদ্ধে।

  মালদা,১৩ ফেব্রুয়ারি:– বিজেপি কর্মীকে মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। জখম অবস্থায় ওই বিজেপি কর্মী মহাদেব মণ্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের শুখপাড়া গ্রামে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে বৈষ্ণবনগর থানায়। গ্রাম্য বিবাদের জেরে ঘটনা, এতে রাজনীতির কোনো […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়ির মহকুমার বিধাননগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই গাড়ি,আহত চালক।

  দার্জিলিং,১২ ফেব্রুয়ারি:- বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সদরগছ এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই ছোট গাড়ি। এই ঘটনায় আহত চালক। জানা গিয়েছে যে এদিন গাড়িটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল। ঠিক সেই সময় বিধাননগরের সদরগছের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। এই দেখে স্থানীয়রা তরীঘরী আহতকে […]

এই মুহূর্তে জেলা

আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ।

  মালদা,১২ ফেব্রুয়ারি:- আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ।ধৃতের নাম মিঠুন চৌধুরী(২৮)।রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের বন্ধুটোলা গ্রামের বাসিন্দা।বুধবার ভোরে ধৃতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ।দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সাথে যুক্ত এই যুবক বলে অনুমান পুলিশের।ধৃতকে বুধবার চাঁচল মহুকমা আদালতে পেশ […]

এই মুহূর্তে জেলা

হাসপাতালের বেডে ক্যানসারে আক্রান্ত বাবা কে সাক্ষী রেখে চার হাত হল এক  ।

  হাওড়া,১২ ফেব্রুয়ারি:- তিন বছর আগে প্রথম পরিচয়। তারপর প্রেম। তারপর চার হাত একে হতে সাক্ষী থাকল পরিচিতরা। ছক-ভাঙা ভালোবাসা গল্পের মধ্যেও আটকে ছিল ক্যানসার আক্রান্ত বাবাকে সুস্থ করে তোলার চেষ্টা। রাজাবাজার সায়েন্স কলেজের রিসার্চ স্কলার মেয়ে দিওত্তিমা সরকার বিয়ের রেজিস্ট্রির মুহূর্ত কাটাল বেসরকারি হাসাপাতালের বেডে শুয়ে থাকা বাবার সামনে। সরস্বতী পুজোর দিনে আর পাঁচটা […]

এই মুহূর্তে জেলা

সিএএ, এনআরসি-র বিরুদ্ধে তৃণমূলের প্রচার বেলুড়ে।

  হাওড়া,১২ ফেব্রুয়ারি:- বুধবার সকালে হাওড়া পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের বেলুড় অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এনআরসি, সিএএ এবং এনপিআর কালাকানুনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়। মূলত এদিন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে প্রচার হয়। নেতৃত্বে ছিলেন প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাস। এদিন প্রচারে তৃণমূল কর্মীদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল আমরা […]

এই মুহূর্তে জেলা

হকার উচ্ছেদ হাওড়ায়। উত্তেজনা।

হাওড়া,১২ ফেব্রুয়ারি:- উত্তর হাওড়ায় ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করল পুলিশ। বুধবার সকালে সালকিয়া চৌরাস্তা থেকে বাঁধাঘাট পর্যন্ত শ্রী অরবিন্দ রোডের ফুটপাথ হকারমুক্ত করা হয়। গোলাবাড়ি ও মালিপাঁচঘড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩০০ জন হকারকে সরিয়ে দেয়। এর জেরে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মোতায়েন ছিল পুলিশের বিশাল ফোর্স। উত্তর হাওড়ার হকার ইউনিয়নের সভাপতি […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গু সচেতনতায় পদযাত্রা হাওড়ায়।

  হাওড়া,১২ ফেব্রুয়ারি:- ডেঙ্গু, ম্যালেরিয়া সহ পতঙ্গবাহিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হাওড়া পুরসভার উদ্যোগে বুধবার বিকেলে পুরসভার সদর কার্যালয় থেকে এক জনসচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য্য সহ পুরসভার […]