এই মুহূর্তে খেলাধুলা

দুরন্ত হিটম্যান , পোলার্ড-হার্দিক তাণ্ডবে শীর্ষে মুম্বই ।

স্পোর্টস ডেস্ক , ২ অক্টোবর:- আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমে ব্যাটে নেমে ৪৫ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত শর্মা। আটটি চার ও তিনটি ছয় মারেন তিনি। একইসঙ্গে আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেন হিটম্যান। ইনিংসের মাঝে রান রেট কিছুটা […]

এই মুহূর্তে খেলাধুলা

নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে আরও একটি আইপিএল ! জানালেন মহারাজ ।

স্পোর্টস ডেস্ক , ১ অক্টোবর:- আগামী নভেম্বরে দুবাইয়েই আয়োজিত হবে মহিলাদের আইপিএলের তৃতীয় সংস্করণটি। খেলতে দেখা যাবে ভারতীয় এবং বিদেশি মহিলা ক্রিকেটারদের। স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, টুর্নামেন্টেটি আগামী ৪ থেকে ৯ নভেম্বর আয়োজিত হবে দুবাইয়ে। এবারে অংশ নেবে তিনটি দল। সবমিলিয়ে মোট চারটি ম্যাচ খেলা হবে।তবে এর পাশাপাশি এটাও জানানো […]

এই মুহূর্তে খেলাধুলা

নিয়মভঙ্গের আইপিএল ! নিয়ম অমান্য করে বিতর্কে দুই দলের দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক , ১ অক্টোবর:- IPL-এ জৈব সুরক্ষা বলয় বা বায়ো–বাবল ভাঙার অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংস এর কেএম আসিফের বিরুদ্ধে। আর এই খবর সামনে আসতেই বিতর্ক দেখা দিয়েছে। কারণ এর আগেও চেন্নাই শিবিরের বিরুদ্ধে কোভিড সংক্রান্ত নিয়মবিধি ভাঙার অভিযোগ উঠেছিল। যদিও শেষপর্যন্ত আসরে নেমে সাফাই দেন দলের CEO কাশী বিশ্বনাথন। জানান, আসিফ কোনও নিয়মই […]

এই মুহূর্তে খেলাধুলা

১৭ অক্টোবর বাগানে আসছে আইলিগ

স্পোর্টস ডেস্ক, ১ অক্টোবর:- এবার ISL-এ নিজেদের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। তবে টুর্নামেন্টে নামার আগেই ক্লাব তাঁবুতে চলে আসছে গতবারের আইলিগ ট্রফিটি। ফেডারেশনের (AIFF) পক্ষ থেকে ট্রফি পাঠানো হবে ১৭ অক্টোবর। এদিকে, করোনা আবহে আগামী ১৬ অক্টোবর সদস্য এবং সমর্থকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ক্লাব। বুধবার বিকেলে মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই […]

এই মুহূর্তে খেলাধুলা

অপ্রতিরোধ্য রাজস্থানের মরুঝড় থামিয়ে দুরন্ত কামব্যাক নাইটদের

স্পোর্টস ডেস্কহুগলি , ১ অক্টোবর:- শুভমান গিল, শিবম মাভি এবং কমলেশ নাগারকোটির নায়কোচিত পারফরম্যান্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ রানের দুর্দান্ত জয় পেল দীনেশ কার্তিকের দল। এক ধাক্কায় লিগ তালিকার অনেকটা ওপরে উঠে এল কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার […]

এই মুহূর্তে খেলাধুলা

সিএবিতে করোনা পরীক্ষা , করোনা আক্রান্ত শ্রেয়াণ ও মুকেশ

স্পোর্টস ডেস্ক, ৩০ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের অনুমতি মিলতেই বাংলার ক্রিকেটারদের প্রশিক্ষণ শুরু করার ব্যাপারে তৎপর সিএবি। আর তাই অনুশীলন শুরুর আগে বুধবার সিএবিতে ক্রিকেটার ও কর্মকর্তাদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন সকাল সাড়ে ১১টা থেকে সিএবিতে শুরু হয় করোনা পরীক্ষা শিবির। চলে দুপুর ৩টে পর্যন্ত। এদিন মোট ৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। তার […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত থিয়াগো আলকান্তারা

স্পোর্টস ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:- বায়ার্ন মিউনিখ জার্সি ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন পনেরো দিনও হয়নি। নতুন ক্লাবে যোগ দিয়ে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন থিয়াগো আলকান্তারা। প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে নবাগত তারকা মিডফিল্ডারের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি অনুরাগীদের জানানো হয়েছে। লিভারপুলে যোগ দেওয়ার পর গত সপ্তাহে চেলসির বিরুদ্ধে রেডস’দের জার্সি গায়ে অভিষেক হয় […]

এই মুহূর্তে খেলাধুলা

পয়েন্ট টেবিলের ৮ নম্বরে ধোনির চেন্নাই, ট্রোলিং-এ জেরবার দল

স্পোর্টস ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:- সময়টাই একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। টানা দুই ম্যাচ হেরে ধোনির দল এখন পয়েন্ট টেবিলে ৮ নম্বরে নেমে এসেছে। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলেও পরের দুই ম্যাচে রাজস্থান ও দিল্লির কাছে হেরে বসেছে দল। যারপর চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট টেবিলের ৮ নম্বরে নেমে যাওয়া নিয়ে শুরু ট্রোলিং। ৩ ম্যাচ […]

এই মুহূর্তে খেলাধুলা

বুধবারই নয়া কোচ বেছে নিতে চলেছে লাল-হলুদ ।

স্পোর্টস ডেস্ক, ২৯ সেপ্টেম্বর:- শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের চুক্তিপত্রে সই করতে পারেন ভারতীয় তারকা স্ট্রাইকার জেজে। এর আগে বলবন্ত থেকে বিকাশ জাইরু সব ফুটবলারেরই সই হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব এফসির চুক্তিপত্রে। ইস্টবেঙ্গল ক্লাবের থেকে যে মুহূর্তে যাবতীয় ক্ষমতা চলে আসবে শ্রী সিমেন্টের (Shree) হাতে তখনই শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নতুন কোম্পানির চুক্তিপত্রে সই করানো হবে […]

এই মুহূর্তে খেলাধুলা

চেন্নাই এর হয়ে পরের ম্যাচে নামছেন দুই তারকা ! স্বস্তিতে সিএসকে

স্পোর্টস ডেস্ক , ২৯ সেপ্টেম্বর:- জয় দিয়ে আমিরশাহি আইপিএলে অভিযান শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বসেছে ধোনিরা। শুক্রবার সানরাইজার্সে বিরুদ্ধে ম্যাচের আগে এবার চেন্নাই শিবিরে খুশির খবর। চোট সারিয়ে এবার চেন্নাই দলে যোগ দিতে চলেছেন আম্বাতি রায়ডু। ফলে রায়ডুকে ফের চার নম্বরে দেখা যাবে। রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় দুই ম্যাচে চার নম্বরে নেমে সংগ্রহ […]