স্পোর্টস ডেস্ক , ২৯ সেপ্টেম্বর:- জয় দিয়ে আমিরশাহি আইপিএলে অভিযান শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বসেছে ধোনিরা। শুক্রবার সানরাইজার্সে বিরুদ্ধে ম্যাচের আগে এবার চেন্নাই শিবিরে খুশির খবর। চোট সারিয়ে এবার চেন্নাই দলে যোগ দিতে চলেছেন আম্বাতি রায়ডু। ফলে রায়ডুকে ফের চার নম্বরে দেখা যাবে। রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় দুই ম্যাচে চার নম্বরে নেমে সংগ্রহ মাত্র ৫ রান। রায়ডুর সঙ্গে দলে ফিরছেন ডোয়েন ব্র্যাভো। হাঁটুতে চোট থাকায় আইপিএল ২০২০তে এসে থেকে ব্র্যাভো এখনও সিএসকের জার্সিতে ম্যাচ খেলতে পারেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাভো। তবে ফাইনালে তাঁকে বোলিং বা ব্যাটিং করতে হয়নি। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে আবার অনুশীলনে ফিরেছেন রায়াডু। দৌড়ানো থেকে নেটে ব্যাটিং, রায়ডুকে স্বাভাবিক ছন্দে পাওয়া যাচ্ছে। একইভাবে ব্র্যাভোও নেটে পুরোপুরি স্বচ্ছন্দে রয়েছেন।
Related Articles
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্যের প্রতি জেলায় নজরদারি কেন্দ্র।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্যের প্রতিটি জেলায় নজরদারি কেন্দ্র তৈরি করা হচ্ছে। দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অভিন্ন দাম বিষয়ে গৃহীত নীতি অনুসারে পদক্ষেপ করার জন্য এই কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে। এই কেন্দ্রগুলি থেকে চাল-ডাল আটা, তেল, নুন, আলু, পেঁয়াজের মতো মোট ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদরের ওপর নিয়মিত নজরদারি করা হবে বলে নবান্নে […]
তৃণমূল কর্মীদের ঢল হাওড়ায়।
হওড়া, ২০ জুলাই:- আগামীকাল ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে দূরবর্তী জেলাগুলি থেকে এমনকি ভিন রাজ্য থেকেও তৃণমূল কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। মঙ্গলবারের পর আজ বুধবার সকাল থেকেও কর্মী সমর্থকেরা ট্রেন পথে হাওড়া স্টেশনে আসছেন। এরপর এখান থেকে বাসে বা লঞ্চে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। হাওড়া স্টেশনের বাইরেই ক্যাম্প অফিস থেকে আগত কর্মীদের […]
বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ভিডিও কনফারেন্স হুগলি জেলাশাসকের।
হুগলি,২৪ মে:- আমপান তান্ডবের পর আশি শতাংশ এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো ,জানালেন হুগলি জেলা শাসক। রবিবার চুঁচু্ড়ায় এডিএম ,চারটি মহকুমার এসডিও ,আঠেরোটি ব্লকের বিডিও দের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। মোট ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার পাশাপাশি জেলার ব্লক মিউনিসিপ্যালিটি এলাকা গুলোর বিদ্যুতের কি অবস্থা তা নিয়ে পর্যালোচনা হয়। সুপার সাইক্লোনের তান্ডবে […]








