এই মুহূর্তে কলকাতা

বিক্ষিপ্ত গন্ডগোল হলেও বন্‌ধের প্রভাব নেই কলকাতা সহ রাজ্যে।

প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- .বাম সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা বুধবারের সাধারণ ধর্মঘট বানচাল করে দিল সাধারণ মানুষ। ধর্মঘটের প্রভাব নেই কলকাতায়। জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল ধর্মঘট সমর্থনকারীরা। কিন্তু সাধারণ মানুষের কর্মস্থলে যাওয়ার উৎসাহ দেখে হতাশ হয়েছে ধর্মঘট সমর্থনকারীরাও। নাগরিকপঞ্জী, নাগরিকত্ব আইন সহ একাধিক ইস্যুতে বাম ও বিরোধীদের ডাকা ভারত বন্‌ধে দফায় দফায় […]

এই মুহূর্তে কলকাতা

বন্ধের দিন নবান্নে কর্মীদের উপস্থিতির ঢল।

কলকাতা,৮ জানুয়ারি:- আজ বাম এবং কংগ্রেসের ডাকা বন্ধের প্রভাব বিন্দুমাত্র পড়েনি রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে। এদিন সকাল থেকেই নবান্নের কর্মীরা দলে দলে কাজে এসেছেন। দপ্তরের প্রতিদিনের মতো উপস্থিতির সংখ্যা স্বাভাবিক ছিল।সকাল সাড়ে দশটার মধ্যে নবান্নের সামনে দফতরে প্রবেশের লিফট গুলির সামনেপড়ে বিশাল লাইন। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল বন্ধের […]

এই মুহূর্তে কলকাতা

কালীঘাট ,দক্ষিণেশ্বর ,কাশীপুর বাগানবাড়িতে কল্পতরু উৎসবে সকাল থেকেই ভিড়।

কলকাতা,১ জানুয়ারি:-  নতুন বছরের প্রথম দিনের ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কালীঘাট চত্বরে ভিড় জামান ভক্তরা। প্রতিবছরের মতো এবছরও ছবিটা ব্যতিক্রম নয়। মন্দিরের গেট খোলার আগে থেকেই ভক্তেরা লাইনে হাজির। প্রতিবছরের মতো আজও অনেক ভক্তই এসেছেন নতুন বছরের প্রথম দিনটা মা-কে দর্শনের মাধ্যমে সূচনা করার জন্য। দীর্ঘ লাইন। বেলা যত গড়াচ্ছে ততই পুজোর ডালি হাতে ভক্তদের […]

এই মুহূর্তে কলকাতা

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজপথে নামল কংগ্রেস এবং বামফ্রন্ট।

কলকাতা,২৭ ডিসেম্বর:- আগামী ৮ই জানুয়ারী সারা ভারত সাধারন ধর্মঘট-এর সমর্থনে ও CAA_NRC_NPR প্রত্যাহারের দাবিতে,রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রির প্রতিবাদে ও শিল্প বাঁচাতে,কাজ ও মজুরি বাঁচাতে,অনৈতিক ছাঁটাই রোধ করতে,কম খরচে সবার জন্য শিক্ষার দাবিতে,নতুন শিল্প ও কর্মসংস্থানের দাবিতে,রাজ্য ও দেশ বাঁচাতে,নারী নির্যাতনের বিরুদ্ধে,মোদি ও মমতার অশুভ আঁতাত ধ্বংস করতে,রাজ্যে নৈরাজ্য সৃষ্টিকারী  তৃনমুল ও সাম্প্রদায়িক বিজেপি’র বিভিন্ন ধরনের অসামাজিক […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গাসাগর মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগী ভূমিকা নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ।

কলকাতা,২৭ ডিসেম্বর:- ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের জন্মের ১২৫ বছর উপলক্ষে ২০২০ সালের ২ জানুয়ারি থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হচ্ছে। শুক্রবার কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, আগামী ২ জানুয়ারি থেকে বেহালা সখেরবাজারে চন্ডী মেলা প্রাঙ্গণে প্রণব মেলার উদ্বোধন হবে। ২০ ফেব্রুয়ারি […]

এই মুহূর্তে কলকাতা

নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সির বিরুদ্ধে আগামীকাল যৌথভাবে পথে নামছে বাম ও কংগ্রেস।

কলকাতা,২৬ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সির বিরুদ্ধে আগামীকাল যৌথভাবে পথে নামছে বাম ও কংগ্রেস। বৃহস্পতিবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেদের বক্তব্যের মধ্যে দ্বিচারিতা করে চলেছেন। একদিকে প্রধানমন্ত্রী বলছেন দেশে এনআরসি নিয়ে কোন আলোচনা হয়নি অন্যদিকে অমিত শাহ সভা […]

এই মুহূর্তে কলকাতা

হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে ২৯ তারিখ ঝাড়খন্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা,২৬ ডিসেম্বর:– আগামী ২৯ তারিখ ঝাড়খণ্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেমন্ত সোরেনের সপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে বিরোধী বাকি দলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন পুরুলিয়াতে। সেখানে নাগরিক আইনের বিরোধিতায় মিছিল করবেন তিনি। তারপর আগামী তিন জনয়ারি শিলিগুড়িতে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে কলকাতা

ছাত্র-ছাত্রীদের পাশে থাকার বার্তা মমতার।

কলকাতা,২৬ ডিসেম্বর:- এটা মানুষের আন্দোলন। আমাদের অধিকার যদি কেউ কেড়ে নেয় তাহলে আমাদের জীবন দিয়ে আন্দোলন চলবে। কেউ যদি জোর করে তাহলে বাংলার মানুষ সেটা মেনে নেবে না। যারা কর্নাটকে মারা গেছে তাদের জন্য সাহায্য করবে তৃণমূল । তৃণমূল ট্রেড শাখার নেতৃত্ব যাবে সেখানে গিয়ে তারা পাশে দাঁড়াবে। ছাত্র ছাত্রীদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছে […]

এই মুহূর্তে কলকাতা

ফের মুখ্যমন্ত্রীকে তার সাথে আলোচনার প্রস্তাব রাজ্যপালের।

  কলকাতা,২৪ ডিসেম্বর:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ দিনের সমাবর্তন ঘিরে যে ঘটনা ঘটেছে, পুনরায় বিকেলে রাজ্যপাল সে ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, যা হল তা বেআইনি, অসাংবিধানিক। আচার্যের অধিকার বা এক্তিয়ারকে চ্যালেঞ্জ করা হল। এটা আমাকে পীড়া দিচ্ছে। সবটাই হচ্ছে দূর নিয়ন্ত্রণের মাধ্যমে। এতে রাজ্যের শিক্ষাব্যবস্থার অতি দ্রুত ক্ষয় হচ্ছে।রাজ্যপাল বলেন, বুলেটের চেয়েও শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে […]

এই মুহূর্তে কলকাতা

যতদিন রক্ত থাকবে ততোদিন আমরা কেউ বাংলা, হিন্দু -মুসলমান ভাগ হতে দেব না।

কলকাতা,২৪ ডিসেম্বর:-  আমাদের মধ্যে যতদিন রক্ত থাকবে ততোদিন আমরা কেউ বাংলা, হিন্দু মুসলমান ভাগ হতে দেব না। আমরা মানুষের মধ্যে কোন ভাগ হতে দেব না।মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিধান সরণীতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে পদযাত্রার সূচনায় মমতার হুঁশিয়ারি, বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। এই বাংলার মাটিতে কেউ যদি মনে করে এখানে শুধু বিজেপি […]