এই মুহূর্তে কলকাতা

বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে রাজ্যপাল যে দাবি করেছেন তা ভিত্তিহীন – অমিত মিত্র।

কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে এরাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশ বিদেশের শিল্প মহলের প্রশংসা লাভ করেছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেছেন। শিল্প সম্মেলনের কার্যকারিতা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের তোলা প্রশ্নের জবাব দিয়ে অর্থমন্ত্রী পাল্টা চিঠি দিয়েছেন। সেখানে রাজ্যপালকে তিনি জানিয়েছেন, বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে তিনি যে দাবি করেছেন তা […]

এই মুহূর্তে কলকাতা

পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ পরিষেবার কোনরকম বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সবরকমের ব্যবস্থা – বিদ্যুৎমন্ত্রী

কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুৎ পরিষেবার কোনরকম বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এব্যপারে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।বিদ্যুৎ মন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে দাদন পাত্রবাড়ে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর উদ্যান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। […]

এই মুহূর্তে কলকাতা

অক্টোবর থেকে শর্ত মেনে যাত্রা , নাটক , মুক্তমঞ্চ , সিনেমা , গান , নাচ ও ম্যাজিক শো চলতে পারে।

কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- অক্টোবর থেকে শর্ত মেনে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা, গান, নাচ ও ম্যাজিক শো চলতে পারে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই সিনেমা হল খোলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন হল মালিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর সবকিছু গুছিয়ে, সতর্কতা মেনে ৯ অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে স্টার থিয়েটার কর্তৃপক্ষ। আর সে কারণেই যুদ্ধকালীন […]

এই মুহূর্তে কলকাতা

অবসর নিলেন মুখ্যসচিব রাজীব সিনহা।

কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- অবসর নিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। এক বছর রাজ্যের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালনের পর বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরেই উত্তরসূরিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নবান্ন থেকে বিদায় নিলেন তিনি্ ।তবে অবসর নিলেও রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছেনা রাজীবের। বৃহস্পতিবার থেকেই রাজ্যের শিল্পন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে যোগ দিচ্ছেন তিনি। তার আগে এদিন নতুন […]

এই মুহূর্তে কলকাতা

ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পীদের বিকল্প আয়ের সুযোগ করে দিতে শিল্প উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত।

কলকাতা , ২৯ সেপ্টেম্বর:- করোনা সংক্রমণ ও তার জেরে চলা লকডাউন এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পীদের বিকল্প আয়ের সুযোগ করে দিতে রাজ্য সরকার একটি বিশেষ শিল্প উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শুক্রবার গান্ধী জয়ন্তী দিন থেকে শুরু হয় সৃষ্টির উৎসব নামে এই বিশেষ কর্মসূচি ভাইফোঁটা পর্যন্ত চলবে। কলকাতার ঢাকুরিয়ার সৃষ্টি ভবন চত্বরে এই […]

এই মুহূর্তে কলকাতা

কোভিড রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- আশঙ্কাজনক কোভিড রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সারা রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই র্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসকেরা এই দলে থাকবেন তাদের সংশ্লিষ্ট হাসপাতালে আশপাশে […]

এই মুহূর্তে কলকাতা

আন্তর্জাতিক টেলিকলিং প্রতারণা চক্রের সঙ্গে যোগাযোগের সন্দেহে গ্রেপ্তার ২ ।

কলকাতা , ২৯ সেপ্টেম্বর:- আন্তর্জাতিক টেলি কলিং প্রতারণা চক্র যাদের পেছনে আন্তর্জাতিক যোগাযোগ আছে এমনই একটি ঘটনায় দুজনকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই চক্র বিভিন্ন ভাবে গভমেন্ট কে প্রতারণা করত। টেলিফোন বিভাগ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ আসার পর এই তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দুজনকে গ্রেফতার […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনায় সংক্রমিত সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে।

কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- রাজ্যে করোনায় সংক্রমিত সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত দুই লাখ ৫০ হাজার ৫৮০ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ১৯ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ২ হাজার […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গার পাড় সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ।

কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- নদী ভাঙন রুখতে গঙ্গার পাড় সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাট থেকে শুরু হবে পাড় সংস্কারের কাজ। কাজ চলবে বরানগরের কুন্তি ঘাট পর্যন্ত। খুব শীঘ্রই এই সংস্কারের কাজ শুরু হবে।বন্দর সূত্রে খবর, কলকাতার একাধিক গঙ্গার ঘাট বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে এই মুহূর্তে […]

এই মুহূর্তে কলকাতা

পুজো গাইডলাইন প্রকাশ করল নবান্ন

কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- মহামারীর আবহে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করে পুজোর আয়োজন করতে বিভিন্ন বিধি নিষেধের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় । দিন কয়েক আগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বারোয়ারী পুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মৌখিক ভাবে যেসব বিধি নিষেধ ও পরামর্শ দিয়েছিলেন তার সঙ্গে সঙ্গতী রেখে সোমবার বিস্তারিত ভাবে বারোয়ারী পুজোর গাইডলাইন প্রকাশ করল নবান্ন।মুখ্যমন্ত্রীর […]