কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- অক্টোবর থেকে শর্ত মেনে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা, গান, নাচ ও ম্যাজিক শো চলতে পারে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই সিনেমা হল খোলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন হল মালিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর সবকিছু গুছিয়ে, সতর্কতা মেনে ৯ অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে স্টার থিয়েটার কর্তৃপক্ষ। আর সে কারণেই যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে হাতিবাগান স্টার সিনেমা হল স্যানিটাইজ করার কাজ। হলের কর্মীরাই পিপিই পরে দর্শক আসন স্যানিটাইজ করার কাজ শুরু করেছেন। সরকারি নির্দেশিকা মেনে দর্শকরা যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসতে পারেন, সেই ব্যবস্থাই করছেন স্টার সিনেমা হল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, লকডাউনের সময় থেকেই সারাদেশের মতো বন্ধ রয়েছে রাজ্যের সব কটি সিনেমা হল। যার ফলে সিনেমা হলের মালিকেরা অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ অক্টোবর থেকে সিনেমা হল সহ অন্যান্য সাংস্কৃতিক মঞ্চগুলি খোলার অনুমতি দেওয়ায় কিছুটা হলেও খুশি শিল্প ও সংস্কৃতি জগত।
Related Articles
বাঁকুড়ায় দীনেশ ত্রিবেদীকে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
বাঁকুড়া , ১২ ফেব্রুয়ারি:- শুক্রবার পেট্রোল ডিজেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাঁকুড়ায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ ত্রিবেদীকে তীব্র আক্রমণ করলেন তিনি। আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা […]
আগামী ২৩ ডিসেম্বর থেকেই খুলছে সাঁতরাগাছি সেতু।
হাওড়া, ২১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দিতে হবে। দিনকয়েক আগে সাংবাদিকদের তা জানিয়েছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তবে সেটা কবে খুলবে তা পিডব্লুউডি জানাবে বলে জানিয়েছিলেন তিনি। জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর থেকে খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু। চলতি সপ্তাহে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যেই […]
ডাকাতির ঘটনার কিনারা হুগলিতে, গ্রেপ্তার তিন, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ মোটরবাইক।
হুগলি, ১৩ ডিসেম্বর:- হুগলির চন্দনপুরে সিএসসি সেন্টারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনার কিনারা করল হুগলি গ্রামীণ জেলা পুলিশ। হরিপাল থানার পুলিশ এর হাতে গ্রেফতার তিন, উদ্ধার আগ্নেয়াস্ত্র গুলি সহ একটি নাম্বার হিন নুতন কালো রঙের বাইক। শহিদুল শেখ সহ আরো একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় এবং তারপর তাদেরকে হেফাজতে নিয়ে আরো কোন কোন থানার এলাকায় […]










