কলকাতা , ২৯ সেপ্টেম্বর:- করোনা সংক্রমণ ও তার জেরে চলা লকডাউন এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পীদের বিকল্প আয়ের সুযোগ করে দিতে রাজ্য সরকার একটি বিশেষ শিল্প উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শুক্রবার গান্ধী জয়ন্তী দিন থেকে শুরু হয় সৃষ্টির উৎসব নামে এই বিশেষ কর্মসূচি ভাইফোঁটা পর্যন্ত চলবে। কলকাতার ঢাকুরিয়ার সৃষ্টি ভবন চত্বরে এই উৎসবের বিভিন্ন জেলা থেকে তাঁত, ডোকরা সহ নানাবিধ হস্তশিল্প এবং লোক সংস্কৃতিকে অনুষ্ঠানে তুলে ধরা হবে। আনন্দধারা প্রকল্পের আওতায় কাজ করা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী উৎপাদিত পণ্য এই উৎসব প্রাঙ্গণ থেকে বিক্রি করার উদ্যোগ নেয়া হয়েছে। সুসংহত এলাকার উন্নয়ন নিগমের উদ্যোগে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতে ও সৃষ্টির উৎসবের আয়োজন করা হবে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন তাই সভাপতি পাল্টেছেন। হাওড়ায় বললেন অধীর।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- অধীরকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে শুভঙ্কর সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধীর রঞ্জন চৌধুরী ছিলেন দলের মধ্যে পুরোপুরি ‘মমতা-বিরোধী’। তুলনায় দলে ‘নরমপন্থী’ ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ শুভঙ্করকে প্রদেশ সভাপতির দায়িত্বে এবার আনা হয়েছে। এ বিষয়ে রবিবার বিকেলে হাওড়ায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি (শুভঙ্কর […]
হাওড়ার দুই কুখ্যাত দুষ্কৃতি গ্রেপ্তার হুগলিতে।
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- ব্যন্ডেলে গ্রেপ্তার হাওড়ার দুই দুষ্কৃতী। মধ্য রাতে শোরুমের শাটার ভেঙে ডাকাতির চেষ্টার অভিযোগ। ব্যান্ডেল দক্ষিণ নারায়ণপুর এলাকায় জিটি রোড সংলগ্ন এলাকায় রয়েছে ইলেকট্রনিক সামগ্রীর শোরুম। পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে দুটো নাগাদ জিটি রোড ধরে যাওয়ার সময় কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন রাতের টহলদারি পুলিশ আধিকারিক সৌরভ দাস। গাড়ির আলোয় সৌরভ দেখেন […]
ডি.ভি.সি এম.টি পি এস- এ শ্রমিক ধর্মঘট । পূজোর মুখে বিদ্যুৎ সংকটে গোটা রাজ্য।
বাঁকুড়া , ১৬ অক্টোবর:- শুক্রবার সকাল ৬টা থেকে ডি.ভি.সির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বার্ষিক মেইনটেনেন্স কাজের ঠিকা শ্রমিকরা ৭২ ঘন্টার ধর্মঘট ডেকে অবস্থান বিক্ষোভে বসল। এর ফলে পূজোর মুখে রাজ্য জুড়ে বিদ্যুৎ বিপর্যের আশঙ্কা দেখা দিতে পারে বলে এমনটাই মনে করছেন ডি.ভি.সি কর্মী সংগঠকরা। ভারতবর্ষের অন্যতম বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন করি সংস্থা হল ডি.ভি.সির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। […]








