কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। চলতি ২০২০-২১ খরিফ মরশুমে এক হাজার ৮৬৮ টাকা কুইন্টাল হিসাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। গতবছর এই হার ছিল এক হাজার ৮৫৫ টাকা। আগামী দোসরা নভেম্বর থেকে এই […]
কলকাতা
রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৭৩ হাজার ৬৭৯ জন করোনায় সংক্রমিত ।
কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৭৩ হাজার ৬৭৯ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৪০ হাজার ৭০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯৫ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন […]
বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন।
কলকাতা , ৫ অক্টোবর:- নতুন জাতীয় শিক্ষানীতিতে বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন। নবান্নে আজ মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষার ভালো ফলাফল সব ছাত্র-ছাত্রীদের জীবনের সম্পদ। তাই মেধাতালিকা না থাকলে এ নিয়ে তাদের গর্ব […]
গোর্খাল্যান্ড নিয়ে হঠাৎ বৈঠকের ডাক কেন্দ্রের , ক্ষুব্ধ নবান্ন।
কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্যে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই আবার সামনে এল গোর্খাল্যান্ড ইস্যু। আগামী বুধবার ওই বিষয়ে আলোচনা করতে দিল্লিতে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।সেখানে ডাকা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার বিতর্কিত নেতা বিমল গুরুং কেও। ভোটে ফয়দা তুলতেই কেন্দ্রের শাসক দল বিজেপি গোর্খাল্যান্ড ইস্যুকে খুঁচিয়ে তোলা হচ্ছে বলে অভিযোগ তুলে রাজ্য সরকার ওই […]
মণীশ শুক্ল খুনের তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্য সরকার ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে। দুপুরে উত্তপ্ত এলাকায় গিয়ে সিআইডির আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফটোগ্রাফি ও ভিদোগ্রফি করা হয়। থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন সি আইডি আধিকারিকেরা। অন্যদিকে সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে ওই ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিজেপি নেতা কৈলাস […]
বিধানসভায় আস্থা মুকুলে , জোর গলায় জানাল পদ্ম শিবির।
কলকাতা , ৪ অক্টোবর:- রাজ্যে বিধানসভা নির্বাচনে মুকুল রায়ের ওপর সম্পূর্ণ আস্থা রাখছে বিজেপি। রাজ্যে তৃণমূলের জয়যাত্রার অন্যতম কান্ডারী মুকুলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে বিধানসভায় জয় ছিনিয়ে আনা যাবে বলে আশাবাদী গেরুয়া শিবির। দিন কয়েক আগেই মুকুল রায়ের পদ প্রাপ্তির মধ্যে দিয়ে তার প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই আস্থার বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। এবার তা প্রকাশ্যেই স্বীকার […]
যাত্রীদের জন্য আগামীকাল বহু প্রতীক্ষিত ইষ্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের দরজা খুলে যাচ্ছে।
কলকাতা , ৩ অক্টোবর:- অতিমারীর আবহে সুখবর সেক্টর ফাইভের তথ্যপর্যুক্তি কর্মী সহ শহরের মেট্রো যাত্রীদের জন্য। আগামীকাল বহু প্রতীক্ষিত ইষ্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের দরজা খুলে যাচ্ছে তাদের জন্য। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের ভূগর্ভের প্রথম স্টেশন হিসাবে ফুলবাগান আগামীকাল চালু হতে চলেছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল পদ্ধতিতে স্টেশনের উদ্বোধন করবেন বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। […]
প্রতিদিন সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ , পোস্টারিং করতে হবে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৩ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সারা দেশের পাশাপাশি এ রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে বলে তিনি জানিয়েছেন। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল শেষে এক সভায় এই ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন কালীঘাটের তার দপ্তরে র এক কর্মীরও করোনা সংক্রমণ ধরা […]
পুজোর সময় স্বাস্থ্যদপ্তরের সমস্ত অফিস খোলা থাকবে।
কলকাতা , ৩ অক্টোবর:- অতিমারীর আবহে যে কোনও ধরনের বিপদ সামলাতে এবার পুজোর সময় স্বাস্থ্যদপ্তরের সমস্ত অফিস খোলা থাকবে। বিধান নগরের স্বাস্থ্য ভবনের পাশাপশি জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের অফিস, জেলা ও মহকুমা হাসপাতালের সুপারদের অফিস, বিএমওএইচদের অফিসও পুজোর সময় খোলা রাখা হবে। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, […]

