এই মুহূর্তে কলকাতা

বিজেপির নবান্ন অভিযানে প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে – মুখ্যসচিব।

কলকাতা , ৮ অক্টোবর:- বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান অতিমারী জনিত পরিস্থিতি ও সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে এই ধরনের বড়োসড়ো রাজনৈতিক কর্মসূচি না নেওয়ার জন্য সরকারের তরফে […]

এই মুহূর্তে কলকাতা

নবান্ন অভিযান চলাকালীনই কিছুক্ষণের জন্য নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কলকাতা , ৮ অক্টোবর:- আজ বিজেপি যুব মোর্চার প্রস্তাবিত নবান্ন অভিযান কে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সচিবালয়কে কেন্দ্র করে হাওড়া এবং কলকাতার দিক থেকে আসা সব গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট রাস্তাগুলোতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে। বাড়ির ছাদ […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৮০ হাজার ৫০৪ জন করোনায় সংক্রমিত।

কলকাতা , ৭ অক্টোবর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৮০ হাজার ৫০৪ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৪৬ হাজার ৭৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার গতকালের তুলনায় আজ একটু কমে ৮৭ দশমিক ৯৭ শতাংশ হোয়েছে।গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৪ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপির অভিযানের দিনে নবান্নে তালা ঝোলালেন মমতা ।

কলকাতা , ৭ অক্টোবর:- আগামীকাল নবান্ন অভিযান করবে বিজেপির যুবমোর্চা। কিন্তু সেই কর্মসূচির এক দিন আগে বৃহস্পতি ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার নোটিশ ঝুলিয়ে দিল রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা। নোটিশে বলা হয়েছে, আগামীকাল ও পরশু নবান্ন ডিপ ক্লিন ও স্যানিটাইজ করা হবে। তাই সব কর্মী ও অফিসাররা এই দু’দিন যেন নবান্ন চত্বরে না আসেন। এমন […]

এই মুহূর্তে কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের বরাদ্দ বাড়াল কেন্দ্র ।

কলকাতা , ৭ অক্টোবর:- ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের বাজেট বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১৬. ৬ কিলোমিটার দীর্ঘ ওই মেট্রো প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৮ হাজার ৫৭৫ কোটি টাকা। সেইসঙ্গে ২০২১ সালের ডিসেম্বরের মধ্য়েই ওই মেট্রো প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর বাজেট বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়েছেন রেল মন্ত্রী পীযূষ গোয়েল। […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষকদের নিজেদের জেলায় বদলি প্রক্রিয়াকে সরলীকরণ করতে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করার সিদ্ধান্ত

কলকাতা , ৭ অক্টোবর:- রাজ্য সরকার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের নিজেদের জেলায় বদলি প্রক্রিয়াকে সরলীকরণ করতে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় জানিয়েছেন আপোষ বদলি বা সাধারণ বদলির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী হবে। এরজন্যে এনওসি,ইন্টারভিউ বা কাউন্সেলিং প্রক্রিয়ায় শিক্ষকদের অংশ নিতে হবে না বলে মন্ত্রী জানান। […]

এই মুহূর্তে কলকাতা

পথ দুর্ঘটনার লাগাম টানতে ২ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করেছে।

কলকাতা , ৭ অক্টোবর:- পথদুর্ঘটনার হারে লাগাম টানতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ২ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করেছে। একই সঙ্গে ডানকুনিতে চলছে নতুন রাস্তা বানানোর কাজ৷ জাতীয় সড়ক নিয়োজিত ঠিকাদারি সংস্থা ডানকুনি থেকে বর্ধমান অবধি অতি গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের হাল ফেরানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে। পুজোর আগেই বর্ষায় বেহাল হয়ে পড়া এই সড়কের […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার প্রায় ৮৮ শতাংশ পৌঁছেছে।

কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার প্রায় ৮৮ শতাংশ পৌঁছেছে। এখনও পর্যন্ত দুই লাখ ৭৭ হাজার ৪৯ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৪৩ হাজার ৭৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯৮ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৬ জন […]

এই মুহূর্তে কলকাতা

অগষ্টে এরাজ্যে ধর্ষিত হয়েছেন ২২৩ জন নারী ! বিস্ফোরক তথ্য সামনে এনে প্রশাসনকে চরম অস্বস্তিতে ফেললেন রাজ্যপাল

কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্যের অপরাধ বিষয়ক তথ্য যথাসময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে না পাঠানোয় দিন কয়েক আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল। এবার ধর্ষণ- অপহরণের মতো মহিলাদের ওপর হওয়া অপরধের তথ্য গোপন করার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য চেপে যাওয়ার অভিযোগ আনলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ‘রাজ্য প্রশাসনের’ কাছ থেকে পাওয়া তথ্য-কে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের ডেয়ারি ফার্ম এবং ও গোশালা গুলি থেকে দূষণের মাত্রা কমাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নয়া গাইডলাইন।

কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্যের ডেয়ারি ফার্ম এবং ও গোশালা গুলি থেকে দূষণের মাত্রা কমাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গাইডলাইন জারি করেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর ওই নির্দেশিকায় এই ধরনের ডেয়ারি ফার্ম ও গোশালা গুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়মিত জীবাণুমুক্ত করা এবং নিয়মিত পরিবেশ সংক্রান্ত সমীক্ষা করানোর মতো বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। রাজ্য দূষণ […]