এই মুহূর্তে কলকাতা

একটি রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থে বিভাজনের চেষ্টা করছে। রাজ্য সরকার শিখ সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।

কলকাতা , ১১ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে এক শিখ যুবকের পাগড়ি খোলা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে রাজ্য সরকার সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টার অভিযোগে তুলেছে। স্বরাষ্ট্র দফতর এক টুইট বার্তায় জানিয়েছে শিখ ভাই ও বোনেরা এ রাজ্যে পুরোপুরি শান্তি ও সম্প্রীতিতে বসবাস করেন। ওই ব্যাক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। একটি রাজনৈতিক দল একে সাম্প্রদায়িক রঙ […]

এই মুহূর্তে কলকাতা

পুজোর পর করোনা সংক্রমণ হার ঠেকাতে বদ্ধ পরিকর রাজ্য প্রশাসন।

কলকাতা , ১১ অক্টোবর:- পুজোর পর করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু রাজ্য প্রশাসন সংক্রমণ বাড়ার হার ঠেকাতে বদ্ধ পরিকর। সরকারের দেওয়া শারদোৎসবের নির্দেশিকা সকলে যাতে মেনে চলেন তা নিশ্চিত করতে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। ভিডিও কনফারেন্সে তিনি এই বৈঠক করেন। সব দপ্তরের সচিব, জেলাশাসক থেকে বিডিও পর্যন্ত প্রত্যেকের সঙ্গে […]

এই মুহূর্তে কলকাতা

চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে রেকর্ড সংখ্যক তিন হাজার ৫৯১ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

কলকাতা , ১০ অক্টোবর:- গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে রেকর্ড সংখ্যক তিন হাজার ৫৯১ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯১ হাজার ১৯৪ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৫৫ হাজার ৮৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার গতকালের তুলনায় আজ আরও একটু কমে ৮৭ […]

এই মুহূর্তে কলকাতা

সবুজ সাথী প্রকল্পে কুড়ি লক্ষ সাইকেল বিলি করার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে।

কলকাতা , ১০ অক্টোবর:- সবুজ সাথী প্রকল্পের আওতায় আরও কুড়ি লক্ষ সাইকেল বিলি করার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে। রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এই সাইকেল গুলি কেনার জন্য দরপত্র আহ্বান করেছে। চলতি বছরের শেষেই এই সাইকেল গুলি বিলি করার কাজ শুরু করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের সরকারি এবং সরকার প্রসিত […]

এই মুহূর্তে কলকাতা

করোনা সচেতনতা প্রতিযোগিতায় এগিয়ে থাকা পূজা কমিটি গুলিকেই বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে সরকার

কলকাতা , ১০ অক্টোবর:- রাজ্য সরকার আসন্ন শারদ উৎসবে করোনা সংক্রমণ সচেতনতা প্রতিযোগিতায় যে পুজো এগিয়ে থাকবে সেই পুজো কমিটিকে কোভিড সচেতন পুজো হিসাবে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন এছাড়াও কলকাতার পুজোতে সেরা ভাবনা, সেরা মণ্ডপসজ্জা, সেরা আলোকসজ্জা বিভাগেও সম্মান জানান […]

এই মুহূর্তে কলকাতা

চটকল মালিকদের দেড় মাসের মধ্যে বিভিন্ন কারখানায় কর্মরত দশ হাজার অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ী করার নির্দেশ

কলকাতা , ১০ অক্টোবর:- রাজ্য সরকার চটকল মালিকদের আগামী দেড় মাসের মধ্যে বিভিন্ন কারখানায় কর্মরত দশ হাজার অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ী করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আরও দশ হাজার অস্থায়ী শ্রমিকের পদোন্নতিরও নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দীর্ঘ লকডাউনের জন্যে বকেয়া থাকা শ্রমিকদের বেতন এবং উৎসবের মরসুমে প্রাপ্য বোনাস দ্রুত মিটিয়ে দেওয়ারও নির্দেশ […]

এই মুহূর্তে কলকাতা

শিয়ালদা পর্যন্ত সুরুঙ্গ খোঁড়া শেষ করল উর্বী , তৈরি হল ইতিহাস।

কলকাতা , ৯ অক্টোবর:- কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের মুকুটে যোগ হল নতুন পালক। শুক্রবার হাওড়া-ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত সুরঙ্গ খোঁড়ার কাজ সেষ করল টানেল বোরিং মেশিন উর্বী। এদিন শিয়ালদহে নির্মিয়মান স্টেশনে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে সুড়ঙ্গ খননকারী যন্ত্র উর্বী। এর ফলে সুড়ঙ্গপথে জুড়ে গেল হাওড়া ময়দানের সঙ্গে ফুলবাগান। ২০১৯ সালের মার্চ মাসে ধর্মতলা থেকে শিয়ালদহের […]

এই মুহূর্তে কলকাতা

দিলীপ ঘোষের নেতৃত্বে মৌন মিছিল ।

কলকাতা , ৯ অক্টোবর:- বিজেপির গতকালের নবান্ন অভিযানের প্রেক্ষিতে বেআইনি জমায়েত এবং আইন ভাঙার অভিযোগে পুলিশ ওই দলের জাতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সহ সাত নেতার বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে। শহরের দুই থানায় মুকুল রায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়,ভারতী ঘোষ জয়প্রকাশ মজুমদার সহ ওই বিজেপি নেতাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ছাড়াও ভারতীয় দণ্ডবিধির 143 […]

এই মুহূর্তে কলকাতা

প্রস্তুত থাকলেও পুজোর আগে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে পারেনি রেল কর্তৃপক্ষ।

কলকাতা , ৮ অক্টোবর:- লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের মূল ভূমিকা থাকলেও তারা এই বিষয়টিতে এখনো আগ্রহ না দেখানোয় ট্রেন চালানো যাচ্ছে না বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আজ শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেন আটকে যাত্রী বিক্ষোভ এর প্রেক্ষিতে পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস পি সিং বলেন ট্রেন চালানোর […]

এই মুহূর্তে কলকাতা

নবান্ন অভিযানকে কেন্দ্র করে দিনভর হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত রইল শহর কলকাতা এবং হাওড়া এবং হুগলি।

কলকাতা , ৮ অক্টোবর:- কোথাও চলল জলকামান, কোথাও মুহুর্মুহু ফাটল কাঁদানে গ্যাসের শেল, কোথাও ব্যারিকেড ভেঙে এগোতে চাওয়া বিজেপি কর্মীদের রুখতে বেধড়ক লাঠচার্জ পুলিশের। পাল্টা পুলিশের দিকে ধেয়ে এলো ইঁটের টুকরো, কোথাও শোনা গেল বোমা ফাটার শব্দ। বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই ভাবে দিনভর নানা হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত রইল শহর কলকাতা এবং […]