কলকাতা , ২৬ ডিসেম্বর:- ভোটের আগে পৃথক পুলিশ জেলা হিসাবে পথ চলা শুরু করছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। শনিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় কর্মী ও আধিকারিক নিয়োগের বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। এবার প্রয়োজন মাফিক সেখানে কর্মী নিয়োগ সহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে। […]
কলকাতা
অমর্ত্য সেনের জমি বিতর্কের প্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
কলকাতা , ২৬ ডিসেম্বর:- শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আজ তার পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন। বিশ্বভারতীর উপাচার্য কে লেখা ওই চিঠিতে প্রদীপ বাবু জানিয়েছেন অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্ব কে নিয়ে এ ধরনের বিতর্ক অনভিপ্রেত। তার ভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক মতাদর্শের কারণে নোবেলজয়ী অর্থনীতিবিদ এর বিরুদ্ধে […]
রবিবার থেকে খুলছে হাওড়ার রেল মিউজিয়াম। মানতে হবে কোভিড বিধি।
হাওড়া ,২৬ ডিসেম্বর:- কোভিড বিধি মেনে প্রায় নয় মাস পর অবশেষে রবিবার ২৭ ডিসেম্বর থেকে খুলতে চলেছে হাওড়ার রেল মিউজিয়াম। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশন সংলগ্ন এই রেল মিউজিয়াম ( রেল জাদুঘর ) সাধারণের জন্য খুলে দেওয়া হবে আগামী রবিবার থেকে। শর্ত অবশ্য একটাই মিউজিয়ামে প্রবেশের আগে কোভিড সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। […]
চিনসুরা সুইমিং ক্লাবে ভয়াবহ আগুন।
হুগলি , ২৫ ডিসেম্বর:- চুঁচুড়া শহরের গর্ব চিনসুরা সুইমিং ক্লাব। সাঁতার প্রশিক্ষনের পাশাপাশি শহরে একমাত্র এই প্রশিক্ষন কেন্দ্রেই রয়েছে সন্তরনের বিশেষ ইভেন্ট ডাইভিং প্রশিক্ষনের ব্যাবস্থা। চুঁচুড়া আদালত লাগোয়া এই সন্তরন কেন্দ্রই বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনের কবলে পরলো। ঘটনায় একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও এই আগুন লাগার ঘটনা একাধিক প্রশ্নচিহ্নে দাঁড় করিয়েছে প্রশাসনকে। কারন […]
সম্পূর্ণ রাজনৈতিক কারণেই রাজ্যের কৃষকরা কেন্দ্রের টাকা পাচ্ছেন না – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- সম্পূর্ণ রাজনৈতিক কারণেই রাজ্যের কৃষকরা কেন্দ্রের টাকা পাচ্ছেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের কৃষকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের সময় পশ্চিমবঙ্গের কৃষকরা রাজ্যের রাজনীতির শিকার হচ্ছেন বলে যে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী তার কড়া সমালোচনা করে পাল্টা এক বিবৃতিতে বলেন রাজনৈতিক বিচারধারার জন্যেই বাংলার এমন অবস্থা। […]
অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিস্মিত এবং আহত।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতীচী’র জমি নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে,সংবাদমাধ্যম থেকে তা জানতে পেরে তিনি বিস্মিত এবং আহত। অমর্ত্য সেনের পরিবারের সঙ্গে শান্তিনিকেতনের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু নতুন অনুপ্রবেশকারী সাম্প্রতিক কালে […]
নয়া টালা ব্রিজের কাজ দেড় বছরে শেষ হয়ে যাবে বলে রাজ্য সরকার আশাবাদী।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- রেলমন্ত্রক প্রস্তাবিত নয়া টালা ব্রিজের নকশা অনুমোদন করেছে। ফলে আগামী দেড় বছরে এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে ও ২০২২ সালের মাঝামাঝি সময়ে এই সেতু উদ্বোধন করে তা জনগনের জন্য খুলে দেওয়া যাবে বলে রাজ্য সরকার আশাবাদী। টালা ব্রিজ ভেঙে নতুন করে তা তৈরি করছে রাজ্য সরকার। রেলের অংশে এই […]
প্রশাসনিক স্তরে আইএএস রদ বদল।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- প্রশাসনিক স্তরে আইএএস রদ বদল হলো। জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব পেলেন এআর বর্ধন। পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনে কমিশনারের কাজও সামলাবেন। তিনি শ্রম দপ্তর ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। সুব্রত বিশ্বাস পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের সঙ্গে ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের দায়িত্বও পেলেন। শ্রম দপ্তরের নতুন সচিব হলেন বরুন কুমার রায়। […]
যুবতীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ গ্রেপ্তার ২।
কলকাতা , ২৪ ডিসেম্বর:- পুলিশ সূত্রে খবর ২২ তারিখ গভীর রাতে বাগুইহাটি বাসিন্দা যুবতীকে তার পূর্ব পরিচিত দুই যুবক ফোন করে এবং বলে তার এক বন্ধু দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে কিছু টাকার দরকার সমস্ত কথা শোনার পর ওই যুবতী আর্থিক সহযোগিতা করার জন্য রাজি হন এবং টাকা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নিজের বাড়ির সামনে আসতে […]
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় তৈরি হয়েছে বিতর্ক।
কলকাতা , ২৪ ডিসেম্বর:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। ওই অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বোলপুর শান্তিনিকেতনের তার আসন্ন সফরের সময় উপাচার্য তার […]

