কলকাতা , ২৪ ডিসেম্বর:- পুলিশ সূত্রে খবর ২২ তারিখ গভীর রাতে বাগুইহাটি বাসিন্দা যুবতীকে তার পূর্ব পরিচিত দুই যুবক ফোন করে এবং বলে তার এক বন্ধু দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে কিছু টাকার দরকার সমস্ত কথা শোনার পর ওই যুবতী আর্থিক সহযোগিতা করার জন্য রাজি হন এবং টাকা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নিজের বাড়ির সামনে আসতে বলেন এরপরে ওই দুই যুবক একটি চারচাকা গাড়ি নিয়ে তার বাড়ির সামনে পৌঁছায় এবং যুবতীকে বলে আমাদের সাথে তুমিও হাসপাতালে চলো। যুবতী যাবার জন্য রাজি হন এরপরে গাড়িতে বসে তারা হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু এই গাড়ি হাসপাতালের দিকে না নিয়ে গিয়ে কেষ্টপুর নজরুল পার্কের দিকে নিয়ে যায়। তখন ওই যুবতী ওই দুই যুবককে বলেন হাসপাতালে না গিয়ে গাড়িটি তোমরা কোথায় নিয়ে যাচ্ছো। এরপরে ওই যুবতীকে শ্লীলতাহানি করে ওই দুই যুবক যুবতী বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় এরপরে ওই যুবতীকে দুই যুবক মিলে ধর্ষণ করে তাকে ফেলে দিয়ে চলে যায় বলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। ঘটনার তদন্ত শুরু করে বাগুইআটি থানার পুলিশ গতকাল রাতে বিশু ছইবাল ও সুরজিৎ দে নামে দুই যুবককে গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ অভিযুক্তদের বারাসত আদালতে পেশ করা হবে
Related Articles
আসানসোলের দুই যুবক হাওড়ার চাঁদমারি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন জোয়ারের স্রোতে।
হাওড়া, ৫ আগস্ট:- গঙ্গায় স্নান করতে নেমে জলে জোয়ারের স্রোতে তলিয়ে গেল দুই যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ির চাঁদমারি ঘাটে। জানা গেছে, আসানসোলের বাসিন্দা ৩ যুবক এদিন গঙ্গার ঘাটে এসেছিল স্নান করার জন্য। সেই সময় এদের তিনজনের মধ্যে দু’জন জলে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনার তদন্ত […]
সুসময়ে কোপ করোনার , নববর্ষে রুটিরুজির আর্তনাদ পুরোহিতকুলের।
নিজস্ব সংবাদদাতা,১৪ এপ্রিল:- বড্ড কঠিন সময় যাচ্ছে এখন, লকডাউনের ফলে রোজগার সেই কবেই বন্ধ হয়েছে , এতদিন বাড়িতে যে টুকু চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল তা এখন প্রায় শেষ পর্যায়ে , তাই সামনের দিনগুলোতে কি ভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত সবাই,তাই এবার সরকারী সাহায্য চেয়ে আবেদন করলো পুরোহিতেরা।শ্রীরামপুর পৌরোহিত্য কল্যাণ সমিতির […]
চার ঘন্টার প্রশাসনিক বৈঠকেও বেরোলো না সমাধান সূত্র, জটে ধনিয়াখালির আলু সমস্যা।
সুদীপ দাস, ২৬ নভেম্বর:- ধনিয়াখালির বলাকা কোল্ড স্টোরেজে আলুনষ্ট হওয়ার ঘটনায় আজ হুগলীর জেলাশাসক দপ্তরে এক প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়। কিন্তু সেই বৈঠকেও মিলল না কোন সমাধান সূত্র। প্রসঙ্গত ধনিয়াখালির বলাকা কোল্ডস্টোরেজে ৫৪হাজার বস্তা আলু নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত। সেই ঘটনায় বিগত একমাস ধরে জটিলের পর জটিল হতে শুরু করেছে। চাষিরা ক্ষতিপূরণের […]










