এই মুহূর্তে কলকাতা

সিঙ্গুরে ২৭ একর জমিতে কৃষি ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার প্রস্তাব গৃহীত বিধানসভায়।

কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- কর্মরত অবস্থায় কোন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ কর্মী মারা গেলে রাজ্য সরকার তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য সরকারি খাতায় নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিষদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এছাড়াও হুগলির সিঙ্গুরে দশ দশমিক ২৭ […]

এই মুহূর্তে কলকাতা

রাজনৈতিক জীবনে এবারের বিধানসভার বাজেট তার কাছে নজিরবিহীন – আব্দুল মান্নান

কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে এবারের বিধানসভার বাজেট অধিবেশন তার কাছে নজিরবিহীন বলে বিরোধী দলনেতা আব্দুল মান্নান মন্তব্য করেছেন। আজ চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে কংগ্রেস পরিষদীয় দলের তরফে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখার সময় তিনি বলেন রাজ্যপালের ভাষণ ছাড়াই যেভাবে বাজেট অধিবেশন করা হলো তা অগণতান্ত্রিক। গত কয়েকটি অধিবেশনে বিরোধীদের যেভাবে গুরুত্বহীন করে […]

এই মুহূর্তে কলকাতা

ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।

কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। আজ বিধানসভায় চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে এই সংক্রান্ত দি ঝাড়গ্রাম ইউনিভারসিটি সংশোধনী বিল ২০২১ এর উপরে আলোচনার জবাবী ভাষণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন সাঁওতালি সাহিত্যের মহাকবি সাধু রাম চাঁদ মুর্মুর নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হলো। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে তার সাহিত্যের বিভিন্ন […]

এই মুহূর্তে কলকাতা

হঠাৎই দলত্যাগী দুই বিধায়কের সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে , জল্পনা রাজনৈতিক মহলে।

কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করলেন বিজেপি বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাই এই সাক্ষাৎ নিয়ে হঠাৎ শুরু হয় জল্পনা। ‘উন্নয়নমূলক কাজে সাহায্য চাইতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ’, তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে দাবি সুনীল সিংহের। দেখা হতেই […]

এই মুহূর্তে কলকাতা

কিষান সন্মান নিধি প্রকল্পে প্রধানমন্ত্রীর ওপর পাল্টা চাপ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে এবার প্রধানমন্ত্রীর ওপর পাল্টা চাপ তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন রাজ্য সরকারের জন্য কৃষকেরা ওই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আজ সেই অভিযোগ খণ্ডন করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিষান সম্মান নিধি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় রাজ্যের বাজেট […]

এই মুহূর্তে কলকাতা

মোদীর রেলির পরেই পশ্চিমবাংলায় থামবে বিজেপির রথ।

রিংকা পাত্র, ৭ ফেব্রুয়ারি:- বাংলায় বিজেপির রথযাত্রা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি প্রশাসন রথযাত্রার অনুমতিও দিয়ে দিয়েছে। এবার বিজেপির তরফে জানানো হয়েছে, এই রথযাত্রা শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব়্যালি দিয়ে। আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিছিল। একে বিজেপির তরফে নাম দেওয়া হয়েছে ‘পরিবর্তন যাত্রা’। এই যাত্রার সূচনা ইতিমধ্যেই করেছেন বিজেপির […]

এই মুহূর্তে কলকাতা

ভোট অন একাউন্ট বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা বিধানসভায়।

রিংকা পাত্র , ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পেশ করা ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ৪ মাসের ভোট অন একাউন্ট বাজেটের উপর আজ বিধানসভায় আলোচনা হয়। আলোচনা শুরু করে কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি বাজেটের বিরোধিতা করে বলেন, আগামী নির্বাচনের দিকে তাকিয়েই এই বাজেট করা হয়েছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। বার্ধক্য ভাতার অর্থের পরিমান অত্যন্ত কম। কৃষক ফসলের […]

এই মুহূর্তে কলকাতা

মানুষের হাতে টাকা দিলেই বাড়বে কেনার ক্ষমতা , বাড়বে জিডিপি , এভাবেই বাজেটের ব্যাখ্যা অর্থমন্ত্রীর।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের মানুষের হাতে টাকা দিয়ে এবং পরিকাঠামো গড়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থনীতিবিদ কেইন্‌স–এর তথ্য অনুযায়ী মানুষের হাতে টাকা দিলেই বাড়বে কেনার ক্ষমতা। বাজারে চাহিদা বাড়বে। বাড়বে জিডিপি। এভাবেই এবারের বাজেটের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার নবান্নে তিনি বলেন, ‘‌কেন্দ্র এই তত্ত্ব মানেনি। কিন্তু […]

এই মুহূর্তে কলকাতা

বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার ৪ টি সাব স্টেশন চালু করেছে – শোভনদেব চট্টোপাধ্যায়।

কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে ও বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার উত্তর দিনাজপুরের বাঙ্গার, নদিয়ার বার্নিয়া, সুন্দরপুর ও মুর্শিদাবাদের সালারে ৪ টি সাব স্টেশন চালু করেছে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ ভার্চুয়াল মাধ্যমে এই সাব স্টেশনগুলির উদ্বোধন করেন। পরে বিধানসভা ভবনে তিনি সাংবাদিকদের বলেন, বাঙ্গার, বার্নিয়া ও সুন্দরপুরে যে সাব স্টেশন […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকার তেলেগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে।

কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার তেলেগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে। আজ বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত আইনে সংশোধনী আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিল পেশ করার ব্যাপারেও অনুমোদন দেওয়া হয়েছে বলে বিধানসভার সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য নিয়ম অনুযায়ী কোন জেলা বা মহাকুমায় ন্যূনতম দশ শতাংশ কোন ভাষার মানুষ […]