কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। আজ বিধানসভায় চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে এই সংক্রান্ত দি ঝাড়গ্রাম ইউনিভারসিটি সংশোধনী বিল ২০২১ এর উপরে আলোচনার জবাবী ভাষণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন সাঁওতালি সাহিত্যের মহাকবি সাধু রাম চাঁদ মুর্মুর নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হলো। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে তার সাহিত্যের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির সুপারিশ রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছেও পাঠানো হয়েছে বলে তিনি জানান। আলোচনার শুরুতে কংগ্রেসের অসিত মিত্র দূষণ বন্ধ করার জন্যে বিশ্ববিদ্যালয় লাগোয়া স্পঞ্জ আয়রন কারখানা টি অন্যত্র সরানোর আবেদন জানান।
Related Articles
পুননির্বাচনের দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ১৮ জুলাই:- পঞ্চায়েত ভোটের নামে হয়েছে প্রহসন, চাই পুনর্নির্বাচন। এই দাবিতে চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ বিজেপির। হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ চলে। তুষার মজুমদার অভিযোগ করেন, গতকাল পান্ডুয়া গণনা কেন্দ্রের ব্যালট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। এ থেকেই বোঝা যায় যে ভোট গণনা কিরকম হয়েছে। প্রহসন হয়েছে ভোট গণনা একই […]
গভীর রাতে ডোমজুড়ের নিবড়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ৫ ডিসেম্বর:- হাওড়ার ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রবিবার গভীর রাতে একটি লরির গ্যারেজে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারজটি। লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়। গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ছাঁট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউনে। আগুনে পাশের কয়েকটি ঝুপড়ি […]
নির্বাচন কমিশনের শাস্তির মুখে এবার রাহুল সিনহা।
কলকাতা , ১৩ এপ্রিল:-তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়লেন বিজেপি নেতা রাহুল সিনহা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শাস্তি হিসাবে আজ বেলা ১২টা থেকে বৃহস্পতিবার বেলা বারোটা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাহুল সিনহা কোন প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বলে কমিশন জানিয়েছে । শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালনা প্রসঙ্গে তার মন্তব্যের […]










