কলকাতা জেলা

প্রচার শুরু খরদহ বিধানসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের।

খরদহ, ২৪ মার্চ:- আজম চন্ডী মন্দিরে খড়দহের বিজেপি প্রার্থী পুজো দিয়ে প্রচার শুরু করলেন আসন্ন বিধানসভা ২০২১ নির্বাচন প্রচার শাসকদলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত। আজ পাতুলিয়া আজমতলা মন্দির থেকে পাতুলিয়া বাজার ও কদবেলতলা হয়ে নির্বাচনী প্রচারে সারলেন খড়দহ বিধানসভার বিজেপি প্রার্থী। শীলভদ্র দত্ত মহাশয় এই প্রচারে নেতৃত্বে ছিলেন সুজয় […]

এই মুহূর্তে কলকাতা

সুরজিৎ কর পুরকায়স্থ কে তার পদ থেকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন।

কলকাতা , ২৪ মার্চ:- ডিজিপি, এডিজি আইনশৃঙ্খলার পরে ভোটের মুখে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ কে তার পদ থেকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। তাকে ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না বলে কমিশন নির্দেশ দিয়েছে। কমিশনের এই নির্দেশ পাওয়ার পরেই স্বরাষ্ট্র দপ্তর নির্দেশিকা জারি করে তাকে পদ থেকে সরিয়ে দেয়।

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে প্রথম দফার ভোটের আগে কলকাতায় আপাতত বন্ধ থাকছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।

কলকাতা , ২৪ মার্চ:-রাজ্যে প্রথম দফার ভোটের আগে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ আপাতত বন্ধ করে রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর কেন্দ্রীয় বাহিনীর জন্য গঠিত রাজ্য পুলিশের নির্বাচনী সেলের তরফে প্রতিটা থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকে শুরু করে পরবর্তী নির্দেশ পর্যন্ত শহরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বন্ধ থাকবে বলে ওই নির্দেশিকায় জানানো […]

এই মুহূর্তে কলকাতা

হোলি তে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকারের।

কলকাতা , ২৩ মার্চ:- নাম না করে আসন্ন হোলি উৎসবে রাজ্যকে সতর্ক থাকার কথা বলল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে একটি চিঠি দিয়েছেন। তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সংস্থাগুলির যৌথ চেষ্টায় কোভিড নিয়ন্ত্রণে অনেকাংশে সাফল্য পাওয়া গিয়েছিল। টানা পাঁচ মাস ধরে কমছিল সংক্রমণ। কিন্তু সম্প্রতি […]

এই মুহূর্তে কলকাতা

বিধি না মানলে বুথে প্রবেশ নয়।

কলকাতা , ২৩ মার্চ:- দেশ এবং রাজ্যে দিন দিন বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। সংক্রমণকে লাগাম দিতে প্রস্তুত যেরকম প্রশাসন তেমনি নির্বাচন কমিশন কোন অবস্থাতেই করোনাকে হালকা ভাবে নিতে রাজি নয়। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে যথেষ্টভাবে করোনা বিধি মানা হবে ভোট দানের সময়। প্রত্যেক ভোট কর্মীকে কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার, […]

এই মুহূর্তে কলকাতা

যেকোন ভোটদাতাকেই রাজনৈতিক দলগুলি প্রার্থীর পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করতে পারবে।

কলকাতা , ২৩ মার্চ:- উপযুক্ত পোলিং এজেন্ট পেতে সমস্যা নিয়ে বেশ কিছু প্রার্থীর করা আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এদের নিয়োগ এর নিয়ম কানুন কিছুটা শিথিল করেছে। এখন থেকে কোন বিধানসভা কেন্দ্রের যে কোন ভোটদাতা শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীর পোলিং এজেন্ট হতে পারবেন। এতদিন পর্যন্ত কোনও বুথে পোলিং এজেন্ট হিসাবে সেই বুথের অথবা পার্শ্ববর্তী বুথের ভোটদাতাদেরই […]

এই মুহূর্তে কলকাতা

স্বরাষ্ট্র সচিব মেট্রো ডেয়ারি বিক্রি সংক্রান্ত মামলায় জি়জ্ঞাসাবাদের জন্য ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন না।

কলকাতা , ২৩ মার্চ:- স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মেট্রো ডেয়ারি বিক্রি সংক্রান্ত মামলায় জি়জ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির দপ্তরে আজ হাজিরা দিচ্ছেন না। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার জন্য তিনি জি়জ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে পারবেন না বলে চিঠি দিয়ে তদন্তকারীদের জানিয়ে দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের প্রচারে মাইক্রোফোনে সাউন্ড লিমিটার বাধ্যতামূলক।

কলকাতা , ২৩ মার্চ:- ভোট প্রচারে ব্যবহৃত মাইক্রোফোনে সাউন্ড লিমিটারের ব্যবহার বাধ্যতামূলক করার জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে লেখা চিঠিতে পর্ষদ এই বিষয়টি তাদের নিশ্চিত করতে বলেছে। কোন সভা-সমাবেশে সাউন্ড লিমিটার ছাড়া মাইক্রোফোন ব্যবহার করা হলে তা যে সংস্থার কাছ থেকে ভাড়া করা হয়েছে তাদের […]

এই মুহূর্তে কলকাতা

ছাপ্পা ভোট রুখতে তৎপর কমিশন ।

কলকাতা , ২২ মার্চ:- বিগত নির্বাচনের সময় বিরোধীরা বারবার ছাপ্পা ভোট নিয়ে সরব হয়েছেন। প্রশ্ন উঠেছে প্রিসাইডিং অফিসার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের আধিকারিকরা বুথের ভিতর রাখা সিসি ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে কমিশনের অফিসে বসে সবকিছু সরাসরি দেখতে পারতেন । এবারের নির্বাচনের কমিশনের সিদ্ধান্ত নিয়েছে বুথের ১০০ […]

এই মুহূর্তে কলকাতা

রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলির প্রশাসক পদে প্রশাসনিক আধিকারিকদের নিয়োগ করা হলো

কলকাতা , ২২ মার্চ:- নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে প্রশাসনিক আধিকারিকদের রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলির প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে। এই মর্মে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তর আজ এক নির্দেশিকা জারি করে। ওই নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতা পুরসভার নতুন প্রশাসক হলেন খলিল আহমেদ। তিনি দীর্ঘদিন পুরসভার কমিশনার ছিলেন। হাওড়া পুরসভার প্রশাসক […]