কলকাতা , ২৩ মার্চ:- দেশ এবং রাজ্যে দিন দিন বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। সংক্রমণকে লাগাম দিতে প্রস্তুত যেরকম প্রশাসন তেমনি নির্বাচন কমিশন কোন অবস্থাতেই করোনাকে হালকা ভাবে নিতে রাজি নয়। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে যথেষ্টভাবে করোনা বিধি মানা হবে ভোট দানের সময়। প্রত্যেক ভোট কর্মীকে কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস তার সাথে একই সুবিধা পাবেন বুথে থাকা রাজনৈতিক দলের এজেন্টরাও। সাধারণ ভোটাররা ভোটদানের আগে পাবেন এক হাতে পরা গ্লাভস। তা দিয়ে ভোট দান করবেন এবং বুথ থেকে বেরোনোর সময় গ্লাভসটি ডাস্টবিনে ফেলে দেবেন। নির্বাচন কমিশন সূত্রের খবর ২০২১ বিধানসভা নির্বাচনে যদি সঠিকভাবে করোনা বিধি না মানা হয় তাহলে কোন ভাবেই ভোটার ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে ভোট দানের সময় ভোটাররা সঠিকভাবে করোনা বিধি পালন করছেন কিনা তার ওপরও নজর রাখবে নির্বাচন কমিশন।
Related Articles
নতুন মরসুমে এটিকেতেই দেখা যাবে জবি জাস্টিনকে।
স্পোর্টস ডেস্ক,১২ মে:- লকডাউনে নিজের রাজ্য কেরালার তিরুবনন্তপুরমেই ঘরবন্দি রয়েছেন ATK-র স্ট্রাইকার জবি জাস্টিন । তবে, ফিটনেস ট্রেনিংয়ে কোনও রকম খামতি রাখছেন না । সম্প্রতি তাঁর ATK ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয় । শোনা যাচ্ছিল, নতুন মরশুমে ATK-র লাল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে । কারণ কেরালা ব্লাস্টার্সের মেন ইন ইয়েলো ব্রিগেডে থাকবেন তিনি […]
নেতাজির প্রদর্শনী হাওড়ায়।
হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- দেশনায়ক বাংলার বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ায় এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চারাবাগান নেতাজী সংঘ ( হাওড়া ) এর উদ্যোগে। বছরব্যাপী এরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। গত ২২জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ২৩ জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, নেতাজীর জীবন নিয়ে ক্যুইজ […]
আমডাঙ্গাতে সাংসদ অর্জুন সিং এর গাড়ি আটকালো পুলিশ।
উঃ২৪পরগনা,১৬ এপ্রিল:- আমডাঙ্গাতে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর গাড়ি আটকালো পুলিশ। অর্জুন সিং এর অভিযোগ তার লোকসভা এলাকার মধ্যে আমডাঙ্গা লোকসভা। এলাকার মানুষের রেশনে চাল না পাওয়ার অভিযোগ শুনতে গেলে তাকে অযথা পুলিস বাধা দেয়। অর্জুন সিং এর অভিযোগ যেখানে তৃনমুলের সাংসদরা বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ খাওয়াচ্ছে। সেখানে তাকেই পুলিস আটকাচ্ছে। Post Views: 470






