কলকাতা , ২২ মার্চ:- নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে প্রশাসনিক আধিকারিকদের রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলির প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে। এই মর্মে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তর আজ এক নির্দেশিকা জারি করে। ওই নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতা পুরসভার নতুন প্রশাসক হলেন খলিল আহমেদ। তিনি দীর্ঘদিন পুরসভার কমিশনার ছিলেন। হাওড়া পুরসভার প্রশাসক অভিষেক ত্রিপাঠি, বিধাননগরের প্রশাসক হলেন দেবাশিস ঘোষ। আসানসোল পুর নিগমে নীতীন সিংঘানিয়া, শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক হিসেবে বসানো হয়েছে সুরেন্দ্র গুপ্তাকে। এখন থেকে তাঁরাই পুরসভার যাবতীয় দায়িত্ব পালন করবেন।
Related Articles
বিধবা মহিলার বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে।
হুগলি, ২৪ মার্চ:- বিধবা এক মহিলার বাড়ি হাতিয়ে নিতে চাইছেন তৃণমূল পরিচিত এক ঠিকাদার বলে অভিযোগ। মহিলার নাম মালা চক্রবর্তী। অভিযুক্ত ঠিকাদার দীপক সাহা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিচিত। ঘটনাটি ব্যান্ডেল মেরি পার্কের। বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফিরে ওই মহিলা দেখেন তাঁর ঘরের দরজায় তালা ঝুলছে। রাতের অন্ধকারে দীর্ঘক্ষণ বাইরেই দাঁড়িয়েছিলেন তিনি। পরে সিপিএম […]
বয়স ৮৫ পেরোলেই বাড়িতে কড়া নাড়বে নির্বাচন কমিশন।
কলকাতা, ৭ মার্চ:- যদি আপনার বয়স ৮৫ বছর হয়ে থাকে বা তার বেশি তাহলে এই বছর আপনাকে আর ভোট দিতে কোথাও যেতে হবে না। খোদ নির্বাচন কমিশন এবার আপনার বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়বে আপনার ভোট নেওয়ার জন্য। ভাবছেন মশকরা করছি একেবারেই না। এতদিন পর্যন্ত কমিশনের নিয়ম ছিল আপনাকে নির্দিষ্ট একটা ফর্ম পূরণ করে আবেদন […]
ভবানীপুর উপনির্বাচন ও অন্য দুই আসনের ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কলকাতা , ৮ সেপ্টেম্বর:- কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে মাস তিনেক আগে রাজ্যকে কার্যত মুড়ে ফেলে বিধানসভা ভোট আয়োজন করেছিল নির্বাচন কমিশন। সেই ভোটে ঐতিহাসিক জয় পায় তৃণমূল কংগ্রেস। এবার ভবানীপুরের উপনির্বাচন এবং অন্য দুই আসনের ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ৩০ তারিখের ভোটের আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই দাবি নির্বাচন কমিশন সূত্রে। […]









