এই মুহূর্তে কলকাতা

বিধান পরিষদ গঠনে সায় দিল রাজ্য মন্ত্রিসভা।

কলকাতা , ১৭ মে:- বিধান পরিষদ গঠনে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্ন সভাঘরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিধান পরিষদ গঠনের জন্য বিল পেশ করা হবে বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিধানসভা নির্বাচনের আগেই বলেছিলেন এবার ক্ষমতায় এলে বিধান পরিষদ গঠন করবেন। সেই মতো এদিন মন্ত্রী সভায় প্রস্তাব পাস হয়। যদিও লকডাউনের কারনে মন্ত্রিসভার বৈঠকে […]

এই মুহূর্তে কলকাতা

করোনা আক্রান্তদের চিকিৎসায় ১০ টি করে নতুন অক্সিজেনযুক্ত অ্যাম্বুলেন্স দেওয়া হলো।

কলকাতা , ১৭ মে:- করোনা আক্রান্তদের চিকিৎসার সুবিধার্থে কলকাতার ৫ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ১০ টি করে নতুন অক্সিজেনযুক্ত অ্যাম্বুলেন্স দেওয়া হলো। সোমবার এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর, চিত্তারঞ্জন হাসপাতাল ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্সগুলি দিলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফোনে তিনি অনুষ্ঠানে অংশ নেন। মূল অনুষ্ঠান নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি পরিচালনা করেন […]

এই মুহূর্তে কলকাতা

নিজাম প্যালেসে ধর্নায় মমতা , বুমেরাং হতে পারে বলে মনে করছে আইনজীবী মহল।

কলকাতা , ১৭ মে:- রাজ্যের দুই মন্ত্রী ও দুই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির ঘটনা বেআইনি। এই অভিযোগ তুলে সোমবার নিজাম প্যালেসে এসে ধর্নায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, তাঁকেও গ্রেফতার করতে হবে। না হয় যাদের গ্রেফতার করা হয়েছে তাঁদের ছেড়ে দিতে হবে। তবে এর কোনওটাই হল না। পরিবর্তে বিকাল সাড়ে ৪ টের কিছু […]

এই মুহূর্তে কলকাতা

গ্রেফতারি দিয়ে শুরু চিত্রনাট্যের যবনিকাপাত জামিনে , তবে সিবিআই বলছে ‘ পিকচার অভি বাকি হ্যায়’।

কলকাতা , ১৭ মে:- দিনভরের টানটান চিত্রনাট্যের যবনিকা পাত হল সন্ধ্যায়। সোমবার সকালে নারদ মামলায় সিবিআইয়ের হাতে রাজ্যের তিন মন্ত্রী বিধায়কের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল টানাপড়েন তৈরি হয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। সন্ধ্যায় চার অভিযুক্তই জামিন পাওয়ায় কিছুটা আচমকাই তার সমাপ্তি ঘটল। সিবিআইয়ের তরফে অভিযুক্তদের হেফাজতের চেয়ে আর্জি জানানো হলেও আদালত তা খারিজ করে […]

এই মুহূর্তে কলকাতা

নারদকাণ্ডে দুই মন্ত্রী গ্রেপ্তারের জেরে বাতিল হলো রাজ্য মন্ত্রিসভার বৈঠক।

কলকাতা , ১৭ মে:-রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছিল আজ। কিন্তু নারদকাণ্ডে রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের গ্রেফতারের জেরে বাতিল করা হল রাজ্য মন্ত্রিসভার সেই বৈঠক। সোমবার দুপুরে নবান্নে ভার্চুয়ালি ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রিসভার দুই সদস্য গ্রেফতার হওয়ায় এবং তিনি নিজাম প্যালেসে […]

এই মুহূর্তে কলকাতা

গ্রেপ্তার হওয়া ৪ জন অভিযুক্তকেই হেফাজতে নেওয়ার আবেদন সিবিআই এর।

কলকাতা , ১৭ মে:- নারদ কাণ্ডে রাজ্যের মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তারিকে কেন্দ্র করে সরগরম কলকাতা থেকে জেলা। নিজাম প্যালেস থেকে শুরু করে রাজভবন এবং জেলায় জেলায় দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দফায় দফায় বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্যালেস চত্বর। নেতাদের গ্রেফতার করে নিজাম প্যালেসে আনার পরই, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। […]

এই মুহূর্তে কলকাতা

মুকুল , শুভেন্দুকে ছেড়ে বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেপ্তারে রাজনৈতিক দিক থেকে প্রশ্ন তুলছে তৃণমূল।

কলকাতা, ১৭ মে:- নারদ স্ট্রিং অপারেশন মামলায় রাজ্যের তিন মন্ত্রী বিধায়কের গ্রেফতারি ঘিরে আজ সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সকালে যেভাবে ওই নেতাদের বাড়ি থেকে সিবিআই দপ্তরে নিয়ে এসে গ্রেফতার করা হয় তার পদ্ধতিগত দিক নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে ওই মামলার অন্যতম অভিযুক্ত মুকুল রায়, শুভেন্দু অধিকারী র মত অধুনা […]

এই মুহূর্তে কলকাতা

সিবিআই দপ্তরে ধর্ণায় মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১৭ মে:- নিজের দলের মন্ত্রী বিধায়কদের গ্রেফতারির প্রতিবাদে নিজাম প্যালেসে সি বি আই দপ্তরে কার্যত ধর্ণায় বসেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের গ্রেফতারির খবর পেয়ে চেতলায় ফিরহাদ হাকিম এর বাড়ি ঘুরে বেলা পৌনে এগারটা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছান মমতা। এই মুহূর্তে, নিজাম প্যালেসের ১৫ তলায় রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তৃণমূলের তিন নেতা-মন্ত্রীকে রাখা হয়েছে। সূত্রের […]

এই মুহূর্তে কলকাতা

নারদকাণ্ডে তোলপাড় রাজ্য, CBI-এর হাতে গ্রেফতার ফিরহাদ-মদন-শোভন-সুব্রত

কলকাতা , ১৭ মে:- নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় কে গ্রেপ্তার করল সিবিআই। সকালে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। তারপরেই তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। আজই এদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে। এদিকে, ফিরহাদকে গ্রেফতার করতে আসা মাত্রই চেতলায় […]

এই মুহূর্তে কলকাতা

প্রত্যন্ত গ্রামে করোনা ঠেকাতে কোয়াক ডাক্তারদের প্রশিক্ষণ শুরু সরকারের।

কলকাতা , ১৬ মে:- প্রত্যন্ত গ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে এবং আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে কোয়াক ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া শুরু করলো রাজ্য সরকার। সোমবার থেকে প্রত্যেকটা জেলার ব্লকে ব্লকে দুদিনের প্রশিক্ষণ দেবে স্বাস্থ্য দপ্তর। কোয়াক ডাক্তারদের নাম দেওয়া হয়েছে, গ্রামীন স্বাস্থ্য পরিষেবক। এঁদের প্রশিক্ষণ দেওয়া কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে এই ধরনের চিকিৎসক রয়েছেন […]