কলকাতা , ১৭ মে:-রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছিল আজ। কিন্তু নারদকাণ্ডে রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের গ্রেফতারের জেরে বাতিল করা হল রাজ্য মন্ত্রিসভার সেই বৈঠক। সোমবার দুপুরে নবান্নে ভার্চুয়ালি ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রিসভার দুই সদস্য গ্রেফতার হওয়ায় এবং তিনি নিজাম প্যালেসে থাকায় মন্ত্রিসভার বৈঠক বাতিলের কথা রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই বৈঠক বাতিলের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব। আজকের বাতিল হওয়া বৈঠক আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ২৪ তারিখ হবে বলে জানান তিনি।
Related Articles
মানুষের রায়ে আটকে গেলো বিজেপি হাওয়া , রাজ্যে বইছে সবুজ ঝড়।
সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফল কে কেন্দ্র করে সারা ভারত জুড়ে রাজনৈতিক মহলে এক রূদ্ধ স্বাস প্রতীক্ষা ছিল কারন বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা থেকে রাজ্যের বলতে আরম্ভ করেছিলেন এই নির্বাচন আগামী একুশের রাজ্যের বিধান সভা নির্বাচনে ক্ষমতাসীন তৃন মূলকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেমিফাইন্যাল হিসাবে পাখীর চোখ বলে ঝাঁপিয়ে পড়ে ছিলেন […]
কেন সিজারের পর আশঙ্কাজনক প্রসূতিরা,দেখবে বিশেষজ্ঞ কমিটি!
হুগলি, ১৯ জুলাই:- হুগলি জেলা হাসপাতালে একই দিনে সিজার হওয়া সংকটজনক পাঁচ প্রসূতির একজনের মৃত্যু,আশঙ্কাজনক তিনজন ভর্তি কলকাতার হাসপাতালে। একজন ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে। কি কারনে এমন হল তা খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিনিধি দল আসবে জেলায়। হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে হুগলি জেলা সহ জেলার বাইরে […]
এসএসসি গ্রুপ ডি ও নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম খুঁজতে সমীক্ষার নির্দেশ।
কলকাতা, ২৪ এপ্রিল:- এসএসসি গ্রুপ ডি ও নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম খুঁজতে রাজ্য সরকার সমীক্ষার নির্দেশ দিয়েছে। অযোগ্য প্রার্থীদের নিয়োগ বাতিল করে কিভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা যায় সে সম্পর্কেও শিক্ষা দফতরের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শিক্ষা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। […]








