বিধান নগর, ১১ জুলাই:- আজ পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সির উদ্যোগে বাগুইআটি ভিআইপি রোড সংলগ্ন সাবওয়ের সামনে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি এবং স্থানীয় বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সি। সহ রাজারহাট […]
কলকাতা
আইএএস , আইপিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ স্বল্পমেয়াদী প্রশিক্ষণ শুরু।
কলকাতা, ১০ জুলাই:- রাজ্য সরকার পরিচালিত সর্ব ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে আইএএস আইপিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ স্বল্পমেয়াদী প্রশিক্ষণ আজ থেকে শুরু হল। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা এটিআইএর মহা নির্দেশক আলাপন বন্দ্যোপাধ্যায় সল্টলেকের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, সর্বভারতীয় প্রশাসনিক […]
প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা, ১০ জুলাই:- রাজ্য সরকার প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন শূন্যপদের ভিত্তিতে প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া যথাসম্ভব স্বচ্ছ রাখার চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন। এইদিকে কমিশনের তরফেও আজ এক পৃথক সাংবাদিক বৈঠকে আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগের […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এখনো পর্যন্ত ঋণের আবেদন জমা পড়েছে প্রায় ১৩৫৫ কোটি টাকা ।
কলকাতা, ১০ জুলাই:- রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ১৩৫৫ কোটি টাকা ঋণের আবেদন জমা পড়েছে। এরাজ্যের পাশাপাশি রাজ্যের পড়ুয়ারাও এই প্রকল্পে উচ্চশিক্ষার জন্য ঋণ চেয়ে আবেদন জানিয়েছেন। ৯ জুলাই পর্যন্ত মোট ২৫,৮৪৭ টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীর মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন। ছাত্রীর সংখ্যা ৯,৪৬১ বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা ওই প্রকল্পে এ রাজ্য থেকে […]
কর ছাড়ে ১৫০ কোটি টাকা লোকসান সরকারের , জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ৯ জুলাই:- বাজেটে কর ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকারেরর ১৫০ কোটি টাকার লোকসান হবে বলে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। শারিরীক অসুস্থতার কারণে অর্থমন্ত্রী অমিত মিত্রের পরিবর্তে রাজ্য বিধানসভায় আজ ফিনান্স বিলের জবাবী ভাষণে পার্থবাবু বলেন, বর্তমান অতিমারি পরিস্থিতিতে বহু মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ কমানো ও রোড ট্যাক্স মুকুব […]
PAC চেয়ারম্যান মুকুল , প্রতিবাদে বিজেপির ওয়াকউট।
কলকাতা, ৯ জুলাই:- অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় চলতি অধিবেশনের শেষ দিনে দ্বিতীয়ার্ধে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন। বিজেপি ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে ফিরে আসা বিধায়ক মুকুল রায় কে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এর প্রতিবাদে বিরোধী বিজেপি পরিষদীয় দল সভায় তীব্র হট্টগোল করে পরে সভা থেকে ওয়াকআউট করে। উল্লেখ্য বিজেপির তরফে বালুরঘাটের […]
পঞ্চায়েতী রাজ ব্যাবস্থার অপব্যবহারের কারণেই বামেরা মুছে গেছে বিধানসভা থেকে – সুব্রত মুখোপাধ্যায়।
কলকাতা, ৯ জুলাই:- পঞ্চায়েতী রাজ ব্যবস্থার অপব্যবহারের কারণেই বিধানসভা থেকে মুছে গেছে সিপিআইএম তথা বামেরা। এবারের বিধানসভা বাম শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা আক্ষেপের সুরেই এ কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিধানসভায় নিজের ঘরে বিধানসভা বাম এবং কংগ্রেস শূন্য হয়ে যাওয়ার জন্য আক্ষেপের সুর রাজ্য বিধানসভার অন্যতম প্রবীণ সদস্য […]
লকডাউনে পরিযায়ী চরম দুর্দশায় পড়লেও , এরাজ্যে অনাহারে কোন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়নি , দাবি পঞ্চায়েত মন্ত্রীর।
কলকাতা, ৯ জুলাই:- গত বছর করোনা অতিমারীর প্রথম ঢেউ ও তার জেরে দেশ জোড়া লক ডাউনে সারাদেশে পরিযায়ী শ্রমিকেরা চরম দূর্দশায় পড়লেও এ রাজ্যে কোন পরিযায়ী শ্রমিক অনাহারে মারা যাননি বলে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন। রাজ্য বিধানসভায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবী ভাষণে সুব্রত বাবু বলেন, সেই সময় তিন […]
সরকারি পদে রদবদল।
কলকাতা, ৮ জুলাই:- রেজিস্ট্রারার অফ কো–অপারেটিভ সোসাইটির পি মোহন গান্ধীকে ওয়েস্ট বেঙ্গল মিনার্যাল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। ২০০৫ সালের আইএএস স্মিতা পাণ্ডেকে স্টেট রুরাল লাইভলিহুড মিশনের সিইও করা হলো। তিনি এতদিন, তথ্য প্রযুক্তি দপ্তরের বিভাগীয় সচিব ও ওয়েবেলের এমডি ছিলেন। শিক্ষা দপ্তরের বিভাগীয় সচিব কৌশিক হালদারকে ওয়েবেলের এমডি করা হলো। পাশাপাশি […]
সমালোচনার সঙ্গে পরামর্শও , প্রথম বক্তৃতাতেই সকলকে মন্ত্রমুগ্ধ করলেন অশোক লাহিড়ি।
কলকাতা, ৮ জুলাই:- বাম আমলে ঘাটতি শূন্য বাজেট পেশ করে বহুবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তত্কালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তথ্য ও পরিসংখ্যান নিয়ে অর্থনীতির পণ্ডিত অসীম দাশগুপ্তর বিরুদ্ধে ‘জাগলারি’র অভিযোগ তুলত বিরোধীরা। তৃণমূল আমলে অমিত মিত্র অর্থমন্ত্রী হওয়ার পর বহুবার বাম আমলের বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু অর্থমন্ত্রী হিসাবে তিনি বিধানসভার অন্দরে অর্থমন্ত্রী […]

