কলকাতা, ৮ জুলাই:- রেজিস্ট্রারার অফ কো–অপারেটিভ সোসাইটির পি মোহন গান্ধীকে ওয়েস্ট বেঙ্গল মিনার্যাল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। ২০০৫ সালের আইএএস স্মিতা পাণ্ডেকে স্টেট রুরাল লাইভলিহুড মিশনের সিইও করা হলো। তিনি এতদিন, তথ্য প্রযুক্তি দপ্তরের বিভাগীয় সচিব ও ওয়েবেলের এমডি ছিলেন। শিক্ষা দপ্তরের বিভাগীয় সচিব কৌশিক হালদারকে ওয়েবেলের এমডি করা হলো। পাশাপাশি তাঁকে তথ্য প্রযুক্তি দপ্তরের বিভাগীয় সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। ২০০৭ সালের আইএএস অনুরাগ শ্রীবাস্তবকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউসের কর্পোরেশনের এমডি করা হলো। পাশাপাশি তিনি খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্বও সামলাবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অধিকর্তা ও বিশ্ব বাংলা নিগমের এমডি দেবীপ্রসাদ কারানামকে অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগমের দায়িত্বে নিয়ে আসা হলো। তাঁর জায়গায় এলেন ২০১১ সালের আইএএস ইউ স্বরূপ। তিনি এতদিন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের যুগ্ম সচিব ছিলেন। বস্ত্র দপ্তরের অধিকর্তা নিখিল নির্মলকে ডব্লিউবিএসআইডিসিএল–এর এমডি করা হলো। বস্ত্র দপ্তরের অধিকর্তার পদটি তাঁর অতিরিক্ত দায়িত্বে থাকবে।
Related Articles
পুজোর আগে রাস্তাঘাট সারানোর উদ্যোগ হুগলী-চুঁচুড়া পুরসভা কর্তৃপক্ষের।
হুগলি, ২৮ আগস্ট:- চুঁচুড়ার রাস্তাঘাটের বেহাল দশা ঘিরে অবশেষে পদক্ষেপ নিল হুগলি-চুঁচুড়া পুরসভা। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তাই দুর্গাপুজোর আগে শহরের রাস্তাগুলিকে সারানোর উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে, বর্ষার মধ্যে পিচের রাস্তা হওয়ায়, টিকসই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই হুগলি মোড় থেকে পিপুলপাতি পর্যন্ত বিবেকানন্দ রোডে তাপ্পি মারার কাজ শুরু হয়েছে। একইসঙ্গে […]
লকডাউন অমান্য করায় মালদায় থেকে ২০ জনকে আটক করল পুলিশ।
মালদা,৪ এপ্রিল:- লকডাউন অমান্য করে বাইরে বের হওয়াই মালদা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ২০ জনকে আটক করল পুলিশ। লকডাউনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সাধারণ মানুষ এখনো সচেতন নয়। প্রয়োজন ছাড়াই মানুষ বেরিয়ে পড়ছে রাস্তায়। প্রায় প্রতিদিন অভিযানে নামছে মালদা জেলা পুলিশ। শনিবার সকালে মালদা জেলার ডেপুটি পুলিশ সুপার(হেড কোয়াটার) প্রশান্ত দেবনাথের নেতৃত্বে পুলিশের টিম […]
কোভিড আক্রান্ত হয়ে হাওড়ায় প্রবীণ বাম নেতার জীবনাবসান।
হাওড়া , ৩ মে:- কোভিডে আক্রান্ত হয়ে হাওড়ায় প্রবীণ বাম নেতা কৃষ্ণচন্দ্র হাজরার জীবনাবসান হয়েছে। রবিবার রাতে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রবীণ সিপিএম নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বালি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দশ বছর দায়িত্বভার সামলেছেন। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনীতির পাঠ […]







