এই মুহূর্তে কলকাতা

৩১শে ডিসেম্বর পর্যন্ত স্ট্যাম্প ডিউটিতে ছাড় পাবেন বাংলার মানুষ।

কলকাতা, ১৭ অক্টোবর:- স্ট্যাম্প ডিউটি খাতে গত সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। ওই মাসে রাজ্য সরকারের কোষাগারে স্ট্যাম্প ডিউটি বাবদ ৯৭০ কোটি ২৪ লক্ষ ২৩ হাজার ৪৫০ টাকা জমা হয়েছে।যা এযাবৎ কালে একমাসের আয়ের নতুন রেকর্ড বলে অর্থ দফতর সূত্রে খবর।চলতি বছরের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাম্প ডিউটি প্রদানের ক্ষেত্রে […]

এই মুহূর্তে কলকাতা

স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ১৭ অক্টোবর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কাছে হরিয়ানার সুরাজ কুন্ডে আগামী ২৭ ও ২৮ অক্টোবর এই বৈঠক হওয়ার কথা। এ রাজ্যের মত অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দপ্তর আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। কিন্তু ২৭ অক্টোবর ভাইফোঁটা। […]

এই মুহূর্তে কলকাতা

কালী পুজোয় সুপার সাইক্লোন আছড়ে পড়া নিয়ে প্রচার অমূলক বলে জানালো আবহাওয়া দপ্তর।

কলকাতা, ১৭ অক্টোবর:- কালীপুজো ও দীপাবলির সময় সুপার সাইক্লোনের আছড়ে পড়া নিয়ে সামাজিক মাধ্যমে চলা প্রচার অমূলক বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের মহা নির্দেশক ভারতের সাইক্লোন ম্যান হিসাবে খ্যাত ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কুড়ি তারিখ নাগাদ এটি নিম্ন চাপের রূপ নিতে পারে। কালীপুজোর আগে এর গভীর […]

এই মুহূর্তে কলকাতা

কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য চলছে ভোটগ্রহণ।

কলকাতা, ১৭ অক্টোবর:- কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। প্রদেশ কংগ্রেস কমিটির প্রায় সাড়ে পাঁচশ সদস্য সভাপতি নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এআইসিসি-র তিন সদস্যের প্রতিনিধি দল গতকালই কলকাতা এসেছেন। পঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতা […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে নিয়মিত গ্রামসভার বৈঠকের নির্দেশ।

কলকাতা, ১৭ অক্টোবর:- পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের অংশ গ্রহণ বাড়াতে রাজ্য সরকার নিয়মিত গ্রাম সভার বৈঠক আয়োজন করার জন্য জেলা গুলিকে নির্দেশ দিয়েছে।পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে প্রতি ১৫ দিন অন্তর এধরণের বৈঠকের আয়োজন করতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর সাধারণ গ্রামবাসী, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের […]

এই মুহূর্তে কলকাতা

নির্মাণ শ্রমিকদের মাথার ওপরে পাকা ছাদের বন্দোবস্ত করতে উদ্যোগী রাজ্যের শ্রম দপ্তর।

কলকাতা, ১৬ অক্টোবর:- বাংলার নির্মাণ শ্রমিকেরা অনেকের মাথার ওপরে পাকা ছাদ গড়ে দিলেও তাঁদের অনেকেরই কিন্তু মাথার ওপর পাকা ছাদ নেই। অনেকের নিজের বাড়িও নেই। কেউ তাঁদের সেই বাড়ি গড়ে দেওয়ার কথা ভাবে না। কিন্তু এবার এই ছবির পরিবর্তন ঘটাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই এবার রাজ্যের নির্মাণ শ্রমিকদের মাথার ওপরে পাকা ছাদের বন্দোবস্ত […]

এই মুহূর্তে কলকাতা

বউবাজারে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে সমাধান সূত্র খোজার নির্দেশ মেট্রোকে রাজ্যের।

কলকাতা , ১৫ অক্টোবর:- মেট্রো প্রকল্পের কাজের জন্য বারবার বাড়ি ঘর সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের। চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বউবাজার এলাকার বাসিন্দারা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে স্থায়ী সমাধান সূত্র খোঁজার জন্য এবার রাজ্য সরকার মেট্রো কতৃপক্ষ্কে নির্দেশ দিয়েছে। শনিবার নবান্নে দুপক্ষের মধ্যে বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সেখানে […]

কলকাতা এই মুহূর্তে

প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে নির্দেশ শিক্ষা দপ্তরের।

কলকাতা, ১৫ অক্টোবর:- রাজ্যের সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে এবার নির্দেশ দিল শিক্ষা দফতর। দফতরের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। চলতি বছরের ২ মে স্কুল শিক্ষা দফতরের এক অধিকর্তার জারি করা এক নির্দেশিকার ভিত্তিতেই এই অতিরিক্ত বেতন ফেরাতে বলা হয়েছে। এই নির্দেশিকায় লেখা রয়েছে যে, মাধ্যমিক […]

এই মুহূর্তে কলকাতা

কালীপূজাতে বাজি পোড়ানো আদালতের নির্দেশ নিশ্চিত করবে রাজ্য, জানালেন পরিবেশমন্ত্রী।

কলকাতা, ১৩ অক্টোবর:- আসন্ন কালীপূজা ও দীপাবলীতে আদালতের নির্দেশ মেনেই রাজ্যে যাতে সবুজ বাজি বিক্রি ও  পোড়ানো হয় ও ৯০ ডেসিবেলের উপর শব্দবাজি পোড়ানো না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করবে বলে পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন। সল্টলেকের প্রাণীসম্পদ ভবনে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আদালতের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা […]

এই মুহূর্তে কলকাতা

অসুস্থতা সত্বেও কার্নিভালে উল্লেখযোগ্য পারদর্শিতার জন্য ডোনা গাঙ্গুলীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত।

কলকাতা, ১২ অক্টোবর:- অসুস্থতা স্বত্বেও গত ৮ তারিখে কলকাতার রেড রোডে পুজো কার্নিভালে পারদর্শিতার সঙ্গে উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য রাজ্য সরকার সৌরভ পত্নী নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানের আগের দিন তিনি তার নাচের স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে মহড়ায় অংশ নেওয়ায় তার নিষ্ঠাকে সম্মান জানিয়ে পুরস্কৃত করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। গত […]