কলকাতা, ২১ অক্টোবর:- কালীপূজা ও আসন্ন ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রস্তুতি নিয়ে শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে সমস্ত জেলার বিদ্যুত দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসাবে […]
কলকাতা
কালীপুজোর দিনেই ঘূর্ণিঝড় সিত্রাং বঙ্গোপসাগরের বুকে জন্ম নেবে, জানালো আবহাওয়া দপ্তর।
কলকাতা , ২০ অক্টোবর:- উৎসবের আকাশে দুর্যোগের ভ্রুকুটি। যে আশঙ্কা নিয়ে বহুদিন ধরে চলছে জল্পনা, সেইসামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জন্মের লগ্ন উপস্থিত প্রায়। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার কালিপুজোর দিনই সে বঙ্গোপসাগরের বুকে জন্ম নেবে। তারপর বাঁক নিয়ে সে এগিয়ে আসবে উপকূলের দিকে। তার জেরে দক্ষিণবঙ্গের ৭টি জেলা প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও জলোচ্ছ্বাসের […]
আদালতের নির্দেশে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি বিক্রি ও মজুদ করার অনুমতি সরকারের।
কলকাতা, ২০ অক্টোবর:- আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি বিক্রি ও মজুত করার জন্য বাজি বিক্রেতাদের অনুমতি দিয়েছে। রাজ্যে এ ধরনের দশ হাজার লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স প্রাপক রা অনুমোদিত সংখ্যায় স্বীকৃত বাজি মজুত ও সরবরাহ করতে পারবেন। প্রশাসনিক সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যের দমকল দফতরের তরফে পরিবেশবান্ধব বাজি বিক্রিতে লাইসেন্স দেওয়ার বিষয়ে সবুজ […]
কালীপুজোর বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।
কলকাতা, ২০ অক্টোবর:- কালীপুজোর বিসর্জনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কালী পুজোর প্রতিমা নিরঞ্জন চলবে। দুর্গাপুজোর বিসর্জনের সময় মাল নদীতে হঠাৎ আসা হরপা বানে যে ধরনের দুর্ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি ঠেকাতে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জেলা প্রশাসনগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে […]
উৎসবের মরশুমে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার প্রেক্ষিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা রাজ্যের।
কলকাতা, ১৯ অক্টোবর:- চলতি উৎসবের মরশুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।সম্ভাব্য বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে নবান্নে বিপর্যয় মোকাবিলা সচিব দুষ্মন্ত নারিয়াল আজ সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। সেখানে সব রকম ভাবে প্রস্তুত থাকতে […]
আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রতি স্তরেই বাড়ছে আসন সংখ্যা।
কলকাতা, ১৯ অক্টোবর:- আসন্ন নির্বাচনে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরে আসন সংখ্যা বাড়ছে। রাজ্য নির্বাচন কমিশন আজ ২০ জেলার পঞ্চায়েতের নতুন আসন বিন্যাস সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে ২০১৮ সালের তুলনায় আসন বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী জেলা পরিষদে মোট আসন […]
সাংসদ ও বিধায়কদের মধ্যে প্রকাশ্যে কটু কথার আদান-প্রদান নিয়ে ক্ষোভ প্রকাশ বিধানসভার অধ্যক্ষের।
কলকাতা, ১৯ অক্টোবর:- সাংসদ-বিধায়কদের মধ্যে প্রকাশ্যে পারস্পরিক কটূ কথার আদানপ্রদান নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভা ভবনে আজ মাতঙ্গিনী হাজরার জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নাম না করে এই ক্ষোভ প্রকাশ করেন। অধ্যক্ষ বলেন নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে কটু কথার প্রতিযোগিতা চলছে। তাদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। […]
রাজ্যের গ্রিভান্স সেলের সঙ্গে কেন্দ্রের প্রকল্পের সংযুক্তিকরণ চাইল মোদি সরকার।
কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে তাঁদের অভাব-অভিযোগ শুনে তা দ্রুত নিষ্পত্তি করার জন্য অনেক আগেই মুখ্যমন্ত্রীর দফতরে গ্রিভান্স সেল চালু করা হয়েছে। এবার তার সঙ্গে কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকল্পের সংযুক্তিকরণ চাইল মোদি সরকার।কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম’ সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সিএমও গ্রিভান্স সেলের সঙ্গে। এই প্রসঙ্গে কেন্দ্র সরকার […]
খোলা জায়গায় অনুষ্ঠান বা জলসার ক্ষেত্রে মাইক্রোফোনে সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক।
কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ খোলা জায়গায় অনুষ্ঠান বা জলসার আয়োজন করার জন্য মাইক্রোফোনে সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক করেছে। এই মর্মে পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমারের জারি করা ও নির্দেশিকা বলা হয়েছে মাইক্রোফোনে সাউন্ড লিমিটেড ব্যবহার করার ব্যাপারে সম্মতি দেওয়ার পরেই উদ্যোক্তাদের এ ধরনের […]
ঢাকে কাঠি পঞ্চায়েত নির্বাচনের, আগামীকাল আসন বিন্যাস তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন।
কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে আগামীকাল রাজ্য নির্বাচন কমিশন ২০ জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে।২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলা শাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে তালিকায় সংশোধন ও পরিমার্যমনের দাবি জানাতে পারবে। ৭-১৬নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ হবে। নভেম্বর মাসের […]











