কলকাতা, ৩০ নভেম্বর:- রাজ্য বিধানসভার সদস্যদের সংসদীয় রীতিনীতি ও কাজকর্ম সম্পর্কে আরও ভালো ভাবে অবহিত করতে একটি ওরিয়েন্টেশন কোর্স করানো হবে। বিধানসভার পরবর্তী অধিবেশনের আগেই সব পক্ষের বিধায়কদের এই পাঠ দেওয়া হবে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে আজ ধন্যবাদ ব্যাপক প্রস্তাবের শেষে জবাবী ভাষণে অধ্যক্ষ বলেন, বিধানসভার অধিবেশন […]
এই মুহূর্তে
বিদ্যুৎ সরবরাহকে আধুনিক করতে স্মার্ট মিটার বসানো শুরু, জানালেন বিদ্যুৎমন্ত্রী।
কলকাতা, ৩০ নভেম্বর:- রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ও বিলিং ব্যবস্থাকে আধুনিক করতে রাজ্য সরকার গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করেছে।বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ বিধানসভায় জানিয়েছেন রাজ্যজুড়ে ৩৭ লক্ষ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধাপে ধাপে তা বাস্তবায়িত করা হবে। তিনি জানিয়েছেন, সামগ্রিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা […]
তৃণমূল নেতা খুনের তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে সিআইডি তদন্তের দাবি পরিবারের।
কলকাতা, ৩০ নভেম্বর:- নদীয়ায় তৃণমূল কংগ্রেস নেতা মতিরুল ইসলামের খুনের ঘটনার তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে নিহত নেতার পরিবার সিআইডি তদন্তের দাবি তুলেছে। বিধানসভায় আজ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন মতিরুলের স্ত্রী রীণা খাতুন বিশ্বাস। তার আগে সাংবাদিকদের বলেন, ওই ঘটনা নিয়ে মুর্শিদাবাদ ও নদিয়া জেলা পুলিশ দায় ঠেলাঠেলি করছে। […]
নামেই অভিযান , তৃনমুলের মিষ্টি খেয়ে বাড়ি ফিরলো বিজেপি।
সুদীপ দাস, ৩০ নভেম্বর:- পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েত অভিযানে অংশগ্রহনকারী বিজেপি সদস্যদের ফুল-মিষ্টি দিয়ে বরণ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের। ঘটনাটি চুঁচুড়া-মগরা ব্লকের ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের। আজ ব্যান্ডেল পঞ্চায়েত অভিযানের ডাক দেয় বিজেপির ব্যান্ডেল মন্ডল। সেইমত সকাল ১১টা নাগাদ লিচুবাগান মোড় থেকে মিছিল করে ব্যান্ডেল পঞ্চায়েতফর্যন্ত যায় মিছিল। পঞ্চায়েতের সামনে বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখানোর পর ৬জনের […]
ডোমজুড়ে তুলোর গোডাউনে ভয়াবহ আগুন।
হাওড়া, ৩০ নভেম্বর:- সকালে লিলুয়ার পর দুপুরে ভয়াবহ আগুন লাগলো হাওড়ার ডোমজুড়ে। সেখানে একটি তুলোর গোডাউনে ওই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের লক্ষণপুরে। এখানে একটি তুলোর গোডাউনে আগুন লাগে। দুপুর প্রায় ২টা নাগাদ এই তুলোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যখন […]
লিলুয়ার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ৩০ নভেম্বর:- লিলুয়ার প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। ১৫ নং বেলুড় রোডের ওই কারখানায় আজ সকালে আগুন লাগে। এখনো পর্যন্ত দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কীভাবে আগুন লাগলো তা জানা যায়নি। কারখানার সঙ্গেই গোডাউনে প্লাস্টিকের জিনিস মজুত থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
এবারের পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসনে মহিলারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, চন্দননগরে এসে জানালেন বৃন্দা কারাত।
হুগলি, ২৯ নভেম্বর:- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তিন দিনব্যাপী রাজ্য সম্মেলনে এসে মঙ্গলবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বৃন্দা কারাত। গুজরাটে বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে ধর্ষণকারীদের মুক্তি দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করে নেত্রী বলেন অমিত শাহ বলায় গুজরাট সরকার গণধর্ষণকারীদের মুক্তি দিয়েছে। ধর্ম ও সাম্প্রদায়িকতার নামে চশমা পরাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তুমি যদি বিজেপি কর, […]
সুন্দরবনকে নতুন জেলা গঠনের আইনি প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ বিধানসভায়।
কলকাতা, ২৯ নভেম্বর:- মুখ্যমন্ত্রীর সুন্দরবনকে নতুন জেলা হিসাবে গড়ে তোলার পরিকল্পনার কথা ফের ঘোষণার পরের দিনই নতুন জেলা গঠনের আইনি প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ বিধানসভায়। বিধানসভায় বিল এনে সংক্রান্ত পুরনো আইনটি প্রত্যাহার করা হচ্ছে। যার ফলে নতুন জেলা তৈরির প্রশাসনিক সিদ্ধান্ত রূপায়ণ আরো সহজতর হবে বলে প্রশাসনিক মহলের অভিমত। প্রসঙ্গত সুন্দরবন সহ ইতিমধ্যেই সাতটি নতুন […]
আবাস যোজনায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ চন্দ্রিমার
কলকাতা, ২৯ নভেম্বর:- আবাস যোজনা টাকা ঠিক মত দিচ্ছি না কেন্দ্র। অভিযোগ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। মঙ্গলবার বিধান সভা চলাকালীন তিনি নিজের ঘরে এই অভিযোগ করেন। মাত্র 11 লক্ষ 34 হাজার বাড়ির করার জন্য এখন পর্যন্ত বাড়ি করার জন্য টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। আরো অনেক টাকা রাজ্যের পাওনা আছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী অর্থ […]
মানবিক পুলিশ।
হাওড়া, ২৯ নভেম্বর:- অসুস্থ অসহায় বৃদ্ধকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরের ওই ঘটনায় পুলিশের মানবিক মুখের পরিচয় মিলেছে। জানা গেছে, হাওড়া জেলা হাসপাতালের ঢিল ছোঁড়া দূরত্বে দীর্ঘক্ষণ ধরে অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। অভিযোগ, পথচলতি মানুষ তা দেখেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। শেষে সূত্র […]











