জেলা এই মুহূর্তে

সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় প্রকৃতির উপরে নির্ভর করেই বলাগড়ের কৃষকদের পেঁয়াজ চাষ করতে হয়।

হুগলি,২২ ডিসেম্বর:- সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় প্রকৃতির উপরে নির্ভর করেই বলাগড়ের কৃষকদের পেঁয়াজ চাষ করতে হয়।কখনো অধিক ফলনে পেঁয়াজের দাম না পেয়ে মাঠেই পচে নষ্ট হয় ফসল।কখনো আবার চড়া দামে পেঁয়াজের বীজতলা কিনতে গিয়ে চোখে জল আসে কৃষকের। আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাজারের চাহিদার সঙ্গে যোগানের জন্য বলাগড়ে পেঁয়াজ সংরক্ষন কেন্দ্র নির্মানের পক্ষে সাওয়াল […]

এই মুহূর্তে জেলা

অনুশীলন থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক খেলোয়াড়।

হুগলি,২১ ডিসেম্বর:- ক্রিকেট অনুশীলন থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক খেলোয়াড়। সরোজিৎ সাউ, ( ২৮) ব্যান্ডেল বি,টি,পি,এস ক্রিকেট একাডেমীর ছাত্র। সরোজিৎ এর বাড়ি বাঁকুড়ার মুকুটমণিপুরে হলেও হাওড়ার একটি আবাসনে থাকত। প্রতিদিনের মত প্র্যাকটিস সেরে ফেরার পথে ব্যান্ডেল কারশেড এর কাছেই ট্রেন থেকে পড়ে যায়, প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে ভর্তি […]

এই মুহূর্তে জেলা

এনআরসির সমর্থনে হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী।

হুগলি,২১ ডিসেম্বর:- এনআরসির সমর্থনে এবার পদযাত্রায় পা মিলালো হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। আজ ত্রিবেনী পঞ্চানন তলা থেকে বিজেপির বাঁশবেড়িয়া মন্ডলের পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। যেখানে লকেট চ্যাটার্জীর পাশাপাশি উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা বরুন ঘোষ, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, সপ্তর্ষি ব্যানার্জি, সুরেশ সাউ সহ বিজেপির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিল পঞ্চানন […]

এই মুহূর্তে জেলা

স্বর্গীয় সুমিত্রা ব্যানার্জীর স্মৃতি রক্ষার্থে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পড়লো।

হুগলি,২১ ডিসেম্বর:– স্বর্গীয় সহধর্মিনী সুমিত্রা ব্যানার্জীর স্মৃতি রক্ষার্থে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পড়লো। মূলত ডাঃ সমর ব্যানার্জীর উদ্যোগে এবং রিষরা স্পোর্টিং ক্লাবের ব্যানারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারও আগামী ২৫ ডিসেম্বর সকাল ৭ টায় উত্তরপাড়া গৌরি সিনেমার সামনে থেকে শুরু হয়ে রিষরা গার্লস স্কুলের মাঠে শেষ হবে। দীর্ঘ আট কিলোমিটার ম্যারাথনে […]

এই মুহূর্তে দেশ

CAA-NRC বিরোধি আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার কংগ্রেসকে বিঁধলেন জেডিইউ সহ সভাপতি প্রশান্ত কিশোর ।

সোজাসাপটা ডেস্ক,২১ ডিসেম্বর:– CAA-NRC বিরোধি আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার কংগ্রেসকে বিঁধলেন জেডিইউ সহ সভাপতি প্রশান্ত কিশোর । কংগ্রেস ও দলের সভানেত্রী সোনিয়া গান্ধির উদ্দেশে একটি ট্যুইটে তিনি জানিয়েছেন দেশের নাগরিকদের এত বড় লড়াইয়ে মূল বিরোধি দলকে রাস্তায় দেখা যাচ্ছে না কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির ভিডিও বার্তার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন ‘রাস্তায় কংগ্রেস নেতৃত্বকে দেখা যাচ্ছে […]

এই মুহূর্তে জেলা

দিদিকে বলো কর্মসূচিতে ব্যাপক সাড়া হাওড়ায়।

  হাওড়া,২১ ডিসেম্বর:- শনিবার সকালে হাওড়ায় ২৫ নং ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচীতে গিয়ে এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন হাওড়া পুরনিগমের ওই ওয়ার্ডের দুটি জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মন্ত্রী এলাকার নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে জানতে চান। একেবার ঘরোয়া মেজাজে কথা বলেন অরূপবাবু। মন্ত্রীকে […]

এই মুহূর্তে রাজ্য

পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে শীতের প্রকোপ।

  ঝাড়খণ্ড,২১ ডিসেম্বর:- পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে শীতের প্রকোপ।পশ্চিমবঙ্গের তুলনায় ঝাড়খণ্ডে শীতের প্রকোপ বেশি।পাহাড়ি এলাকায় ঠান্ডায় অামেজে মজেছে এলাকার বাসিন্দারা, টাটা নগর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে গোবিনপুর স্টেশনে যেখানে টাটা টেলকোর কারখানা অন্চল।ভোরের দিকে কুয়াসার সাথে এলাকার তাপমাত্রার তুলনামূলক ভাবে যথেষ্টই কম। স্বাভাবিকের থেকে অনেক কম।প্রায় ৩/৪ ডিগ্রিতে ঘোরাফেরা করছে।বেলা বারতেই তা বারতে বারতে ১৫ […]

এই মুহূর্তে জেলা

আজ হাওড়ায় মরশুমের শীতলতম দিন।

হাওড়া,২১ ডিসেম্বর:- আজ হাওড়ায় মরশুমের শীতলতম দিন। 10°C ( ডিগ্রি সেন্টিগ্রেড) তাপমাত্রায় পারদ নেমেছে। কনকনে ঠান্ডায় জবুথবু হাওড়ার মানুষ। আগুন জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছেন মানুষজন। তবে এই ঠান্ডা উপভোগ করতে সকালে অনেককে মর্নিংওয়াক করতেও দেখা গেছে। কনকনে ঠান্ডা তারিয়ে তারিয়ে উপভোগ করছে হাওড়াবাসী।

এই মুহূর্তে খেলাধুলা

ডানমাইয়া আর রফিক কে জানুয়ারি তে ইস্টবেঙ্গল এ নেওয়ার সম্ভবনা।

অঞ্জন চট্টোপাধ্যায়,২০ডিসেম্বর:- ডানমাইয়া আর রফিক কে জানুয়ারি তে ইস্টবেঙ্গল এ নেওয়ার সম্ভবনা।  ডার্বি হতে পারে ১৯ জানুয়ারী ফেডারেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে দুই প্রধান কে । তার আগে খুশির ঝলক ইস্ট বেঙ্গল । তাঁদের ডানমাইয়া রালতে ও মোহাম্মদ রফিক কে নেওয়ার সম্ভবনা ইস্ট বেঙ্গল এ। গোল করার লোক আর মিডফিল্ড এই দুটো বিভাগ এ ইস্টবেঙ্গল […]

এই মুহূর্তে জেলা

আদর্শ শহরের তকমা পেল কোন্নগর পুরসভা।

হুগলি,২০ ডিসেম্বর:- বৈঞ্জানিক পদ্ধতীতে সুসংহত বর্জ্য প্রতিস্থপনের মধ্যে দিয়ে শহর কে পরিস্কার দূষণ মুক্ত রাখার জন্য আদর্শ শহরের তকমা পেল কোন্নগর পুরসভা।শুক্রবার কোন্নগর পুরসভার সভাকক্ষে জাপান ইন্টারন্যাশানাল কর্পোরেশন এজেন্সির(জাইকা) প্রজেক্ট ম্যানেজার মাসাহারি সায়িতো পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের হাতে এই সন্মান তুলে দেন।সেখানে উপস্থিত ছিলেন জাইকার প্রকল্প সহকারি রঞ্জিত মুখোপাধ্যায় ও পুরসভার স্যানিটারি দপ্তরের অলোক মুখোপাধ্যায়। পুরসভা […]