Posted onAuthorkhaborsojasaptaadminComments Off on আদর্শ শহরের তকমা পেল কোন্নগর পুরসভা।
হুগলি,২০ ডিসেম্বর:- বৈঞ্জানিক পদ্ধতীতে সুসংহত বর্জ্য প্রতিস্থপনের মধ্যে দিয়ে শহর কে পরিস্কার দূষণ মুক্ত রাখার জন্য আদর্শ শহরের তকমা পেল কোন্নগর পুরসভা।শুক্রবার কোন্নগর পুরসভার সভাকক্ষে জাপান ইন্টারন্যাশানাল কর্পোরেশন এজেন্সির(জাইকা) প্রজেক্ট ম্যানেজার মাসাহারি সায়িতো পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের হাতে এই সন্মান তুলে দেন।সেখানে উপস্থিত ছিলেন জাইকার প্রকল্প সহকারি রঞ্জিত মুখোপাধ্যায় ও পুরসভার স্যানিটারি দপ্তরের অলোক মুখোপাধ্যায়।
পুরসভা সূত্রে জানা গিয়েছে জঞ্জাল মুক্ত পরিবেশের সঙ্গে আবর্জনা কে পুনরায় ব্যবহার যোগ্য করার জন্য ২০০৬ সাল থেকে জাইকা কোন্নগর পুরসভার সঙ্গে কাজ করছে।বছর চারেক আগে পুরসভার জাইকার সহায়তায় ১১ নম্বর ওয়ার্ডের মনসা তলায় পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরনের প্রকল্প চালু হয়।
There is no slider selected or the slider was deleted.
তারপর থেকেই পুরসভার ২০টি ওয়ার্ডে নীল ও সবুজ পাত্র বিলি করা হয়।সবুজ পাত্রে পচনশীল ও নীল পাত্রে অপনশীল বর্জ্য ফেলার নির্দেশ দেয় পুরসভা।পুরসভার সাফাই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই বর্জ্য সংগ্রহ করে বর্জ্য পৃথকীকরন প্রকল্পে জমা করে।পচনশীল বর্জ্য কে বৈঞ্জানিক প্রযুক্তিতে জৈব সারে পরিনত করা ও অপচনশীল বর্জ্য কে পুনব্যবহারযোগ্য করে তোলার প্রক্রিয়া শুরু হয়।সেই কাজ বিগত কয়েক বছরে দক্ষতার সঙ্গে পুরসভা করার ফলেই মডেল শহরের সন্মান দিয়েছে জাইকা।এদিন পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন, আমাদের ২০টি ওয়ার্ড নিয়ে পুরসভা গঠিত হলেও প্রতিদিন আমাদের শহরে ৩৪টন বর্জ্য সংগ্রহ করা হয়।এরমধ্যে আমরা ৩২টন বর্জ্য কে পৃথকীকরনের মাধ্যমে কাজে লাগাতে পারলেও ২টন বর্জ্য আমাদের ধরা ছোঁয়ার বাইরে।বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য থেকে আমরা জৈব সার তঈরি করেছি।যার নাম দিয়েছি প্রকৃতি।সেই সার পুরসভা থেকে বিক্রি করা হচ্ছে। অপনশীলের বর্জ্য কে পুন ব্যবহারের পর যেটুকু অবশিষ্ট থাকছে সেটা বৈদ্যবাটিতে দীর্র্ঘাঙ্গীর মোড়ে ফেলা হয়।আদর্শ শহরের তকমা পেয়ে আমরা গর্বিত।বাকি ২টন যে বর্জ্য পড়ে থাকছে আগামী দিনে সেই বর্জ্য কে কাজে লাগানোই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।
There is no slider selected or the slider was deleted.
জাপান ইন্টারন্যাশানাল কর্পোরেশন এজেন্সির(জাইকা) প্রজেক্ট ম্যানেজার মাসাহারি সায়িতো বলেন, আমি কাজের সুবাদে পৃথিবীর অনেক দেশে ঘুরেছি।কিন্তু বর্জ্য পৃথকীকরন করে তাকে সুন্দর ভাবে ব্যবহারের ক্ষেত্রে কোন্নগর পুরসভা যে দক্ষতার পরিচয় দিয়েছে তা নজিরবিহীন।সেই সঙ্গে তিনি বলেন, আমাদের দেশ জাপান একটা সময়ে অনেক অপরিস্কার ছিল।কিন্তু এখন আমাদের দেশ সবচেয়ে পরিচ্ছন্ন।তারজন্য আমাদের অনেক সময় লেগেছে।তবে পাঁচ বছরে কোন্নগর পুরসভা যে ভাবে শহরবাসীকে নিয়ে শহর কে জঞ্জাল মুক্ত করেছে সেই কাজের স্বকৃতী হিসেবেই আমরা পুরসভা কে আদর্শ শহরের সন্মানে ভূষিত করেছি। তিনি বলেন ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের কাজের মেয়াদ শেষ হবে।
There is no slider selected or the slider was deleted.
সৌরভ রায় ৯,মে:- ৩০ বছর পর রঞ্জি জয়ের হাতছানি ছিল বাংলার সামনে। কিন্তু রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে জয় অধরাই থেকে যায় বাংলার। রঞ্জি ফাইনালের পরই বাড়ি ফিরে গিয়েছেন ভিন রাজ্য থেকে খেলতে আসা বাংলার ক্রিকেটাররা। করোনার জেরে দেশজুড়ে লকডাউন। বন্ধ হয়ে গিয়েছে সিএবির সমস্ত ক্লাব ম্যাচও। ফলে গৃহবন্দি ক্রিকেটাররা। ফলে এখন দেরাদুনের বাড়িতেই […]
কলকাতা, ১০ এপ্রিল:- রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে আজ শপথ নিলেন রাজ্য পুলিশের প্রাক্তন মহা নির্দেশক বীরেন্দ্র। রাজভবনে এক অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। বীরেন্দ্র আগামী তিন বছরের জন্য নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ নিলেন। ১৫ই ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে বীরেন্দ্রর নাম […]
কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্য সরকার এখন থেকে পরিবারের একজনকেই কোভিড বীমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে একই পরিবারের একাধিক ব্যাক্তি করনায় সংক্রমিত হয়ে মারা গেলে কেবলমাত্র একজনই তার ক্ষতিপূরন পাবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য গত বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সারির কোভিড যোদ্ধাদের জন্যে এই বীমা ঘোষনা করার পরে প্রায় […]