হাওড়া,২১ ডিসেম্বর:- আজ হাওড়ায় মরশুমের শীতলতম দিন। 10°C ( ডিগ্রি সেন্টিগ্রেড) তাপমাত্রায় পারদ নেমেছে। কনকনে ঠান্ডায় জবুথবু হাওড়ার মানুষ। আগুন জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছেন মানুষজন। তবে এই ঠান্ডা উপভোগ করতে সকালে অনেককে মর্নিংওয়াক করতেও দেখা গেছে। কনকনে ঠান্ডা তারিয়ে তারিয়ে উপভোগ করছে হাওড়াবাসী।
Related Articles
রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ রুখতে ও মোকাবিলার কৌশল স্থির করতে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে শনিবার জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্যভবনে এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা। ছিলেন জেলা থেকে সিএমওএইচরাও। যারা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি তাঁরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, বৈঠকে […]
জেলার কোভিড হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরে গেলেন এক কোরোনা আক্রান্ত৷
মালদা ,১৯ মে:- জেলার কোভিড হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরে গেলেন এক কোরোনা আক্রান্ত৷ আজ বিকেলে পুরাতন মালদার নারায়ণপুরের কোভিড হাসপাতাল থেকে ঘরে ফিরে গিয়েছেন ওই কোরোনাজয়ী৷ তিনি মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর গ্রাম পঞ্চায়েতের নারিদিয়ারা গ্রামের বাসিন্দা৷ গত ৭ মে তাঁকে কোভিড হাসপাতালে ভরতি করা হয়৷ জেলার কোভিড হাসপাতাল থেকে এই প্রথম […]
মোদীর সভার পরেই ২০ জন তৃণমূল কর্মীর যোগ বিজেপিতে! ভাঁওতাবাজি বলে দাবী তৃনমূলের।
হুগলি, ১৮ জুলাই:- বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই নিজেদের হারানো জমি ফিরে পেতে চাইছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শিল্পনগরী দুর্গাপুরে আজ জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার কয়েক ঘন্টা পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল বলাগড় বিধানসভার একতারপুর অঞ্চলের সরিষাডাঙ্গা গ্রামের ২০ জন তৃনমূল কর্মী। শুক্রবার সন্ধায় বিজেপির জেলা কার্যালয়ে তাদের […]










