হাওড়া,২৪ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাওড়ার ব্যাঁটরা সম্মিলনী মাঠে ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শুরু হল বেঙ্গল ট্যুরিজম ইনফরমেশন ফেয়ার ( পর্যটন মেলা ) ২০২০। মেলা চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের উদ্যোগে এই “বেঙ্গল ট্যুরিজম ইনফরমেশন ফেয়ার ” শীর্ষক এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, ডাঃ নির্মল […]
এই মুহূর্তে
বিজেপি জুজুর মোকাবিলায় দলের সৈনিকদের ‘ভোক্যাল টনিক’ দিলেন মমতা।
কলকাতা,২৪ জানুয়ারি:- রাজ্যে বিজেপির প্রভাব ক্রমবর্ধমান। লোকসভা ভোটের ফল থেকে শিক্ষা নিয়ে তাদের পরবর্তী অ্যাসিড টেস্ট কলকাতা সহ বিভিন্ন পুরসভার নির্বাচনে জমি ধরে রাখতে মরিয়া তৃণমূল। শুক্রবার তপসিয়ার তৃণমূল কংগ্রেস ভবনে আগামী সময়ের রণকৌশল ঠিক করতে বর্ধিত কোর কমিটির বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটের পাশাপাশি সিএএ এবং এনআরসি নিয়েও বিজেপির প্রচারকে টক্কর দিতে জনসংযোগ কর্মসূচি […]
কাগজ কুড়ানোর নামে এসে এক বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং বেশ কয়েক ভড়ি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
নদীয়া,২৪ জানুয়ারি:- কাগজ কুড়ানোর নামে এসে এক বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং বেশ কয়েক ভড়ি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করার পর ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানা এলাকায়। সূত্রের খবর, দিন কয়েক আগে নদীয়া রানাঘাট থানার সিদ্ধান্ত পাড়ার বাসিন্দা মৃণাল কান্তি ঘোষের বাড়িতে চুরি […]
এবার মোবাইল থেকেই এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করা যায় তারই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা,২৪ জানুয়ারি:- জাতি শংসাপত্র নিতে আর সরকারি দপ্তরে দরবার করতে হবে না। এখন হাতে হাতে স্মার্টফোন। এবার মোবাইল থেকেই যাতে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করা যায় এবং অনলাইনেই সেই সার্টিফিকেট ডাউনলোড করা যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পুরো শংসাপত্র ব্যবস্থাটিই অনলাইনে করার […]
পুর নির্বাচনের আগে রাজ্য সরকার ১২৫টি পুরসভা ও পুরনিগমগুলির জন্যে মোট ৬৮৮ কোটি ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে।
কলকাতা,২৪ জানুয়ারি:- পুর নির্বাচনের আগে রাজ্য সরকার রাজ্যের ১২৫টি পুরসভা ছাড়াও পুর নিগমগুলির জন্যে মোট ৬৮৮ কোটি ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রের চতুর্দশ অর্থ কমিশন থেকে পাওয়া এই অর্থ পুর উন্নয়নের জন্যে বরাদ্দ করা হয়েছে বলে পুর ও নগরউন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের ২৪টি পুরসভা ও শিলিগুড়ি পুরনিগমের জন্যে প্রায় ৭০ […]
হাওড়ায় বিজেপি ছেড়ে শিবসেনায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক।
হাওড়া,২৪ জানুয়ারি:- বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার বিজেপি ছেড়ে কয়েকশ কর্মী-সমর্থক যোগ দিলেন শিবসেনাতে। শুক্রবার দুপুরে হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে শিবসেনার তরফ থেকে বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে আসা কর্মীদের তাদের দলে যোগদান করানো হয়। এদিন এক সাংবাদিক বৈঠকে শিবসেনার পক্ষ থেকে জানানো হয়, ৬১৫ জন কর্মী বিজেপি সহ অন্যান্য দল থেকে এদিন শিবসেনাতে যোগদান […]
গেরুয়া শিবিরের প্রতি আবারও বিক্ষুব্ধ নেতাজি প্রপৌত্র চন্দ্র বসু।
সোজাসাপটা ডেস্ক,২৪ জানুয়ারি:- বিস্ফোরক চন্দ্র বসু। এবার তিনি সাফ জানিয়ে দিলেন ধর্ম নিরপেক্ষতা নিয়ে দেশজুড়ে এই উদ্বেগ থাকলে তিনি বিজেপিতে নাও থাকতে পারেন। যদিও এর আগে টুইট করে তিনি সি এএ আইনের তীব্র বিরোধিতা করে বলেছিলেন ,”ভারত একটি এমন দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান ভাবে বসবাস করতে পারে”।আর এবার তিনি আরো বিস্ফোরক হয়ে বলেন […]
নন্দকুমার বাজারে রাতের অন্ধকারে দেয়াল ভেঙে প্রায় ২৮ লক্ষ টাকার মোবাইল চুরি।
পূর্ব মেদিনীপুর ২৪ শে জানুয়ারি- বৃহস্পতিবার গভীর রাতে নন্দকুমার বাজারে নন্দকুমার থানার ১০০ মিটারের মধ্যেই মোবাইল দোকানের দেওয়াল কেটে প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকার মোবাইল চুরি। রোজগারের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান মালিক ও কর্মচারীরা। মোবাইল দোকানের পেছনের ইটের গাঁথুনি দেওয়াল কেটে চুরি হয়। আজ সকালে মোবাইল দোকান খোলার সময় ঘটনা নজরে […]
রক্ষকই ভক্ষক, এবার অস্ত্র সরবরাহে গ্রেপ্তার পুলিশের হোমগার্ড।
উঃ২৪পরগনা,২৪ জানুয়ারি:- অস্ত্র সরবরাহের দায়ে কোলকাতা পুশিসের এক হোমগার্ডকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বাপন কর্মকার। উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার ভবানিপুরের বাসিন্দা। কোলকাতা পুলিশের হোমগার্ডে কর্মরত। বৃহস্পতিবার তাকে ভবনি পুর থেকে গ্রেপ্তাত করে গোপালনগর থানার পুলিশ। সূত্রের খবর, চলতি মাসের ২০ তারিখে গোপালনগর থানার ভবানিপুরের সৌমিক মণ্ডল নামে এক যুবকে আস্ত্র সহ গ্রেপ্তার […]
ক্লাস বয়কট করে সরস্বতী পূজার দাবিতে স্কুলে ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ।
উঃ২৪পরগনা,২৪ জানুয়ারি:- বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক এর শালিপুর অঞ্চলের চৌহাটা গ্রামের ঘটনা ছাত্র-ছাত্রী সূত্রে জানা যায় প্রায় আট বছর ধরে সরস্বতী পুজো বন্ধ রয়েছে চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে। তাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিভাবকদের নিয়ে রাস্তা অবরোধ করেন ও বোয়ালঘাটা কলুপুকুর রোডে অবরোধ করেন । পড়ুয়ারা বিক্ষোভ দেখান সরস্বতী পুজোর চালুর দাবিতে । এই বিক্ষোভ দেখান বলে […]

